বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে ফিফার বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পা বড় ধাক্কা খেয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফের পর এবার একই অবস্থান নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এএফসি এক বিবৃতিতে জানিয়েছে, ফিফার প্রস্তাবিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নিয়ে তাদের গুরুতর উদ্বেগ রয়েছে। এই ইস্যু শুধু একটি প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ফিফার পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মৌলিক দুর্বলতাও সামনে এসেছে। এর আগে উয়েফা ঘোষণা দেয়, প্রস্তাবটি প্রত্যাহার না হলে তারা বিশ্বকাপসহ সব ফিফা প্রতিযোগিতা বর্জন করবে। কনকাকাফও পরিকল্পাটির বিরোধিতা করেছে। সর্বশেষ এএফসির অবস্থানের ফলে ফিফার ২১১ সদস্যের মধ্যে ১৪৩টি সদস্যদেশ এখন এই…
Author: প্রাণের সংবাদ
তীব্র বিক্ষোভের মুখে কলকাতা থেকে বিতাড়িত হওয়া বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন দীর্ঘ দুই দশক পর ফের কলকাতায় গেছেন। আজ শুক্রবার (৩০ জুলাই) ভারতের রাজধানী দিল্লি থেকে একটি বিমানে করে কলকাতার সুবাষ চন্দ্র বসু বিমাবন্দরে আসেন তিনি। এ সময় তার শুভাকাঙ্খীরা তাকে বরণ করে নেন। কাল শনিবার তিনি রবিন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্যরা উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানে তসলিমা এক কবিতা আবৃতি করবেন। বিতর্কিত লেখালেখির অভিযোগে ময়মনসিংহে জন্ম নেওয়া তসলিমা ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে বিতাড়িত হন। এরপর ইউরোপে গিয়ে সেখান থেকে এসে ভারতের কলকাতায় এসে বসবাস শুরু করেন। তবে দ্বিখণ্ডিত নামে নিজের আত্মজীবনীতে বিতর্কিত…
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের এক নাইটক্লাবের বাইরে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হলেন ঘানার আন্তর্জাতিক ফুটবলার মোহাম্মেদ ফুসেইনি। রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইসের ফরোয়ার্ড ফুসেইনি। তার ওপর পাঁচজন আক্রমণ চালায়। তাকে টেনেহিঁচড়ে গাড়ির ভেতর থেকে নামানো হয়েছিল। তারপর পেছন থেকে একজন গলা চেপে ধরে। হাতে থাকা ৮ হাজার থেকে ১৪ হাজার ইউরোর মধ্যে দামী রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন কেড়ে নেয় তারা। এই নৃশংস হামলার ভিডিও ক্যামেরায় ধারণ করেন ফুসেইনির এক সতীর্থ। তার সেই ভিডিওর সহায়তায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ক্লাব নিশ্চিত করেছে, ওই ঘটনার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন ফুসেইনি। অপরাধীদের ধরতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ব্রাসেলস পুলিশকে ধন্যবাদ…
প্রোটোকল ভেঙে আবারও খবরের শিরোনামে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান। ওয়াশিংটনের ঐতিহ্যবাহী ব্লেয়ার হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি উপস্থিত হন সম্পূর্ণ ক্যাজুয়াল পোশাকে। গায়ে হুডি আর পরনে হাফপ্যান্ট চাপিয়ে, অনায়াসে পায়ের ওপর পা তুলে বৈঠকের টেবিলে বসে আলোচনার ঝড় তুলেছেন এই প্রভাবশালী রাজনীতিক। পোশাক পরার কায়দা ও শরীরী ভাষা নিয়ে সমালোচনা হলেও ফেটারম্যান স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থনের কথা। বৈঠকে নেতানিয়াহু ডেমোক্র্যাট সিনেটরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ফেটারম্যানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বন্ধুত্বের একজন সাহসী এবং নির্ভীক কাণ্ডারি আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, বিশ্ব রাজনীতিতে সত্য ও ন্যায়ের পক্ষে তার অবস্থান উদাহরণ হয়ে থাকবে। কেবল…
রাজধানী ঢাকায় ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন-সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালাকে যুগোপযোগী ও আরও কার্যকর করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটির নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। এতে বলা হয়েছে, ঢাকা মহানগরে ইমারত বিধিমালার বাস্তবায়নের আইনি কাঠামো আরও শক্তিশালী করতে The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ এবং তার ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনার মধ্যেই ইয়েমেনের বিরুদ্ধে স্থল ও জলপথে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথিদের দখলদারিত্ব থেকে লোহিত সাগরের জাহাজ চলাচলের রুট এবং লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালিকে উদ্ধার করা। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে নিজেদের সেনাদের প্রত্যাহার করা শুরু করেছে সৌদি আরব। এদিকে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, লোহিত সাগরের বাণিজ্যিক…
প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বাংলাদেশি এই অলরাউন্ডার এবার এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। দলের বাকি সদস্যের মধ্যে রয়েছেন অলক কাপালি, তুষার ইমরান, মেহেদী মারুফ, আরিফুল হক, শফিউল ইসলাম ও মুক্তার আলী। এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের পাশাপাশি অংশ নেবে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স। গতকাল ৩০ জুলাই জাম্বিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। বর্তমানে সাকিব লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলছেন। ইতোমধ্যে তার দল প্লে অফ নিশ্চিত করেছে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে…
আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। পূর্বাভাসে বলা হয়, শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের…
হঠাৎ করেই এমন এক ঘোষণা আসে, যা ইউরোপীয় ফুটবল অঙ্গনে তুমুল আলোড়ন তুলেছে। ঘোষণাটি এসেছে গতকাল বৃহস্পতিবার ( ৩০ জুলাই) ব্রিটিশ স্থানীয় সময় বিকেল ৪টায়। প্রভাবের দিক থেকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার এর চেয়ে বড় পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল না। ঘোষণায় উয়েফা জানায়, “উয়েফা এবং এর সদস্যভুক্ত জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না।” মাত্র কয়েকটি শব্দ। কিন্তু সেই কয়েকটি শব্দই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনার প্রতি উয়েফার চূড়ান্ত বার্তা পৌঁছে দেয়। মূলত, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার জন্য গঠিত একটি সহযোগী প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছিলেন ফিফা সভাপতি। পরিকল্পনা অনুযায়ী, কোম্পানিটির নিয়ন্ত্রণ ফিফার হাতেই…
আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে নতুন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-র ঘনিষ্ঠ দৈনিক হামশাহরি তাদের প্রতিবেদনে জানিয়েছে, পারস্য উপসাগরে নিজেদের অবস্থান শক্তিশালী রাখতে এবং হরমুজ প্রণালি বন্ধ রাখার কৌশল হিসেবে ইরান প্রধানত তাদের স্পিডবোট বহরের ওপর নির্ভর করছে। প্রতিবেদনে এই বোটগুলোকে ইরানি নৌবাহিনীর মূল হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলা হয়েছে। ঝাঁক বেঁধে আক্রমণ প্রয়োগের মাধ্যমে এগুলো মার্কিন বাহিনীকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দ্রুতগামী নৌকা, সামুদ্রিক মাইন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত এই ব্যবস্থার মাধ্যমেই প্রণালীটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে তেহরান। এরই মধ্যে ইরানের অভ্যন্তরে দেখা গেছে ভিন্ন সুর। আইআরজিসি নৌবাহিনীর প্রথম প্রধান এবং…
