Author: প্রাণের সংবাদ

বাংলাদেশ সিনিয়র জাতীয় ফুটবল দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও প্রবাসী ফুটবলাররা আসছেন। এএফসি অ-২০ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলন করছে। সেই ক্যাম্পে যোগ দিয়েছেন ইংলিশ প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস। অ্যাডাম আব্বাস ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে উঠেছেন। সেখানে চার বছর তিনি ছিলেন। মূলত ম্যানইউতেই তার ফুটবলের হাতেখড়ি। ম্যানইউ থেকে পরবর্তীতে বার্নলি অ-১৮ দলে খেলেন। ইনজুরির জন্য বার্নলির সঙ্গে চুক্তি নবায়ন হয়নি। অ্যাডামের নানা-নানি বাংলাদেশি। তার মা ব্রিটিশ নাগরিক। বাবা জ্যামাইকান। অ্যাডামের শারীরিক গড়নও বাবার জ্যামাইকান ধাঁচ রয়েছে। যা ফুটবলের জন্য বেশ সহায়ক। অ্যাডাম আব্বাস আক্রমণভাগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নিজে গোলের পাশাপাশি গোলের ভালো যোগানদাতাও। বাংলাদেশের…

Read More

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানিসহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ করতে বর্তমান সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি, যতদ্রুত সম্ভব ই-হেলথ কার্ড চালু করার কাজ শুরু হয়েছে। প্রতিটি উপজেলা হাসপাতালকে…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসিকে হত্যার ভয়াবহ হুমকি দেওয়া হয়েছিল। শুধু মেসি নন, হুমকির তালিকায় ছিলেন আর্জেন্টিনা দলের অন্য সদস্য, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পেসহ বিভিন্ন দলের খেলোয়াড়, ফিফা কর্মকর্তা ও ম্যাচ পরিচালনাকারী রেফারিরাও। একটি ফাঁস হওয়া পুলিশ ডসিয়ের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে মেসিসহ বিশ্বের কয়েকজন শীর্ষ ফুটবলার, রেফারি ও কর্মকর্তাকে লক্ষ্য করে একাধিক প্রাণনাশের হুমকি, বোমা হামলার সতর্কতা, হয়রানি ও অনলাইন হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় নিরাপত্তা সংস্থাগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছিল। সবচেয়ে ভয়াবহ হুমকিগুলোর একটি ছিল মেসিকে লক্ষ্য করে। পুলিশ নথিতে উঠে এসেছে,…

Read More

ইরান ও ওমান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য একটি কাঠামোগত সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে সম্ভাব্য এই সমঝোতা শুধু সমুদ্রপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়েই সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডরে ইরানের প্রভাব ও নিয়ন্ত্রণও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়েছে, “যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে হবে।” তিনি আরও বলেন, “ইরান আর বেশিদিন চালিয়ে যেতে পারবে না।” যুদ্ধের আগে স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি থেকে ২ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত…

Read More

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। মূল সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা। তবে সেই ম্যাচে প্রত্যাশার ছিটেফোঁটাও দেখাতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হার দিয়ে শেষ হয়েছে প্রস্তুতি। এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও মূল টেস্টের আগে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন প্রধান কোচ ফিল সিমন্স। হাতে থাকা তিন দিনকে কাজে লাগিয়ে প্রস্তুতি ম্যাচের ভুলগুলো শুধরে নিতে চান তিনি। সিমন্স বলেন, ‘আমাদের হাতে এখনও তিন দিন সময় আছে। এই সময়ের মধ্যে এখানকার ভুলগুলো শুধরে নিয়ে মূল ম্যাচে সবকিছু ঠিকভাবে করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি, এই তিন দিনে আমরা নিজেদের নিয়ে কাজ…

Read More

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার মধ্য দিয়েই জুলাইয়ের সার্থক পরিসমাপ্তি হবে। জনগণের অধিকার নিশ্চিত হওয়ার দিনই জুলাই শেষ হবে। শনিবার (৮ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান বলেন, আজকের এই আয়োজনটা কী জন্য? এই আয়োজন কোনো সরকারের সফলতা দেখানোর জন্য নয়, সফল কোনো সরকারের চিত্র তুলে ধরার জন্য নয়। বরঞ্চ যুগে যুগে যারা ফ্যাসিস্ট ছিল, অটোক্রেট ছিল, স্বৈরাচারী ছিল, তাদের চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। আর জনগণ তখন…

Read More

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার শেষ নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন সবসময়ই থেকে কৌতুহলের কেন্দ্রবিন্দুতে। কিছুদিন আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অতীতে থাকা এক ‘অপূর্ণ প্রেম’-এর গল্প শোনান নায়ক। এবার জানালেন, অতীতে ব্যক্তিগত জীবনে অনেক কিছুই ঘটেছে; যা নাকি ছিল তার ‘ভুল’। একই টেলিভিশন সেটে ফের দেখা মিলল শাকিব খানকে। সেখানে তার দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের টানাপোড়েন এবং চলচ্চিত্র শিল্প নিয়ে খোলামেলা কথা বলেছেন। আলাপচারিতার একপর্যায়ে অতীতের ভুলগুলো নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও সেই ভুলগুলো আদতে কি, তা অবশ্য স্পষ্ট করেননি মেগাস্টার।’ জীবনে কোনো ভুল করেছেন কি না— উপস্থাপকের এমন প্রশ্নের…

Read More

চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও অভিযোগ করেছেন, সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো কাজে লাগানোর চেষ্টা করছে। সম্প্রতি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। গত কাল শুক্রবার সেটি সম্প্রচারিত হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। আমরা সেই চেষ্টা প্রতিহত করছি। আর হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকায় অন্যান্য দেশের মতো আমাদেরও কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সেসব চ্যালেঞ্জের সুযোগ নিচ্ছে।” উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প দীর্ঘদিন…

Read More

পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস রপ্তানির অনুমতি দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন। হাইক‌মিশন বল‌ছে, এ অনুমতি পাওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, উপ-হাইকমিশন, করাচি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর যাবত ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে এ সুযোগ তৈরি হয়েছে। পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ার মধ্য দিয়ে দু’দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি প্রসার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে।

Read More

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের ক্রিকেটে অন্যতম আলোচিত বিষয়– সাকিব আল হাসানের স্বদেশ প্রত্যাবর্তন! জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর তার দেশে ফেরার ইতিবাচক আলোচনা হতে থাকে। কিন্তু সম্প্রতি গণঅভ্যুত্থানে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হওয়ায় সাকিবের ফেরার বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। তার বাড়িতে হামলা-মামলাসহ সব বিষয়ে তিনি কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে। গত বুধবার নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পক্ষেও যুক্তি দিয়েছেন সাকিব। ওই সংবাদ সম্মেলনের পর মাগুরায় তার ফাঁকা বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি বলেন, তিনি শুধু শান্তি ও বাংলাদেশের অগ্রগতির আহ্বান জানিয়েছিলেন এবং…

Read More