জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য প্রতিবছর গড়ে প্রায় ১০ লাখ আবেদন নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা পড়ে। গত সাড়ে ছয় বছরে ইসি ৬২ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করলেও এখনো দেড় লাখের মতো আবেদন ঝুলন্ত বা পেন্ডিং অবস্থায় রয়েছে। ইসির এনআইডি শাখার সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইসির কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিএমএস) তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ইসিতে মোট ৬৩ লাখ ৭৮ হাজার ৩৭০টি সংশোধনের আবেদন জমা পড়েছে। সেই হিসেবে গেল সাড়ে ছয় বছরে প্রতি বছর গড়ে ৯ লাখ ৮১ হাজার ২৮৭টি আবেদন জমা হয়েছে, যা দৈনিক হিসেবে দাঁড়ায় প্রায় ২…
Author: প্রাণের সংবাদ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই একটি ঐতিহাসিক অভ্যুত্থান। নিঃসন্দেহে এই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়। রবিবার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ফরাসি বিপ্লব ছিল মানুষের অধিকার ও নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম। আর জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও মানুষের কণ্ঠের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য তরুণরা রক্ত দিয়েছে। ইতিহাস বলে প্রতিটি বিপ্লবেই রক্ত ঝরে। কিন্তু জুলাই বিপ্লবে এক মাসে যে পরিমাণ রক্ত ঝরেছে, তা পৃথিবীর অনেক বিপ্লবের ক্ষেত্রেই বিরল।…
ভারতের উত্তর প্রদেশের হামিরপুরে ৪৪ লাখ রুপির বীমা দাবির আশায় নিজের স্ত্রীকে পিটিয়ে হত্যার পর সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রোববার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিহত নারীর নাম রিতা। অভিযুক্ত স্বামী অমর সিং নিজেই স্ত্রীকে নিখোঁজ দাবি করে থানায় ডায়েরি করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশের জেরার মুখে এলোমেলো কথাবার্তা বলতে থাকেন তিনি। সন্দেহ বৃদ্ধি পাওয়ায় তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অমর সিং নিজের অপরাধের কথা স্বীকার করেন। তিনি বলেন, বীমার অর্থ পাওয়ার লোভে…
চোটের কারণে শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন দাস। তবে চোট থেকে দ্রুত সেরে উঠায় শেষ মুহুর্তে প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয় ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারকে। ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে আজ (২ আগস্ট) দেশ ছাড়বেন লিটন। দলের সঙ্গে পরে যোগ করলেও প্রথম টেস্টের একাদশে লিটনকে দেখতে চান কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ‘দেখুন, আমি মনে করি টেস্ট এতটা হাই ইন্টেন্স নিয়ে খেলা হয় না। টেস্ট ম্যাচে হয়ত সে তিন বা চার রানের জন্য দৌড়াবে না। উইকেটকিপার হিসেবে তাকে হয়ত ৮০/৯০ ওভারও টানতে হবে না। সে যদি ব্যাটিংটা করতে পারে এবং রানিং বিটুইন দ্য উইকেটে যদি কিছুটা ভালো…
ইরানের বিরুদ্ধে দীর্ঘ ছয় মাসের সামরিক অভিযান চালিয়েও ঘোষিত রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র—এমন তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস–এর এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। এতে বলা হয়েছে, সামরিক সক্ষমতায় এগিয়ে থাকলেও তেহরানের নীতি কিংবা আচরণে স্থায়ী পরিবর্তন আনতে পারেনি ওয়াশিংটন। ফলে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থাকে দেশটির মিত্ররা ক্রমেই একটি কৌশলগত ব্যর্থতার ইঙ্গিত হিসেবে দেখছেন। শুক্রবার প্রকাশিত ওই বিশ্লেষণে সাবেক কূটনীতিক, নিরাপত্তা বিশ্লেষক এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদের ওপর চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতি রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী শক্তির কাছে ওয়াশিংটনের সীমাবদ্ধতার বার্তা হিসেবে বিবেচিত হতে…
দীর্ঘ নিষেধাজ্ঞার পর আবারও ফুটবলে ফিরছেন ইউক্রেনের তারকা ফুটবলার মিখাইলো মুদরিক। নিষিদ্ধ ড্রাগ ‘মেলডোনিয়াম’ ব্যবহারের অভিযোগে চার বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন চেলসির এই উইঙ্গার। তবে অ্যান্টি-ডোপিং নীতিমালার পরিবর্তন এবং শাস্তির বিষয়টি পুনর্বিবেচনার পর তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। রবিবার ফিফা ও সংশ্লিষ্ট ডোপিংবিরোধী কর্তৃপক্ষের অনুমোদনের পর ফুটবলে ফেরার পথ খুলে যায় মুদরিকের জন্য। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘ ও কঠিন লড়াইয়ের পর আবারও মাঠে ফিরতে পেরে তিনি আনন্দিত। ২০২৩ সালে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে চেলসিতে যোগ দেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার। নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও তার ফেরাকে স্বাগত জানিয়েছেন কোচ…
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। আজ রবিবার স্থানীয় সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। সর্বশেষ হামলায় গাজা সিটির পশ্চিমাঞ্চলের রিমাল এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে দুই ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ইসরায়েলি হামলায় উপত্যকায় ১৫২ জন নিহত হয়েছেন, যা চলতি বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। নিহতদের মধ্যে ২১ শিশু, ১৪ নারী ও চারজন বয়স্ক ব্যক্তি রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, ঘনবসতিপূর্ণ আবাসিক…
আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশেই বজ্রসহ বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (২ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজস্রহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন…
বগুড়ায় একটি স্পোর্টস ভিলেজ স্থাপনের পক্ষে মত দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, একটি স্পোর্টস ভিলেজ বগুড়ায় হলে দোষটা কোথায়। তিনি বলেন, চলতি অর্থবছরে দেশে ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। রোববার (২ আগস্ট) দুপুরে বগুড়া শহরের মমইন হোটেল মিলনায়তনে ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে সরকার কাজ করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, চলতি অর্থবছরে দেশে ১০টি স্পোর্টস ভিলেজ…
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে নির্দিষ্ট করে জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি, খুবই শিগগিরিই এই অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা যাবে। এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন,…
