Author: প্রাণের সংবাদ

ইরানের কাছে যে ৪০০ কেজি বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত আছে, যুক্তরাষ্ট্র তা ‘চাইলেই দখল করতে পারে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ব্যাপরটি ‘অযৌক্তিক’ হবে বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল ৪ জুন ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইরানের ইউরেনিয়ামের মজুত দখল করা কঠিন কিছু নয়। আমরা চাইলেই তা দখল করতে পারি। যদি আমরা সেই মজুত নিতে অগ্রসর হই, আমার মনে হয় না তারা আটকাতে পারবে।” “কিন্তু সেটা অযৌক্তিক হবে। আমার মনে হয়, এমন পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই।” উল্লেখ্য, তেহরান ও ওয়াশিংটন মধ্যে উত্তেজনার প্রধান কারণ ইরানের ইউরেনিয়াম। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ…

Read More

জ্বালানি খাতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আশ্বাস প্রদান করেন। এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ করেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত ঐতিহাসিকভাবে বাংলাদেশের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য আমদানির অন্যতম প্রধান ও নির্ভরযোগ্য উৎস। বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি বা আকস্মিক ধাক্কা থেকে নিজেদেরকে সামলে নিতে “বাংলাদেশ ফার্স্ট” নীতি কাঠামোর আওতায় আনার বিষয়টি তিনি রাষ্ট্রদূতের কাছে পুনর্ব্যক্ত করেন। এছাড়া এলএনজি বাণিজ্যের সম্প্রসারণ, স্পট মার্কেটের অস্থিরতা এড়ানো, বাংলাদেশের বিদ্যুৎ ও…

Read More

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিভাজন। দলটির একটি অংশের বিদ্রোহী অবস্থান এবং বেশ কয়েকজন মুসলিম বিধায়কের সেই শিবিরে যোগ দেওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা বিশ্লেষণ সামনে আসছে। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, দলটির নির্বাচিত ৮০ জন বিধায়কের মধ্যে ৩৪ জন মুসলিম। এর মধ্যে ১৭ জন বিধায়ক বিদ্রোহী শিবিরের সঙ্গে অবস্থান নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। বিদ্রোহী শিবিরে যোগ দেওয়া বিধায়কদের মধ্যে রয়েছেন জাবেদ আহমেদ খান, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, গোলাম রাব্বানী, নিয়ামত শেখ, ইমানি বিশ্বাস, গুলশান মল্লিক ও মো. তৌসিফুর রহমানসহ আরও কয়েকজন। বিদ্রোহী শিবিরের পক্ষ থেকে বিধানসভার স্পিকারের কাছে একটি স্বাক্ষরিত চিঠি জমা দেওয়া হয়েছে।…

Read More

বিশ্বকাপের আগে ব্রাজিলের পক্ষে অদ্ভুত এক ‘ভবিষ্যদ্বাণী’ এল রিও ডি জেনেইরো থেকে। কোনো সাবেক ফুটবলার, বিশ্লেষক বা কোচ নন। এবারের আসরে ব্রাজিলের জয়ের ইঙ্গিত দিয়েছে রিওর অ্যাকুয়ারিয়ামের এক হাঙর। রিও ডি জেনেইরোর ‘অ্যাকুয়ারিও’ অ্যাকুয়ারিয়ামে থাকা স্ত্রী হাঙর রিতিনহা ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে সেলেসাওদের জয় দেখেছে। বুধবার অ্যাকুয়ারিয়ামে আয়োজিত এক উন্মুক্ত অনুষ্ঠানে এই ‘ভবিষ্যদ্বাণী’ করা হয়। অনুষ্ঠানে রিতিনহার সামনে রাখা হয় দুটি ক্যান। একটিতে লেখা ছিল ব্রাজিল, অন্যটিতে মরক্কো। উপস্থিত দর্শকদের কৌতূহলের মধ্যে রিতিনহা বেছে নেয় ব্রাজিল লেখা ক্যানটি। সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। বড় টুর্নামেন্টের আগে প্রাণীর এমন ভবিষ্যদ্বাণী ফুটবল বিশ্বে নতুন নয়। বিশ্বকাপ…

