Author: প্রাণের সংবাদ

তুরিন বিশ্ববিদ্যালয় এবং রোমের লুইস স্কুল অব গভর্নমেন্টের ইতিহাসের অধ্যাপক লরেঞ্জো কামাল বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি কার্যকর করতে হলে ওয়াশিংটনকে অবশ্যই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নিয়ন্ত্রণে’ আনতে হবে। মঙ্গলবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কামাল বলেন, ‘আমরা দেখেছি, ট্রাম্প প্রশাসন ও ইরানি কর্তৃপক্ষের মধ্যে সম্ভাব্য যেকোনো চুক্তিকে দুর্বল করে দিতে ইসরাইলি কর্তৃপক্ষ লেবাননে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু পুরো বিষয়টির মূল চরিত্র বরাবরের মতোই নেতানিয়াহু।’ তিনি আরো বলেন, ‘নেতানিয়াহুকে অন্তত ইসরাইলের নির্বাচন পর্যন্ত নিজেকে অপরিহার্য যুদ্ধকালীন নেতা হিসেবে উপস্থাপন করতে হবে। তিনি জানেন, এই ধারাবাহিক উত্তেজনা না থাকলে তার অবস্থান দুর্বল হয়ে পড়বে এবং ইসরাইলের বিরোধীরা তাকে ক্ষমতা থেকে…

Read More

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা আরাফার ময়দানে খুতবা শেষে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজি। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টার দিকে তারা একসঙ্গে এ দুই ওয়াক্তের নামাজ আদায় করেন। এর আগে বেলা ৩টা ২০ মিনিটের দিকে শুরু হয় হজের খুতবা। আরাফার নামিরাহ মসজিদ থেকে এবারের হজের খুতবা পাঠ করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। বিশ্বের মুসলিমদের জন্য এবারও বাংলাসহ ৫০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ শুনতে পেয়েছেন বাংলা ভাষাভাষী মুসল্লিরা। খুতবা শেষে যোহর ও আছরের নামাজ আদায়ের পর আরাফাতের ময়দানে অবস্থান করছেন…

Read More

ভারতের প্রতি অবিচল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার নয়াদিল্লির মার্কিন দূতাবাসের এক অনুষ্ঠানে লাইভ ফোনকলে যুক্ত হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেময় এ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করেছিল নয়াদিল্লির মার্কিন দূতাবাস। লাইভ ফোনকলে ট্রাম্প বলেন, “ভারত আমার এবং আমার দেশের ওপর শতভাগ আস্থা রাখতে পারে। যদি কখনও তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তারা জানে কোথায় যোগাযোগ করতে হবে। তারা সেখানে যোগাযোগ করে।’ “আমরা (যুক্তরাষ্ট্র ও ভারত) ভালোভাবে এগিয়ে চলছি, একের পর এক রেকর্ড তৈরি করছি। আমাদের একটি রেকর্ড অর্থনীতি আছে, রেকর্ড পুঁজিবাজার আছে।” “আর যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে। আমি…

Read More

পবিত্র হজ ও ঈদুল আযহা উপলক্ষে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বার্তায় ইসরাইলকে মধ্যপ্রাচ্যের ক্যানসার টিউমার আখ্যা দিয়ে দেশটিকে নির্মূলের অঙ্গীকার করেছেন তিনি। ইরানের বার্তা সংস্থা তাসনিমে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা ইসরাইলকে ‘এই অঞ্চলের একটি বিপজ্জনক ও মারাত্মক ক্যানসার টিউমার’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘ইসরাইলকে অবশ্যই উৎখাত করতে হবে এবং তা করা হবে।’ খামেনি বলেন, ইরান তার বিধ্বংসী আঘাতে জায়নবাদী শাসনকে অসহায় করে তুলেছে। ইরানের কঠোর জবাবকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘কঠিন চপেটাঘাত’ হিসেবে অভিহিত করেছেন তিনি। এ বছরের হজ মৌসুম যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বর্জনের আহ্বান বিশেষ গুরুত্ব বহন করে। তিনি বলেন,…

