সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বা বর্ষা পুরোপুরি সক্রিয় হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে এই মৌসুমীবায়ু সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে…
Author: প্রাণের সংবাদ
হাম ও রুবেলার ভ্যাকসিন (টিকা) যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বাদী হয়ে মামলার আবেদন করেন।
ভারতে তরুণ প্রজন্মের ক্ষোভ ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হওয়া এক ব্যঙ্গাত্মক উদ্যোগ এখন জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলেছে। বেকারত্বের ঊর্ধ্বগতি এবং শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক অনিয়মে হতাশ যুবকদের সমর্থনে গড়ে ওঠা কাল্পনিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি), যাকে অনেকে ‘তেলাপোকা পার্টি’ নামে ডাকছেন, অল্প সময়েই ব্যাপক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ইনস্টাগ্রামে সিজেপির অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে যা ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অফিশিয়াল অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। এই অভাবনীয় উত্থান রাজনৈতিক মহলে কৌতূহল ও উদ্বেগ দুটোই তৈরি করেছে। ঘটনার সূত্রপাত মে মাসের মাঝামাঝি। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এক শুনানির…
জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর দিনে বিএনপির ৩৬ জনসহ সংরক্ষিত বাকি সংসদ সদস্যরা যোগ দিয়েছেন। রোববার অধিবেশন শুরুর দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ যে কারণে বলে উঠেছেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের কারণে আজকের সংসদ কালারফুল লাগছে। এক পর্যায়ে সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সুযোগ পান বিএনপি দলীয় সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখতে গেলে স্পিকার তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনি প্রশ্ন করেন; সময় বাড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তখন সংসদ সদস্য রানু বলেন, মাননীয় স্পিকার আপনাকে আমরা কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না। নারীবান্ধব স্পিকার হিসেবে দেখতে চাই। এ সময় সংসদ সদস্যদের অনেককেই মৃদু হাসতে দেখা যায়।…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন তামিম ইকবাল। সভাপতি হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে এসে নিজের লক্ষ্য ও কাজ করার পরিসর নিয়ে কথা বলেন সাবেক অধিনায়ক। প্রথম সংবাদ সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ ও কড়া বার্তা দিয়েছেন তামিম। বর্তমান বোর্ডকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে সম্বোধন করেন অনেকেই। বিষয়টা নিছক বলার জন্য হলেও সেটা এখন আর বলাতেই সীমাবদ্ধ নেই। সংবাদ সম্মেলনেও তেমনটাই ইঙ্গিত দিলেন তামিম। তিনি জানালেন, বাপের দোয়া ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটের দোয়া করা যায় কি না সেদিকেই তার চেষ্টা অব্যাহত থাকবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও কঠিন লড়াইয়ের পর জয়ী হয়ে তামিম জানান, এবারের নির্বাচন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে একাধিক…
সময়ের চাকা যেন এক বড় প্রতিপক্ষ, আর সেই প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে জীবনের গল্প বলতে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পর্দায় এবার দেখা যাবে তাকে। ওটিটি জায়ান্ট চরকি নিয়ে আসছে নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কাজী আসাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ছবির একটি প্রমোশনাল পোস্টার শেয়ার করেছে চরকি। পোস্টারটির ক্যাপশনে রহস্যের ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ। কাজী আসাদ পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ আসছে শিগগিরিই।’ ‘লাইফলাইন’ -এর পোস্টারে বিদ্যা সিনহা মিম…
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সর্বমাধ্যম (অল মিডিয়া) সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে ফিফার কাছ থেকে এই সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন চেয়ে কমিটির কাছে প্রস্তাবটি উপস্থাপন করে। প্রস্তাব অনুযায়ী, এ সম্প্রচারস্বত্ব ক্রয়ে মোট চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭১ লাখ টাকা। প্রস্তাবের আওতায়, বিটিভি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ অর্জন করবে। যার ফলে…
পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মেয়ে কেইকো ফুজিমোরি আবারো দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পদে পৌঁছানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। ১৯ বছর বয়সে দেশের ফার্স্ট লেডি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করা কেইকো এবার চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার নির্বাচনে ৫১ বছর বয়সী কেইকো ফুজিমোরির প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা রবার্তো সানচেজ। সাম্প্রতিক কয়েকটি জরিপে কেইকোকে সামান্য এগিয়ে রাখা হয়েছে। ২০১১, ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে টানা তিনবার পরাজয়ের পর এবার তার সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আয়োজিত সামিট অব দ্য আমেরিকাসে বাবার পাশে দাঁড়িয়ে প্রথমবার আন্তর্জাতিক নজরে আসেন কেইকো। দুর্নীতির অভিযোগে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে…
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে জানিয়েছেন গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না রোববার জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে এসব কথা জানান তিনি। রুমিন ফারহানা বলেন, আমরা লোডশেডিং বলি আর মেরামত সেডিংই বলি, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এটাই হলো বাস্তবতা। মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন মন্ত্রী এই সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে, পহেলা মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এর পরে আরো এক মাস তিন চার দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস পাওয়া…
হাসপাতাল মানুষের চিকিৎসা সেবা দেওয়ার কথা, সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম বৈঠকে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এমন মন্তব্য করেন তিনি। সানসিলা জেবরিন বলেন, “শেরপুরের ১৭ লাখ মানুষের একমাত্র ভরসা হাসপাতালের করুণ বাস্তবতার চিত্র তুলে ধরতে মহান জাতীয় সংসদে দাঁড়িয়েছি। যে হাসপাতাল মানুষের চিকিৎসা সেবা দেওয়ার কথা, সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে।” শেরপুর সদরের চরাঞ্চলের অধিকাংশ রাস্তাই বর্তমানে কাঁচা উল্লেখ করে তিনি বলেন, “সেই দুর্গম পথ পাড়ি দিয়ে যখন একজন অসুস্থ ব্যক্তি,…
