Author: প্রাণের সংবাদ

চীনের শীর্ষ নেতা শি জিনপিং আগামী সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন। দীর্ঘ প্রায় সাত বছর পর তার এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার সঙ্গে কৌশলগত জোট গঠনের মাধ্যমে নিজের অর্থনীতিকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে মুক্ত করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। এর আগে যখন শি জিনপিং উত্তর কোরিয়া সফর করেছিলেন, তখন মার্কিন নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ায় বেশ চাপে ছিলেন কিম। বিশ্লেষকদের মতে, দুই দিনের এই শীর্ষ সম্মেলনে শি জিনপিং পশ্চিমাদের বিরুদ্ধে দুই মিত্র দেশের একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট বা অবস্থান প্রদর্শন করতে চান। তবে একই সঙ্গে বেইজিং…

Read More

ভারতের অন্যতম পরিচিত অভিনেত্রী প্রিয়া বাপট। ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং সেটে সহ-অভিনেতার মাধ্যমে যৌন হেনস্তার শিকার হওয়ার একটি ঘটনা প্রকাশ করেছেন এই নায়িকা। এক সাক্ষাৎকারে এই নায়িকা জানান, একটি সিনেমার গানের দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক ‘কাট’ বলার পরও তার সহ-অভিনেতা অনবরত তাকে চুমু খেতে থাকেন। ইন্ডাস্ট্রিতে তখন একেবারে নতুন হওয়ায় তাৎক্ষণিকভাবে এর কড়া প্রতিবাদ করতে পারেননি বলে জানান ওটিটি ও হিন্দি সিনেমার এই পরিচিত মুখ। প্রিয়া বাপট জানান, ওই সিনেমার চিত্রনাট্য পড়ার সময়ই একটি চুম্বনের দৃশ্য নিয়ে তার আপত্তি ছিল। কিন্তু পরিচালকের জোরাজুরিতে পেশাদারত্বের খাতিরে তিনি দৃশ্যটি করতে রাজি হন। তবে বিপত্তি ঘটে গানের দৃশ্য ধারণের সময়। যখন পূর্বপরিকল্পিত দৃশ্য…

Read More

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর বিদ্রোহ, অসন্তোষ ছড়িয়ে পড়েছিল দলের ভেতর। দলের এই বিপর্যয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ভাইপো ও এমপি অভিষেক ব্যানার্জিকেই অভিযোগের আঙুল ওঠে। এই পরিপ্রেক্ষিতে দুই দিন আগেই দলের সমস্ত সাংগঠনিক পদ বিলুপ্ত করেছিল তৃণমূল। শুক্রবার যে নতুন কমিটি করা হয়েছে তাতে সেই অভিষেক ব্যানার্জিকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বেছে নিয়েছে ঘাসফুল শিবির। যদিও একগুচ্ছ নতুন মুখকে দলের বিভিন্ন পদে আনা হয়েছে। এদিন কালীঘাটে দলের জাতীয় কার্যকরী বৈঠকের পর কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। দীর্ঘ বৈঠক শেষে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে রেখে…

Read More

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান এইচ.ই. মার্কাস লেইটনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গাজীপুরের শ্রীপুরে অবস্থিত নেস্‌লে বাংলাদেশ পিএলসি’র ফ্যাক্টরি পরিদর্শন করেছে। গত ১ জুন এই সফরে প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই. রেটো রেংলি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সফরে ১৯৯৪ সাল থেকে বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে নেস্‌লে বাংলাদেশের অবদান, বিশেষ করে স্থানীয় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানের অগ্রণী ভূমিকা তুলে ধরা হয়। ফ্যাক্টরি পরিদর্শনের সময় প্রতিনিধিদল নেস্‌লের বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ও গুণগত মানের প্রশংসা করেন। বিশেষত এখানকার ইনফ্যান্ট ফর্মুলা উৎপাদন কার্যক্রমের উৎকর্ষতা তাদের দৃষ্টি আকর্ষণ করে, যা আন্তর্জাতিক মান, খাদ্য নিরাপত্তা এবং শ্রেষ্ঠত্বের…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল (রোববার) অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নেওয়া ১৬ জন প্রার্থী এক সাক্ষাতের আয়োজন করেন। সেখানে নির্বাচিত হলে কী করবেন সেসব বিষয়ে কথা হয়েছে, একইসঙ্গে নিজেদের জন্য ভোটও চেয়েছেন তারা। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি ও ওল্ড ডিএইচ ক্লাবের কাউন্সিলর তামিম ইকবাল শুধু ভোট চাননি। জানিয়েছেন নির্বাচিত হওয়ার পর যখন বিসিবিতে ঢুকবেন তখন ব্যক্তিগত সব পরিচয় যেন পেছনে ফেলে আসেন। তামিম বলেন, ‘আমরা যারাই সুযোগ পাই না কেন, আমি একটা জিনিসই রিকোয়েস্ট করব এবং আশা করব যে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য আমরা যখন মিরপুর স্টেডিয়ামে ঢুকব ব্যক্তিগত…

