Author: প্রাণের সংবাদ

আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা অন্য কোনো ব্যাগ বা বস্তু সাথে না আনার জন্যও অনুরোধ জানানোা হয়েছে। সূত্র : বাসস

Read More

ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে চলমান অস্থিরতার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন কৌশলগত শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ব্রাজিল। বিশেষ করে চীন ও ভারত উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় ক্রমশ ব্রাজিলের অপরিশোধিত তেলের দিকে ঝুঁকছে। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধাভোগীদের মধ্যে এখন ব্রাজিল অন্যতম। মার্কিন-ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে বড় চাপের মুখে ফেলেছে। একই সঙ্গে রাশিয়ার তেল সরবরাহও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সীমিত হয়ে পড়েছে। ফলে এশিয়ার বড় অর্থনীতিগুলো বিকল্প ও তুলনামূলক নিরাপদ উৎসের সন্ধানে নেমেছে। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম বড় তেল…

Read More

দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও আগামী পাঁচ দিন বিভিন্ন বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দুই বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝিতে দেশের তাপমাত্রা কিছুটা কমলেও, পাঁচ দিন পর আবার বৃষ্টি কমে গরম বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ…

Read More

বগুড়ার নওগাঁ-বগুড়া মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাজীপাড়া এলাকার বাবুল তালুকদারের স্ত্রী জেসমিন খাতুন (৪৫) ও তার মেয়ে তণু আক্তার (২০)। আহত হয়েছেন অটোরিকশাচালক শাওন মিয়া (১৮)। তিনি একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়ায় চিকিৎসক দেখিয়ে মা-মেয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। বিকেলে কাজীপাড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বগুড়া নওগাঁ মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক…

Read More

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন রাজনৈতিক সংকট তৈরি করতে পারে বলে ক্রমেই আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত যেমন যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে, তেমনি যুদ্ধ শেষ করতে সম্ভাব্য কোনও সমঝোতাও ওয়াশিংটনের রাজনৈতিক বিভাজন আরও গভীর করতে পারে। ট্রাম্প বারবার দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তি খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে প্রতিবারই তার এমন আশাবাদ বাস্তবতার সঙ্গে মেলেনি কিংবা ইরানের অবস্থান সম্পর্কে ভুল হিসাব বলে প্রমাণিত হয়েছে। ফলে তেহরানের সঙ্গে একটি কাঠামোগত সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত, ট্রাম্পের নতুন এই দাবিও ওয়াশিংটনে ব্যাপক সংশয় ও বিভ্রান্তির সৃষ্টি করেছে। রিপাবলিকান কট্টরপন্থী…

Read More

এ বারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাপূরণ করতে পারেনি। গতকাল লিগের শেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে মুম্বাই। এই ম্যাচেই একটি লজ্জার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। রাজস্থানের বিপক্ষে ৪ বল খেলেও রান করতে পারেননি রোহিত। আউট হয়েছেন শূন্য রানে। এই নিয়ে আইপিএলে ১৯ বার শূন্য রানে আউট হলেন রোহিত। তাতে ছুঁয়ে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েলের লজ্জার রেকর্ড। আইপিএলের ইতিহাসে আর কোনো ক্রিকেটার এত বার শূন্য রানে আউট হননি। সবচেয়ে বেশি বার ডাক মারার তালিকায় ম্যাক্সওয়েলের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে আছেন মুম্বাই ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক। এই তালিকায় তৃতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছেন দীনেশ কার্তিক এবং সুনীল নারিন। তারা ১৮…

Read More

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও জবাইয়ে কড়াকড়ি আরোপ করেছে বিজেপি সরকার। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের একাধিক আলেম ও ইমামরা মুসলিম সম্প্রদায়কে কোরবানিতে গরু ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। কিন্তু দেশটির বিভিন্ন স্থানে মুসলমানদের গুরু কোরবানি দেওয়ার অধিকার দিতে হবে এই দাবিতে বিক্ষোভ করেছেন হিন্দুরা। গত ১৩ মে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র বিভাগ এক নির্দেশনায় জানায়, সরকারি অনুমতি ছাড়া গরু, ষাঁড়, বাছুর ও মহিষ জবাই করা যাবে না। জবাইয়ের আগে পৌরসভা চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান এবং সরকারি পশুচিকিৎসকের যৌথ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সী বা অক্ষম পশু জবাইয়ের অনুমতি পাবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে…

Read More

আজ সোমবার সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজীদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত। তাঁবুতে চলছে হজের মাসআলা-মাসায়েলসহ বিভিন্ন ধর্মীয় আলোচনা। বিভিন্ন তাঁবুতে গিয়ে বাংলাদেশি হজযাত্রীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। গত রোববার রাত ১০টার পর থেকেই মিনার উদ্দেশে রওয়ানা করেন হাজীরা। শরিয়তের বিধানমতে হাজীরা আজ মিনায় অবস্থান করে ফজর হতে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে আগামীকাল আরাফাতের উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে খুতবার পর হাজিরা একসাথে যোহর ও আসরের নামাজ আদায় করবেন। এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি…

Read More

গরমে পুড়ছে ভারতের বিস্তীর্ণ অঞ্চল। উত্তর থেকে পূর্ব, দক্ষিণ থেকে পশ্চিম—বিস্তীর্ণ অঞ্চল তাপপ্রবাহের কবলে। চলমান এই তাপপ্রবাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় তাপ প্রবাহের জেরে গত কয়েক দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য প্রশাসন। পৃথক এক বিবৃতিতে রাজ্য প্রশাসনের আওতাধীন সংস্থা তেলঙ্গানা প্ল্যানিং সোসাইটি (টিজিডিপিএস) জানিয়েছে, রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১৬টিই তাপপ্রবাহের কবলে। এই জেলাগুলোতে ৪৬ ডিগ্রি ছাড়িয়ে গেছে। চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছে। তবে মৃত্যুর ঘটনা ঘটেছে এই ১৬টি জেলার ৭টি জেলায়। রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে চার জনের মৃত্যু হয়েছে জয়শঙ্কর ভূপালপল্লি জেলায়। তিন জন করে মারা গিয়েছেন ওয়ারাঙ্গল আর্বান, করিমনগর…

Read More

দীর্ঘদিন পর শ্রোতাদের জন্য বড় ধামাকা নিয়ে আসছেন সংগীতশিল্পী বালাম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে তার নতুন একক গান ও মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’। রোববার সামাজিক মাধ্যমে গানটির ৫৮ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশ করে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বালামের নিজস্ব ইউটিউব চ্যানেলে মূল গান এবং এর অফিসিয়াল মিউজিক ভিডিওটি অবমুক্ত করা হবে। ‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’- এমন আকুতিভরা কথার এই গানটি যৌথভাবে লিখেছেন বালাম ও রশিদ নিউটন। সুর ও সংগীতায়োজন করেছেন বালাম নিজেই। টিজারে বালামকে দেখা গেছে সম্পূর্ণ নতুন, চমকপ্রদ এক লুকে। কাঁধ অব্দি ঝুলে থাকা লম্বা ড্রেডলক চুল, মাথায় জড়ানো ব্যান্ডানা এবং গায়ে জড়িয়েছেন যাযাবর…

Read More