সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। রোববার (২ আগস্ট) রাজধানীর শাহবাগ থানার সামনের সড়কে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেন। এর আগে আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। বেলা পৌনে ১২টার দিকে কোরআন তিলাওয়াত, অন্যান্য ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং চাকরিপ্রাপ্ত সহকর্মীদের মধ্যে যারা মারা গেছেন তাদের স্মরণে এক মিনিট…
Author: প্রাণের সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই সরকার চালাতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ঘরে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, শুরু হয়েছে জ্বালানি সংকট। ব্যাংকে টাকা নেই এবং পুরো দেশজুড়ে চলছে দলীয় সন্ত্রাস। রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ভারতে মোদি যেভাবে কথা বলেন, বাংলাদেশেও আমরা সেই কথার প্রতিধ্বনি শুনছি। অনেকে বলেন, দেশে নাকি আবার ফ্যাসিবাদ আসা শুরু করেছে; আবার কেউ কেউ প্রশ্ন তোলেন, পাঁচ মাসে কীভাবে তা সম্ভব? আসলে ফ্যাসিবাদ নতুন করে…
পর্তুগিজ ফুটবলে নতুন ইতিহাস গড়ল এফসি পোর্তো। এক ম্যাচের জয়ে একসঙ্গে দুটি অর্জন করেছে ড্রাগনরা। উনিয়াও তোরেন্সেকে হারিয়ে ২৫তম সুপার কাপ জয়ের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী বেনফিকাকে পেছনে ফেলে পর্তুগালের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাবে পরিণত হয়েছে তারা। কোইম্ব্রায় সুপার কাপ ফাইনালে শনিবার রাতে ১-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে পোর্তো। এই জয়ের ফলে ক্লাবটির মোট ট্রফি সংখ্যা দাঁড়িয়েছে ৮৮টি, যা বেনফিকার চেয়ে একটি বেশি। ম্যাচের একমাত্র গোলটি আসে ৩৮তম মিনিটে। ডেনিশ মিডফিল্ডার ভিক্টর ফ্রহোল্ডট পেপের ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। দ্বিতীয় বিভাগের দল তোরেন্সে শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল। তবু সুযোগ…
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোটো প্রদেশে গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এখনও হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। রবিবার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার কুমামোটো প্রদেশে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৩৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আরও দুজনের মৃত্যু ভূমিকম্পের কারণে হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভূমিকম্পের পর ২১০টি আশ্রয়কেন্দ্রে ৯ হাজার ২০০ জনের বেশি মানুষ অবস্থান করছেন। এছাড়া ৩ হাজার ৪০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমামোটোতে ৬৯ হাজারের বেশি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে…
স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় প্রবেশে ব্যর্থ হওয়ার পর এবার অভিবাসনপ্রত্যাশীরা অপর ছিটমহল মেলিলাতে প্রবেশের জন্য তৎপর হয়ে উঠেছেন। আজ শনিবার মরক্কো-মেলিলা সীমান্তের বেনি আনসার ক্রসিং এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে ব্যাপক সংঘাত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এই সংঘাতের ভিডিও ছড়িয়ে পড়েছে। মরক্কোভিত্তিক সংবাদমাধ্যম হিবাপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, শত শত অভিবাসনপ্রত্যাশী বেনি আনসার সীমান্ত ক্রসিং দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জ এবং অভিবাসনপ্রত্যাশীদের ছোড়া ইট-পাটকেলে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের ওপর হামলা ও সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সীমান্ত থেকে কমপক্ষে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে বলে জানিয়েছে হিবা প্রেস। উল্লেখ্য,…
ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ কেবল সবুজ ঘাসের মাঠেই সীমাবদ্ধ নেই। এই দ্বৈরথ এখন রূপ নিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক লড়াইয়ে। ইউরোপের পাট চুকিয়ে দুই তারকা যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের ভিন্ন দুটি দিগন্তে পা রেখেছিলেন, তখন থেকেই শুরু হয়েছিল এই নতুন আর্থিক মহাযুদ্ধ। কে কত আয় করছে আর কার মুকুটে যুক্ত হচ্ছে কত শত কোটি ডলার, তা নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে চলছে তুমুল আলোচনা। সৌদি ক্লাব আল-নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই আর্থিক দিক থেকে এক আকাশচুম্বী সাফল্যের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৩ সালের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে পা রাখার পর থেকে এ পর্যন্ত…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগস্ট মাসের মধ্যেই যোগদান ও পদায়নের দাবি জানিয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অক্টোবরে তাদের যোগদান করানোর পরিকল্পনার কথা জানালেও এতে সন্তুষ্ট নন তারা। দাবি আদায়ে পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভা শেষে সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে আগামী ২৯ অক্টোবরে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষককে যোগদান করানো হবে। যোগদানের পর তাদের পদায়ন করা হবে এবং এরপর দেওয়া হবে পেশাগত…
টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংস্থাটির সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের এই সাবেক তারকা ফুটবলার। জানা যায়, সাফের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। ফলে নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে গঠনতন্ত্র অনুযায়ী কোনো ভোটাভুটি ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে বিজয়ী ঘোষণা করে কংগ্রেস। সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা যদি শূন্য পদের সমান বা কম হয়, তবে কংগ্রেসের অনুমোদনে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। সেই ধারা বলেই আগামী…
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শনিবার বিকাল ৫টা ৩৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে রাষ্ট্রপতির মনোনয়ন বিষয়ে আলোচনা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। বৈঠকে দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৪ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এই সময়ে গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ১২ হাজার ৬০০ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই দেশের বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন…