Read More

লেবাননের দক্ষিণাঞ্চলের বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের ট্যাংক লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে মারকাভা ট্যাংকটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। গত ৩১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবিতেহ শহরের কাছে অবস্থিত বোফোর্ট দুর্গটি দখল করে ইসরায়েলি সেনারা। এটিকে হিজবুল্লাহর বিরুদ্ধে নিজেদের একটি প্রতীকি জয় হিসেবে প্রচার করছিল ইসরায়েল। কিন্তু এ দুর্গের কাছে যাওয়া সেনাদের ওপর অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা। ওই দুর্গ দখলের পর এখন পর্যন্ত হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের একাধিক সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বহু সেনা। হিজবুল্লাহ মূলত এসব হামলায় ফাইবার অপটিক ড্রোন ব্যবহার করছে। ফাইবার অপটিক হওয়ায় এসব ড্রোন জ্যাম বা শনাক্ত…

Read More

ছোট পর্দায় নতুন এক মুখ ইরফান রহমান সময়ের আত্মপ্রকাশ ঘটেছে নাটক “বিবাহিত জীবনের দিনগুলি”-এর মাধ্যমে। খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শিশুতোষ চলচিত্র “গুপ্তধনের খোঁজে”। এই সিনেমায় টার্জান এর ভূমিকায় অভিনয় করেছে কিশোর অভিনেতা ইরফান রহমান সময়। তিনি বলেন, প্রথমে যখন আমি এই যাত্রাটা শুরু করি, তখন সত্যি বলতে আমি নিজেও এতদূর কিছু ভাবিনি। সিনেমায় অভিনয় করবএই চিন্তাটা আমার কাছে একসময় স্বপ্নের মতো ছিল। ছোটবেলা থেকেই কোথাও না কোথাও ভালো কিছু করার একটা ইচ্ছা ছিল, কিন্তু সেটা যে এত দ্রুত বাস্তবে রূপ নেবে, তা আমি কল্পনাও করিনি। সময় বলেন, আমি এই চরিত্রের জন্য তিন  সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ…

Read More

মিয়ানমারের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লেইং রাষ্ট্রপ্রধান হওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে ভারতে গিয়েছেন। আজ শনিবার রাজধানী নেইপিদো থেকে ৫ দিনের সফরে ভারতে গিয়েছেন তিনি। এবারের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সূচি রয়েছে মিয়ানমারের প্রেসিডেন্টের। ভারতের মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড— এই ৫টি রাজ্যের সঙ্গে মোট ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে মিয়ানমারের। একসময় ভারতের সঙ্গে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটির অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও ভালো ছিল; কিন্তু ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর সেই সম্পর্কে ছেদ পড়ে। মিয়ানমারের তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এ…

Read More

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩০ মে) বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত রাজধানীর ১৬টি স্পটে এসব বিতরণ করা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর ১৫-টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় অফিস সামনেসহ মোট ১৬-টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবীদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হবে। নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী…

Read More

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে নরওয়ে। ১৯৯৮ সালের পর এই প্রথম ফুটবলের সবচেয়ে বড় আসরে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশটি। আর সেই যাত্রার সবচেয়ে উজ্জ্বল নায়ক আর্লিং হলান্ড। ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের পর আর কোনো বড় টুর্নামেন্টে খেলতে পারেনি নরওয়ে। তখনো হলান্ডের জন্ম হয়নি। ছোটবেলা থেকে তাই বিশ্বকাপ মানেই ছিল অন্য দেশের সমর্থক হওয়া। নিজের দেশকে বিশ্বকাপের আলোয় দেখার সুযোগ হয়নি কখনোই। এবার সেই আক্ষেপ ঘুচছে তাঁর হাত ধরেই। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতালিকে পেছনে ফেলেছে নরওয়ে। পুরো বাছাইপর্বে যৌথভাবে সর্বোচ্চ ১৬ গোল করেছেন হলান্ড। তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দেশের সাফল্যই বেশি আনন্দ দিচ্ছে এই…

Read More

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেতু ও টোল প্লাজাগুলোতে যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ২৩টি টিম মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২১ মে থেকে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে, যা ঈদের পর আরও তিন দিন পর্যন্ত চলবে। মঙ্গলবার (২৬ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল ও নবীনগর এলাকায় ৪টি টিম, পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এলাকায় ৬টি টিম, মেঘনা সেতু, পঞ্চবটি সেতু, কাঞ্চন সেতু, মোগড়াপাড়া এবং মদনপুর…

Read More