Author: প্রাণের সংবাদ

গত প্রায় দেড় বছরে যুক্তরাষ্ট্র থেকে ৪ হাজার ৬০০-এরও বেশি অবৈধ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭৬ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে এসেছেন। এর আগে ২০২৫ সালে বহিষ্কারের মাধ্যমে মোট ৩ হাজার ৫৬৭ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছিল। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল। ভারত সরকারের মতে, কোনো দেশের নাগরিক বিদেশে অবৈধভাবে অবস্থান করলে…

Read More

অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আজ, ৬ জুন, এক পোস্টে তিনি মহিষটির প্রতি মানবিক আচরণের আহ্বান জানান। পোস্টে আসিফ আকবর লেখেন, ‘এই বাফেলো’টার জন্য মানুষের নরম মন কাঁদছে। দেশে কত দুঃসহ ঘটনাই তো ঘটছে! আরও অসহ্য অনেক কিছুই হবে! এ মহিষটা তো জানে না তার দোষ কী! সে একটা আদুরে পরিবেশে বেড়ে উঠেছে, ভবিষ্যৎ জানি না। অনেক মারপ্যাঁচের মধ্যেও তার জীবনটা যেহেতু এখনো আছে, প্লিজ তাকে খামারির কাছে পৌঁছে দিন। সরকারের কাছে বিনীত অনুরোধ রইলো, প্লিজ এ অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন। মানুষের মনের ছোট্ট অনুভূতিগুলোও…

Read More

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নয়াদিল্লির মানমন্দির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশে করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সমাবেশে বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘ্টনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে। এর আগে সমাবেশে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদ ছাড়তেই হবে ঘোষণা দিয়ে অভিজিৎ দীপকে জানান, তেলাপোকারা ভয় পায় না। তারা মরেও না। তাই লড়াই চলবে। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি সেই সব ভাই-বোনদের জন্য, যারা এখনও স্কুলে পড়ে।’ এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচিতে নেতৃত্ব দিতে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দিল্লি বিমানবন্দরে নামে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেখানেই তাঁর সঙ্গে দেখা…

Read More

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে এ যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানিয়েছে। প্রেস উইং জানায়, বৈঠকে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও, এ বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রেস উইং জানায়, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের জনগণ…

Read More

২০২২ বিশ্বকাপ জয়ের পর এবার শিরোপা ধরে রাখার মিশনে নামছে আর্জেন্টিনা। তবে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হতে গেলে সহজ পথ পাচ্ছে না লিওনেল স্কালোনির দল। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার বলছে, শিরোপা জিততে হলে একের পর এক কঠিন প্রতিপক্ষ পেরোতে হবে আলবিসেলেস্তেদের। ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। কাগজে কলমে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। অপটার ১০ হাজার সিমুলেশনে দেখা গেছে, শেষ ৩২ এ ওঠার সম্ভাবনা ৯৬ দশমিক ৯ শতাংশ, আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৭২ দশমিক ৬ শতাংশ। তবে সাম্প্রতিক ইতিহাস কিছুটা সতর্ক করছে আর্জেন্টিনাকে। শেষ চার বিশ্বকাপের তিনটিতেই শিরোপাধারী…

Read More

আগামীকাল রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৩টায় এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। এর আগে গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রপতির এই আদেশ জারির পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয়…

Read More

মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েল কি নজরদারি করছে? ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যকার মতপার্থক্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা নিয়ে পেন্টাগনে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলি এই নজরদারি প্রচেষ্টার লক্ষ্যবস্তু হতে পারেন বলে সতর্ক করে দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দু’জন বর্তমান ও একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) সম্প্রতি ইসরায়েলের কাউন্টার-ইন্টেলিজেন্স হুমকির স্তরকে সর্বোচ্চ অভ্যন্তরীণ মূল্যায়ন স্তর বা ‌‌‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে উন্নীত করা হয়েছে। দেশটির এক গোয়েন্দা কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, ইসরায়েল সফরের সময় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাড়তি সতর্কতা অবলম্বন শুরু…

Read More

আম্পায়ারিংয়ে ধারাবাহিক সুনাম আর নির্ভুল সিদ্ধান্তে দীর্ঘদিন ধরেই আলোচনায় বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে ভারতের ম্যাচে তাঁর উপস্থিতি ঘিরে থাকে বাড়তি নজর। বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে ভারতের চলমান একমাত্র টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন এই বাংলাদেশি আম্পায়ার। আইসিসির শীর্ষ প্যানেলের সদস্য হওয়ায় প্রভাবশালী দলের ম্যাচগুলোতে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে নিয়মিতই দায়িত্ব পান তিনি। এর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফি, ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ এবং ভারত-নিউজিল্যান্ড সিরিজসহ একাধিক গুরুত্বপূর্ণ সিরিজে আম্পায়ারিং করেছেন শরফুদ্দৌলা। বড় ম্যাচে চাপ সামলে সঠিক সিদ্ধান্ত দেওয়ার সক্ষমতা তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। ২০২৪ সালের…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি এতিমখানা, হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের অবকাঠামোসহ প্রয়োজনীয় সব সামগ্রী পুড়ে যাওয়ায় চরম সংকটে পড়েছে শতাধিক এতিম ও আবাসিক শিক্ষার্থী। মাথার ওপরের ছাদ হারিয়ে তারা এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। শনিবার সকালে উপজেলার ভানোর (ইসলামাবাদ) এলাকায় অবস্থিত দারুল আমান সিদ্দিকীয়া দরবার শরীফ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষ গ্রাস করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতার কারণে শিক্ষার্থীদের আবাসিক কক্ষ, ধর্মীয় গ্রন্থ, আসবাবপত্র,…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরিসংক্রান্ত সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুর ২টায় রাজধানীর মিন্টো রোডে ৪ নম্বর বাসভবনে সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

Read More