Read More

ঢাকাই চিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর! চলতি বছরের রোজার ঈদ থেকেই যে বিষয়টি নিয়ে অধীর আগ্রহে ছিলেন তার ভক্তরা, অবশেষে তার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। সব ধোঁয়াশা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন কোরবানির ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শবনম বুবলী ও আদর আজাদ জুটির নতুন সিনেমা ‘পিনিক’। মূলত চলতি বছরের রোজার ঈদেই ‘পিনিক’ মুক্তির কথা ছিল। তবে সে সময় একসঙ্গে একাধিক সিনেমা মুক্তির মিছিলে থাকায় শেষ মুহূর্তে পিছিয়ে যায় এর মুক্তি; তাতে তৈরি হয় দীর্ঘ ধোঁয়াশা। সম্প্রতি এফডিসিতে এক সংবাদ সম্মেলনে সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন সংশ্লিষ্টরা। ‘পিনিক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক…

Read More

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২…

Read More

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ঢাকা উত্তর সিটির আওতাধীন অস্থায়ী ১০টি হাট এবং স্থায়ী গাবতলী পশুর হাটে এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গাবতলী গরুর হাঁট পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গাবতলী হাটে গরু বাঁধার জন্য প্রতি খুঁটির জন্য ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এমন প্রশ্নের জবাবে প্রশাসক মিল্টন বলেন, এই বিষয়টি নিয়ে তদন্ত করেছি। এমন কোনো সত্যতা পাইনি। কারো কাছ থেকে হাসিলের ৫ শতাংশের বেশি নেওয়া হচ্ছে না। তিনি আরও জানান, হাট ব্যবস্থাপনা নিয়ে যেসব অভিযোগ সামনে এসেছে, তা খতিয়ে দেখা হয়েছে।…

Read More

বিশ্বজুড়ে সামগ্রিক সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটসভুক্ত দেশগুলোর সীমান্তের কাছাকাছি নতুন নতুন অস্থিরতার পকেট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিআইএস সদস্য দেশগুলোর নিরাপত্তা সংস্থা ও বিশেষ পরিষেবা প্রধানদের কাউন্সিলের ৫৮তম বৈঠকে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বেশ কঠিন রূপ ধারণ করেছে, যার স্পষ্ট উদাহরণ হিসেবে মধ্যপ্রাচ্যের মারাত্মক সংকটকে উল্লেখ করা যায়। একই সঙ্গে নিজেদের সীমান্তের কাছে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হওয়ার বিষয়টিও তিনি জোরালোভাবে তুলে ধরেন। উদ্ভূত এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ ও বাহ্যিক সম্ভাব্য সব ধরনের হুমকি থেকে কমনওয়েলথভুক্ত…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বৈরীতার মধ্যে বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলকে আতিথ্য দেবে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম। স্থানীয় সময় সোমবার (২৫ মে) নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট শেইনবাম বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে আতিথ্য দিতে অস্বীকৃতি জানানোর ফিফার পক্ষ থেকে মেক্সিকোর সঙ্গে যোগাযোগ করা হয়। এখানে তাদের থাকার সুযোগকে অস্বীকার করার কোনো কারণ আমাদের নেই। ফুটবলার ও কর্মীদের ‘স্বাগত’ জানানো সত্ত্বেও, প্রশাসন এখনও ইরানি দলকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা দেয়নি। ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ নিশ্চিত করেছেন, দলটি তাদের প্রশিক্ষণ কেন্দ্র অ্যারিজোনার টুকসন থেকে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিহুয়ানায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। তাজ বলেছেন, দলের ঘাঁটি…

Read More

বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচারবিভাগ যতটা স্বাধীন, এতটা স্বাধীনতা অন্য কোথাও খুব কমই উপভোগ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে তাদের পোস্টিং, ডিসিপ্লিন—কোনো কিছুই সরকারের হাতে নেই। সেই স্বাধীনতার অন্য রূপও আমরা দেখেছি। সেখানে আমরা দেখেছি শপথবদ্ধ রাজনীতিবিদ হতে। সেই স্বাধীনতা আমাদের দেশের নাগরিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমাদের দেশের জজ সাহেবরা নিজেদের বুদ্ধি, বিবেক, প্রজ্ঞা ও যুক্তি দিয়ে যে রায় দেন, তাতে…

Read More