Author: প্রাণের সংবাদ

রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে কাছে ডেকে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তাঁর সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ…

Read More

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির এ হামলায় অন্তত ১৭ জন নিহত এবং কমপক্ষে ৪৪ জন আহত হয়েছেন। বুধবার (০৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতের পর থেকে এ হামলা শুরু হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেন, ‘শত্রুপক্ষ আবারও ব্যাপক হামলা চালাচ্ছে।’ রাজধানীর সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার ব্যালিস্টিক হামলা মোকাবিলায় ইউক্রেন মিত্র দেশগুলোর কাছে আরও মার্কিন-নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

Read More

নেত্রকোণায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় আনুষ্ঠানিকভাবে মামলা করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নেত্রকোণা মডেল থানায় মামলাটি করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে রিপন মিয়াকে। বুধবার ( ৫ আগস্ট) দুপুরে মামলার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি জানান, মঙ্গলবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় আসামি একজন। এছাড়া সেই সালিশ বৈঠকে কারা কারা ছিল, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। সালিশে কী আলোচনা হয়েছে, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের…

Read More

হামাস সম্পূর্ণ অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী কোনোভাবেই পিছু হটবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধ বন্ধে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত একটি খসড়া প্রস্তাবের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এই কঠোর অবস্থানের কথা জানান। নেতানিয়াহুর এই বক্তব্যে যুদ্ধবিরতি ও চুক্তি বাস্তবায়নের ভবিষ্যৎ নিয়ে আবারও নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। একই সঙ্গে মার্কিন প্রশাসনের সঙ্গে ইসরায়েলের মতপার্থক্যও পরিষ্কার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি প্রস্তাবটিতে বলা হয়েছিল, হামাস তাদের অস্ত্র সমর্পণ শুরু করবে এবং ইসরায়েল হামলা বন্ধ করে গাজার দখলকৃত প্রায় ৬০ শতাংশ এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে। তবে আগামী অক্টোবরে নির্বাচনের মুখে থাকা নেতানিয়াহু সাফ জানিয়ে…

Read More

লোহিত সাগরে আরও একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ নিয়ে অন্তত আটটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। বুধবার (০৫ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হুথিরা জানিয়েছে, ইয়ানবু উপকূলের কাছে লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের তেলবাহী ট্যাংকার ওয়াফাতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ট্যাংকারটিতে ‘নির্ভুলভাবে’ আঘাত হেনেছে। এই হামলা ছিল সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ। সারি বলেন, এ হামলার…

Read More

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত কোনো শক্তির এ দেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণহত্যার সঙ্গে জড়িত কোনো মাফিয়া শক্তিকে বাংলাদেশের মানুষ আর রাজনীতি করার সুযোগ দেবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিচারের দাবি তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচারিক প্রক্রিয়া আদালতের মাধ্যমে নির্ধারিত হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের…

Read More

একমাত্র গোলে ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে জিতেছে সান্তোস। রেমো হারানোর পথে সেই গোলে অ্যাসিস্ট করেন সেলেসাও তারকা নেইমার জুনিয়র। তবে খেলা শেষে তিনি বিতর্কের জন্ম দেন প্রতিপক্ষ খেলোয়াড় ও স্টাফদের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য করে। দু’পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাদের শান্ত করেন নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা। বুধবার ভোরে ব্রাজিলিয়ান কাপের শেষ ষোলোর ম্যাচ শেষে মাঙ্গেইরাঁও স্টেডিয়ামের ভেতরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেমোকে ১-০ গোলে হারানোর পর ড্রেসিংরুমে যাওয়ার পথে প্যারাইন্স ক্লাবটির কয়েকজন কর্মকর্তার সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সান্তোস তারকা নেইমার। সাংবাদিক ব্রেন্নো রায়োলের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, শেষ বাঁশি বাজার কিছুক্ষণ পরই নেইমার রেমো প্রতিনিধিদলের সদস্যদের…

Read More

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু অতীতের স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেবো। আমাদের চিন্তায় যদি কোনো গাফিলতি আসে, এখান থেকেই তার ঠিকানা খুঁজে আবার নতুন করে যাত্রা শুরু করবো। বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের জাদুঘর থাকলেও এ জাদুঘরের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। এখানে বহু বছরের পুরোনো ইতিহাস নয়, বরং গণ–অভ্যুত্থানের ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গেই সেসবের স্মারক, দলিল,…

Read More

চব্বিশের বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গণগুলোতে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বুধবার (০৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আল্লামা মামুনুল হক বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের মানুষের গলায় ভালো করে বিদ্ধ হয়ে গিয়েছিল। তাই ১ হাজার ৪০০ বীর বিপ্লবীর শাহাদাতের রক্তের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদকে আমাদের উৎখাত করতে হয়েছিল। আবার নতুন করে যেই ফ্যাসিবাদ জেঁকে বসার চেষ্টা করছে, যদি আমরা শুরুতেই তাকে সঠিকভাবে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে…

Read More

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর বগুড়া আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন। এর আগে বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে সাইবার সুরক্ষা আইনের মামলায় গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ…

Read More