Author: প্রাণের সংবাদ

গণতন্ত্রকে বিকশিত ও শক্তিশালী করতে এবং আইনের শাসন নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, সমাজে সন্ত্রাস কমে যাবে। সমাজে ঘুষ খাওয়া কমে যাবে। সমাজ অনেক পরিচ্ছন্ন হয়ে উঠবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রকে বিকশিত করতে হলে এবং আইনের শাসন নিশ্চিত করতে হলে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। প্রশাসন ও আদালতকে যেমন : নিরপেক্ষভাবে কাজ করতে হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকেও নিরপেক্ষভাবে কাজ করতে…

Read More

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যম বা কারও কণ্ঠ রোধ করার সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভার শেষে তিনি এ তথ্য জানান। আন্দালিব রহমান জানান, সাইবার সুরক্ষা আইন নিয়ে এখনো খসড়া প্রণয়ন ও আলোচনা চলছে। কিছু শব্দের দ্বৈত অর্থ হতে পারে। তাই কোনো শব্দ বা ধারার ব্যাখ্যার সুযোগ নিয়ে ভবিষ্যতে যাতে আইনটির অপব্যবহার না হয়, সে বিষয়ে তারা সতর্কভাবে কাজ করছেন। মন্ত্রী বলেন, আমরা গত ১৭-২০ বছরে দেখেছি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ কিছু আইন সংবাদমাধ্যম বা সংবাদপত্রকে দমিয়ে রাখা কিংবা তাদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা…

Read More

আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের তিন নারী সহকারীকে ছুটির মৌসুমে নগদ ৪৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৫ লাখ ২১ হাজার টাকা) করে উপহার দিয়েছেন। হোয়াইট হাউস প্রকাশিত বার্ষিক আর্থিক বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। উপহার পাওয়া তিন সহকারীর মধ্যে রয়েছেন- ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্প, ওভাল অফিস অপারেশনের উপপরিচালক চেম্বারলেইন হ্যারিস এবং যোগাযোগবিষয়ক উপদেষ্টা মার্গো মার্টিন। আর্থিক বিবরণীতে তিনজনই ওই অর্থকে ‘ছুটির মৌসুমের জন্য নগদ উপহার’ হিসেবে উল্লেখ করেছেন। প্রত্যেকের বার্ষিক সরকারি বেতন ১ লাখ ৫০ হাজার ডলার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ৩৫ বছর বয়সী নাটালি হার্পের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা…

Read More

২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ব্রাজিল। এজন্য দল গোছানোর চিন্তাভাবনা কোচ কার্লো আনচেলত্তির। জাতীয় দলে বড় ধরনের রদবদল আনার আভাস দিয়েছেন তিনি। তার এমন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলকে দুটি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া থিয়াগো সিলভা। এই বছরের বিশ্বকাপে ব্রাজিল শেষ ষোলো থেকে বাদ পড়ার পর আনচেলত্তি বলেছিলেন, তিনি দলকে নিয়ে একটি নতুন অধ্যায় শুরু করবেন। এছাড়া তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের প্রয়োজনীয়তার কথাও জানান ইতালিয়ান কোচ। আনচেলত্তির কথার প্রতিফলন দেখা যেতে পারে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণার পর। এর আগে ফ্লুমিনেন্স সেন্টার ব্যাক সিলভা রেডিও তুপি-কে বললেন, ‘আপনি কী চান, আমি মিথ্যা বলি নাকি সত্যি বলি? ৩১, ৩২…

Read More

জাতীয় সংসদে আবার দেখা গেল হট্টগোলের দৃশ্য। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে সংসদ কক্ষে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র এই সংসদ সদস্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে মন্তব্য করেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় এলে তার একটি নির্দিষ্ট চরিত্র প্রকাশ পায়, যা অতীতেও দেখা গেছে।’ বুধবার (০৯ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নিজের নির্ধারিত দুই মিনিটের বক্তব্য দিতে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে, মাননীয় স্পিকার। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হইতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আবার…

Read More

ক্রিশ্চিয়ানো রোনালদোর কিছু রেকর্ড আছে, যেগুলোকে ভাঙার কথা ভাবাটাই কঠিন। চ্যাম্পিয়নস লিগেও এমন একাধিক কীর্তি গড়েছেন পর্তুগিজ তারকা। এর মধ্যে ২০১৩-১৪ মৌসুমে এক আসরে করা ১৭ গোলের রেকর্ডটিই এখন সবচেয়ে বেশি আলোচনায়—নতুন ফরম্যাটে সেটি ভাঙার সুযোগও তৈরি হয়েছে। ২০২৪ সালের এপ্রিলে চ্যাম্পিয়নস লিগে রোনালদোর সাতটি রেকর্ড নিয়ে আলোচনা হয়েছিল। এরপর প্রতিযোগিতার ফরম্যাট বদলেছে। ঐতিহ্যবাহী গ্রুপ পর্বের বদলে এসেছে ৩৬ দলের লিগ পর্ব। বেড়েছে ম্যাচের সংখ্যা, আর তার সঙ্গে বেড়েছে গোল করার সুযোগও। একটি দল প্লে-অফ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত গেলে সর্বোচ্চ ১৭টি ম্যাচ খেলতে পারে। ফলে রোনালদোর ১৭ গোলের রেকর্ড আর একেবারে ধরাছোঁয়ার বাইরে নেই। কিলিয়ান এমবাপে রোনালদোর রেকর্ডের…

Read More

পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ করার পরামর্শও দিয়েছেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সানিডেলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগের অংশ হিসেবে আজ সংসদে আসেন রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুল সানিডেলের শিক্ষার্থীরা। সংসদ অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তাদের পড়াশোনা এবং স্বাস্থ্যসহ নানা বিষয়ে খোঁজখবর নেন। একইসঙ্গে পরিবেশ, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও…

Read More

সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গুম প্রতিরোধ ও মানবাধিকার আইন প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রত্যাশা তৈরি করেছিল, নতুন আইন প্রণয়নের মাধ্যমে তা পূরণ করা হয়নি। বরং আগের অধ্যাদেশ বাতিল করে আরও শক্তিশালী আইন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত দুর্বল আইন করা হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান বলেন, গুমের অভিযোগের তদন্ত…

Read More

উত্তর কোরিয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য দুই তলাবিশিষ্ট একটি নতুন কেন্দ্র তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। জাতিসংঘের এই পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। নবনির্মিত এই ভবন উত্তর কোরিয়ার প্রধান পরমাণু কমপ্লেক্স ইয়ংবিয়নের অংশ। আইএইএ বলেছে, ভবনটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত ২৮টি সেন্ট্রিফিউজ ক্যাসকেড বসানোর সক্ষমতা রয়েছে। গত মাসের শেষের দিকে প্রকাশিত প্রতিবেদনে আইএইএ বলেছে, পিয়ংইয়ং অন্য একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে নতুন সম্প্রসারিত ভবনের কার্যক্রমও শুরু করেছে। পর্যবেক্ষকরা বলেছেন, এসব তথ্য প্রমাণ করে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়া ক্রমাগত পরমাণু অবকাঠামো সম্প্রসারণ করে চলেছে। ২০০৯ সালে পরমাণু শক্তি সংস্থার…

Read More

পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলাধার ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫৮ কোটি টাকা বা ৫৭ কোটি ৯০ লাখ ১৭ হাজার ৬৫২ টাকা ব্যয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপস্থাপিত এ প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও পার্বত্য চট্টগ্রামে জলাধার’ শীর্ষক প্রকল্পটি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলায় বাস্তবায়ন করা হচ্ছে।…

Read More