Read More

৫ জুন রয়টার্সের হাতে আসা একটি ভিডিওর স্থিরচিত্রে দেখা যাচ্ছে, মার্কিন বাহিনী ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাষ্ট্রীয় পতাকাহীন তেল ট্যাঙ্কার ‘ডেভিনা’কে বাধা দিচ্ছে। ছবি: রয়টার্স ভারত মহাসাগরে ইরানের অপরিশোধিত তেল পরিবহন করা নিষেধাজ্ঞাধীন একটি ট্যাংকার চলাচলে বাধা দিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড শুক্রবার এই তথ্য জানিয়েছে। এক্সে এক পোস্টে তারা জানায়, ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত এবং কোনও দেশের পতাকা ছাড়া চলাচল করা ‘ডাভিনা’ নামের একটি তেলবাহী ট্যাংকার আটকানো হয়েছে। ইন্দো-প্যাসিফিক কমান্ড পোস্টে আরও বলেছে, অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করা এবং ইরানকে পরোক্ষো বস্তুগত সহায়তা দেওয়া নৌযানগুলোকে বাধা দিতে আমরা বৈশ্বিক সামুদ্রিক আইন প্রয়োগের এই অভিযান চালিয়ে যাব। তারা যেখানে কার্যক্রম…

Read More

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৭৮টি ফিরতি ফ্লাইটে মোট ৩২ হাজার ৮৩২ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত এসব হাজি দেশে ফেরেন। এছাড়া হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা ৩২ হাজার ৮৩২ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন রয়েছেন। এসব হাজিকে দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি, সৌদি এয়ারলাইন্স ৩১টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।…

Read More

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার (৫ জুন) রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধীদলীয় নেতা পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান। সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠককালে তারা ভ্রাতৃপ্রতিম উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ও ভূ-রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়। দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা,…

Read More

ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ে সাবলীলতা ও রূপের জাদুতে জয় করেছেন বহু দর্শকের মন। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়ে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। ফুটবল বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় সাধারণ মানুষের পাশাপাশি তারকা অঙ্গনেও এখন চলছে ব্যাপক উদ্দীপনা। এরই মধ্যে ল্যাটিন আমেরিকার জনপ্রিয় ফুটবল দল ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। ছবিতে দেখা যায়, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হিমি বেছে নিয়েছেন এক অনন্য উপায়। ছবিতে তাকে ব্রাজিলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে হলুদ, সবুজ ও নীল রঙের একটি শাড়িতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাত নাড়তে…

Read More

ইসরাইলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রায় ৬৫ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। শুক্রবার স্থানীয় সময় ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি পবিত্র এই স্থানে পৌঁছাতে শুরু করেন। ধীরে ধীরে মসজিদের প্রাঙ্গণ ও আঙিনা পূর্ণ হয়ে যায় মুসল্লিদের উপস্থিতিতে। কঠোর নিরাপত্তা ও বাধা অতিক্রম করেও অনেকে সেখানে পৌঁছান। গত তিন বছর ধরে, পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আসছে ইসরাইল। ফলে অনেকেই সরাসরি মসজিদে প্রবেশ করতে পারেন না। এর ফলে মুসলিমদের অন্যতম পবিত্র এই স্থানে প্রবেশাধিকার নিয়ে নতুন করে সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণের অভিযোগও উঠছে।

Read More