Author: প্রাণের সংবাদ

আবারও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিকোল পাশিনিয়ানকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভাহাগন খাচাতুরিয়ান। জুন মাসের পার্লামেন্ট নির্বাচনে পাশিনিয়ানের সিভিল কনট্র্যাক্ট পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এ নিয়োগ দেওয়া হলো। এর আগে প্রথমবার ২০১৮ সালের ৮ মে তিনি প্রধানমন্ত্রী হন। রবিবার প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আর্মেনিয়ার সংবিধানের ১৪৯ অনুচ্ছেদ অনুযায়ী পাশিনিয়ানকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জুন মাসের নির্বাচনে সিভিল কনট্র্যাক্ট পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় পাশিনিয়ানের সরকারপ্রধান হিসেবে দায়িত্বে বহাল থাকার পথ সুগম হয়। আর্মেনিয়ার সংবিধান অনুযায়ী, আর্মেনিয়ার নতুন নির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর দেশটির সংবিধান অনুযায়ী সরকার পদত্যাগ করেছে। রবিবার…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের জনমুখী, বাস্তববাদী ও দক্ষ নেতৃত্ব বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি আরও বলেন, এই নেতৃত্ব দেশকে জটিল উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে চার দিনব্যাপী ‘কমপারেটিভ গভর্ন্যান্স ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত। ইয়াও ওয়েন বলেন, ‘চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, ভালো প্রতিবেশী ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।’ তিনি বলেন, উন্নয়নের গতি ধরে রাখতে বাংলাদেশকে রাজনৈতিক ঐক্য ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। একই সঙ্গে একক শিল্পনির্ভর অর্থনৈতিক কাঠামো…

Read More

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা ইস্যুতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে উয়েফা। পাশাপাশি, এই বিতর্কিত প্রস্তাবের সঙ্গে সম্পর্কিত কোনো নথিপত্র যাতে নষ্ট না করা হয়, সে বিষয়েও তাকে সতর্ক করা হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জশুয়া কুশনার, গ্রেগ মাফি, জেপি মরগান এবং ওপেন ইকোনমিক্স-এর কাছেও চিঠি পাঠিয়েছে। এতে তাদের জানানো হয়েছে, স্থগিত হয়ে যাওয়া ওই প্রস্তাবের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কারণে সংস্থাটি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। ইএসপিএন ইনফান্তিনোর উদ্দেশ্যে পাঠানো নথিপত্র সংরক্ষণ সংক্রান্ত একটি চিঠির একটি কপি সংরক্ষণ করেছে। চিঠতে প্রমাণাদি ধ্বংস করা থেকে বিরত থাকার আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে ইনফান্তিনো বিশ্বকাপের মালিকানার…

Read More

বাংলাদেশের শিক্ষা খাতে ক্রীড়া শিক্ষা এবং কারিগরি শিক্ষায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান দেশটির নাগরিকত্ব, শুল্ক ও বহুসাংস্কৃতিক বিষয়ক এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপি। এ সময় অস্ট্রেলীয় প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান টাইল। সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সংযোগ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন তরুণদের অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মসংস্থান সৃষ্টি,…

Read More

আসন্ন প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র ‘মাইসা’র শুটিং সেটে এক আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ডান নিতম্বের পেশি বা টেন্ডন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো যন্ত্রণাদায়ক চোটের শিকার হলেও নিজের শারীরিক অবস্থা নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ও খোলামেলা বার্তা শেয়ার করে রাশমিকা ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, তিনি বর্তমানে সুস্থতার পথে রয়েছেন এবং পরিস্থিতিকে ইতিবাচকভাবেই গ্রহণ করছেন। ইনস্টাগ্রাম পোস্টে নিজের জখম হওয়ার খবরটি গোপন রাখার ইচ্ছার কথা স্বীকার করে রাশমিকা লেখেন, হাই বন্ধুরা! আঘাত বা চোট সত্যিই খুব বাজে একটি বিষয় এবং আমি সত্যিই আশা করছিলাম যেন কেউ এটি জানতে না…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানিদের হত্যা করার পক্ষে নন এবং তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে— তাহলে একদিকে যেমন ইরানের অনেক নিরপরাধ মানুষ প্রাণহানির ঝুঁকি থেকে মুক্ত হবে, তেমনি অন্যদিকে দেশটি ব্যাপক ধ্বংস এড়াতে পারবে। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহারের জন্য সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “আমরা দেখব পরিস্থিতি কেমন হয়। যে কোনো সময়ে আলোচনা শুরুর জন্য আমরা প্রস্তুত। আমি কি (ইরানের সঙ্গে) একটি চুক্তি চাই? হ্যাঁ, আমি অবশ্যই চুক্তির পক্ষে; কারণ আমি মানুষ হত্যা করতে চাই না। যদি চুক্তি না হয়— তাহলে বহু মানুষ মারা যাবে এবং আমরা তা চাই না।”…

Read More

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সচিব বলেন, মোট ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বর্তমানে একটির কার্যক্রম স্থগিত রয়েছে। বাকি ৫৮টি দলের মধ্যে ৩৮টি তাদের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে, ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে এবং অবশিষ্ট ৮টি দল ইসি থেকে কোনো ধরনের যোগাযোগ করেনি। আইন অনুযায়ী কোনো সাড়া না দেওয়া দলগুলোকে শিগগিরই নোটিশ পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাত শুধু একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ তেহরানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ শুধু ইরানের বিরুদ্ধে নয়, এটি পুরো অঞ্চল এবং এখানকার সব দেশের নিরাপত্তার বিরুদ্ধে।’ তিনি বলেন, গত পাঁচ মাসে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং পারস্য উপসাগরের দক্ষিণ তীরবর্তী দেশগুলোর ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহারের কারণে আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বেড়েছে। বাঘাই আরও বলেন, ‘এই পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া ঠেকাতে আঞ্চলিক দেশগুলো…

Read More

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর এবার সব প্রতিযোগিতায় ট্রফি জয়ের লক্ষ্য স্থির করেছে আর্সেনাল। দলটির জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ জানিয়েছেন, নতুন মৌসুমে আরও বড় সাফল্য পেতে প্রস্তুত তারা। গত মৌসুমে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আর্সেনাল। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এছাড়া লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হার এবং এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয় দলটিকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শুরুতেই গোল করে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন হাভার্টজ। তবে পরে উসমান দেম্বেলের পেনাল্টি গোলে সমতায় ফেরে পিএসজি এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় ফরাসি ক্লাবটি। নতুন…

Read More

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ বড় পুরস্কার পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য উৎসবটিতে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেছেন তিনি। এমন সম্মাননা পেয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা। সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজের আনন্দের কথা ভাগ করে নেন বুবলী। সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে নায়িকা বলেন, “নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে সত্যি আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছি। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই যাত্রার অংশ হওয়া প্রতিটি মানুষের।” পুরস্কারের নেপথ্যে থাকা পুরো টিমকে স্মরণ…

Read More