Author: প্রাণের সংবাদ

লেরয় সানে ৫৭তম মিনিটে সমতা ভাঙার গোল করলেন। শনিবার প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে জিতল জার্মানি। টানা ৯ ম্যাচ জিতে আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে চারবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় মিনিটে ফ্রি কিক থেকে হেড করে জার্মানদের এগিয়ে নেন কাই হ্যাভার্টজ। ক্রিস্টিয়ান পুলিসিকের কর্নারের পর বাঁ পায়ের ভলিতে ৩৭তম মিনিটে সমতা ফেরান অ্যান্টনি রবিনসন। হ্যাভার্টজের ছোট পাস ধরে প্রতিপক্ষের খেলোয়াড় মাইলস রবিনসনের দুই পায়ের ফাঁক গলে শট নেন। তার গায়ে হালকা লেগে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ায়। ২০২২ সাল থেকে ইউরোপিয়ান প্রতিপক্ষদের কাছে টানা নবম হার দেখল ১৬তম র‌্যাঙ্কিংধারী যুক্তরাষ্ট্র। ১৯৯৪ সালের পর প্রথমবার বিশ্বকাপ আয়োজন করছে…

Read More

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচিত মামলার রায় বেলা ১১টায় হতে পারে। রোববার (৭ জুন) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার মামলার রায় বেলা ১১টায় রায় ঘোষণা হতে পারে। এর আগে রোববার সকাল ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচিত মামলার প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়েছে। এদিন সকাল সাড়ে ৮টার দিকে একই মামলার অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে…

Read More

আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে এবং ১৫ জুন বিকেলে সম্পূরক বাজেট পাস হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার সন্ধ্যায় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ১৬ জুন থেকে বাজেট আলোচনা শুরু হবে। সেদিন থেকে সকাল-বিকাল সংসদ অধিবেশন চলতে পারে। ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতেই হবে। এরপর রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বাজেটের গেজেট রাত ১২টার আগেই প্রকাশ করতে হবে। নুরুল ইসলাম মনি বলেন, ৩০ লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে এ সরকার যাত্রা শুরু করেছে। কিন্তু সরকারের আন্তরিকতা এবং চুরি না করার কারণে দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি বজায়…

Read More

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে গতকাল বাংলাদেশ দলীয় বিভাগে দুটি ব্রোঞ্জ জিতেছিল। আজ দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় ব্যক্তিগত বিভাগে বাংলাদেশ দুটি স্বর্ণপদক জিতেছে। জাতীয় জুনিয়র দলের খেলোয়াড় উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে (১২.১৫০) পয়েন্ট পেয়ে স্বর্ণ এবং ফ্লোর ইভেন্টে (১১.৬০০) পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। একই দিনে জুনিয়র দলের খেলোয়াড় মেনটন টনি ম্রো পোমেল হর্স ইভেন্টে (১৩.১৫০) পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক অর্জন করেন। শনিবার বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দল সিনিয়র এবং জুনিয়র তিনটি করে মোট ছয়টি ইভেন্টে ফাইনালে অংশগ্রহণ করবে। বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল সিঙ্গাপুর থেকে এ তথ্য দেন।

Read More

বিশ্বজুড়ে ইসরাইলের ভাবমূর্তি ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, বিশ্বের অধিকাংশ দেশের মানুষ ইসরাইলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন এবং নেতানিয়াহুর নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছেন। জরিপে ইসরাইলবিরোধী মনোভাবে বাংলাদেশের অবস্থান শীর্ষস্থানীয়দের মধ্যে, অন্যদিকে সবচেয়ে কম নেতিবাচক মনোভাব দেখা গেছে ভারতে। ‘স্প্রিং ২০২৬ গ্লোবাল অ্যাটিটিউড সার্ভে’ শীর্ষক এই জরিপে বিশ্বের ৩৬টি দেশের ৪৪ হাজার ৬৫৭ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত জরিপটি পরিচালিত হয়। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, যা জনমতের…

Read More

ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র কদিন আগে বড় ধাক্কা খেলো জার্মানি। অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের উদীয়মান মিডফিল্ডার লেনার্ট কার্ল। ১৮ বছর বয়সি এ ফুটবলার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপ মিস করার বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, শুক্রবার অনুশীলনের সময় চোট পান কার্ল। পরে স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। যদিও তার চোটের ধরন সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো কার্লকে এবারের বিশ্বকাপের অন্যতম সম্ভাবনাময় তরুণ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েন তিনি। আজ দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে…

Read More

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হলেও এ খাতে বরাদ্দের হার ধারাবাহিকভাবে কমছে। শনিবার (৬ জুন) ব্র‍্যাক ইন সেন্টারে সিপিআরডি, এইচইকেএস এবং সুশীলনের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশে জলবায়ু সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য অর্থায়ন শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ অভিযোজন অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হলেও প্রয়োজনীয় অর্থায়ন এখনো নিশ্চিত হয়নি। স্বাস্থ্য খাতের জাতীয় অভিযোজন পরিকল্পনা (এইচএনএপি) অনুযায়ী, জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে আগামী পাঁচ বছরে প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে। অনুষ্ঠানে উপস্থাপিত গবেষণা অনুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগের মোট বাজেটের মধ্যে জলবায়ু-সম্পর্কিত বরাদ্দ…

Read More

দখলকৃত পশ্চিম তীরে পারিবারিক একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। শুক্রবার পশ্চিম তীরের হেব্রনে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই শিশু নিহত হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। স্যাম ফাহদ আবু হাইকাল নামের ওই শিশুটি গুলিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় তার বাবা-মাও আহত হয়েছেন। পরিবার বলেছে, হেব্রনের তেল রূমেইদা এলাকায় ইসরায়েলি সৈন্যরা গাড়ি থামানোর নির্দেশ দেয়। পরে পরিবারটি গাড়ি থামিয়েছিল। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের সাথে আলাপকালে স্যামের বাবা এবং বেথলেহেম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফাহদ আবু হাইকাল বলেন, একটি বুলেট তার হাতে লাগে। সেই গুলিটি পেছনের আসনে মায়ের সাথে বসে…

Read More

ফিফা প্রীতি ম্যাচে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে বাংলাদেশ ফুটবল নতুন অধ্যায় শুরু হয়েছে কোচ থমাস ডুলি। এই জয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও বাংলাদেশের দুর্বলতা দেখছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই কোচ। ফিনিশিং দুর্বলতা, বলের নিয়ন্ত্রণ হারানো ও খেলোয়াড়দের ভুল পাসসহ অনেক কিছুই কোচ ডুলির চোখে ধরা পড়েছে। ম্যাচশেষে বাংলাদেশ কোচ বলেন, ‘আমাদের প্রধান দুর্বলতা হলো—গোল করার জন্য এখনো অনেক সুযোগ তৈরি করা প্রয়োজন।’ বেশ কিছু টেকনিক্যাল বিষয় তুলে ধরে ডুলি আরো বলেছেন, পেছন থেকে আক্রমণে গিয়ে ছন্দ হারিয়েছে দল। ডুলির কণ্ঠে, ‘কখনো কখনো আমরা ফাস্ট টাচ সঠিকভাবে করতে পারিনি। যে কারণে অনুশীলনে আমি মৌলিক জিনিসগুলো নিয়ে দলের…

Read More

সোমালিয়ায় খরা, আকস্মিক বন্যা, সংঘাত ও আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার ফলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। দেশটির ৬৫ লাখের বেশি মানুষ এখন তীব্র খাদ্যসংকটের মুখে। এটা মোট জনগোষ্ঠীর প্রায় এক-তৃতীয়াংশ। অনেক পরিবার জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে রাজধানী মোগাদিশুর আশ্রয়শিবিরে এলেও সেখানে ক্ষুধা ও দারিদ্র্যের চক্র থেকে মুক্তি পাচ্ছে না। দেশটির মধ্যাঞ্চলের বুরহাকাবা এলাকার বাসিন্দা জয়নাব ইব্রাহিম টানা তিন বছর খরা দেখেছেন। বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে যায়, ফসল নষ্ট হয়, আর পানি ফুরিয়ে যায়। তার গ্রামে ক্ষুধা ও রোগ ছড়িয়ে পড়ে। এতে তার ১০ সন্তানের মধ্যে চারজন মারা যায়। তিনি বলেন, জীবন বাঁচাতে আমরা সবরকম চেষ্টা করেছি—শুকনো ঘাস বিক্রি করেছি,…

Read More