Author: প্রাণের সংবাদ

ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ১৯৬৪ সাল থেকে ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে। আজ (শুক্রবার) রাজধানীর এক হোটেলে ২০২৫ সালে পারফরম্যান্সের ভিত্তিতে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী তিনটি পুরস্কার পেয়েছেন। একটি বছরের সেরা ফুটবলার, আরেকটি দর্শকদের ভোটে পপুলার চয়েজ আর বছরের সেরা ক্রীড়াবিদের পুরস্কার। হামজা ইংল্যান্ডে অবস্থান করছেন। এজন্য আজকের অনুষ্ঠানে সশরীরে থাকতে পারেননি। তার পক্ষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ২০২৫ সালের সেরা ক্রীড়াবিদের পুরস্কার গ্রহণ করেন। ওই সময় ভিডিও কলে হামজাকে সংযুক্ত করা হলে তিনি ধন্যবাদ জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

Read More

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২২ মে) সস্ত্রীক তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এবার সৌদি আরব সফর করছেন। সফরকালে সেনাবাহিনী প্রধান পবিত্র মক্কা ও মদিনায় হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

Read More

বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খোলার ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে ন্যাটো মিত্রদের সাথে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের হেলসিংবার্গে আয়োজিত এক বৈঠকে সাংবাদিকদের সাথে আলাপকালে রুবিও বলেন, হরমুজ প্রণালীতে ‘যদি কেউ গুলি চালায়, তবে আমাদের একটি ‘প্ল্যান বি’ (বিকল্প পরিকল্পনা) থাকতে হবে।’ ইরানের প্রসঙ্গে রুবিও বলেন, ‘আদর্শগতভাবে, কোনো এক পর্যায়ে তারা প্রণালীটি খুলে দেবে। তবে ‘প্ল্যান বি’ বা বিকল্প পরিকল্পনাটি তৈরি রাখতে হবে এই ভেবে যে-ইরান যদি বলে, যদি ইরান বলে, ‘না, আমরা প্রণালীটি খুলতে রাজি নই’, তাহলে কী হবে? পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোকে ‘কিছু একটা করতে হবে।’ তবে এই প্রক্রিয়ায় ন্যাটোর…

Read More

মাত্র সাত মাসেই বরখাস্ত হওয়া জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হয়েছিলেন প্রত্যাশা পূরণের চাপ নিয়ে। কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে দলকে বের করতে পারেননি। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হচ্ছে। আগামীকাল (শনিবার) অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে লা লিগায় ক্লাবটির ডাগআউটে শেষবার দাঁড়াচ্ছেন। আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে রিয়াল ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন আরবেলোয়া। নতুন মৌসুমে আর দায়িত্ব চালিয়ে নিতে চান না তিনি। তার উত্তরসূরি কে হচ্ছেন, এমন প্রশ্নে হোসে মরিনহোর কথা জোর দিয়ে বললেন। যদিও পর্তুগিজ কোচের স্টাফ দলে তিনি থাকবেন না, তা পরিষ্কার করে জানিয়ে দিলেন। বিভিন্ন সূত্রে ইএসপিএন জানিয়েছে, মরিনহো মৌখিকভাবে রিয়ালের দায়িত্ব নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। শিগগিরই…

Read More

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। শুক্রবার (২২ মে) সন্ধ্যার পর থেকে কালশী রোডের ফুলকলি ও আধুনিকের মোড় এলাকায় সড়ক অবরোধ করায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’, ‘আমার বোন খুন হলো কেন?’ এবং ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এসময় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষুব্ধ জনতা বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা মেনে…

Read More

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। শেষ দিন পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। শুক্রবার দিনব্যাপী মনোনয়নপত্র গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাহেরুল হক চৌহান। তিনি জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘তিনটি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ক্যাটাগরিতে আমরা ১৪টি মনোনয়নপত্র পেয়েছি। দ্বিতীয় ক্যাটাগরিতে জমা পড়েছে ১৮টি মনোনয়নপত্র এবং তৃতীয় ক্যাটাগরিতে একটি মনোনয়নপত্র জমা হয়েছে।’ নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর বৈধ প্রার্থীদের তালিকা…

Read More

রাজধানীর গুলশানের বাসভবন থেকে হেঁটে নিজের রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে হেঁটে তিনি তার রাজনৈতিক কার্যালয়ে যান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

Read More

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। শুক্রবার (২২ মে) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি’ হিসেবে আখ্যা দেন। একইসঙ্গে, ঘটনাস্থলে অস্ত্র উঁচিয়ে ধরা দুজনকে ‘শিবির নেতা’ দাবি করে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ছাত্রদলের এই শীর্ষ নেতা। ফেসবুক স্ট্যাটাসে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দাবি করেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত এবং মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নাসির উদ্দীন নাসির অভিযোগ করে বলেন,…

Read More

লিভারপুল ও বায়ার্ন মিউনিখের সাবেক খেলোয়াড় সাদিও মানে কাতারে অনুষ্ঠিত গত বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। কিন্তু হাঁটুর ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। তাকে নিয়েই এবারের বিশ্বকাপের জন্য ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে সেনেগাল। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশন্সের বিতর্কিত ফাইনালের কেন্দ্রে ছিলেন মানে। মরক্কোকে স্টপেজ টাইমে পেনাল্টি দেওয়ার পর সতীর্থরা মাঠ ছেড়ে গেলেও তিনি যাননি। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড তাদেরকে মাঠে ফিরতে উৎসাহিত করেন। এক্সট্রা টাইমে পাপে গুয়ের গোলে ম্যাচটি জেতে সেনেগাল। পরে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের আপিল বোর্ড সেনেগালের বিতর্কিত বয়কটে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে। আসন্ন বিশ্বকাপে মানে বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলিমান এনদিয়ায়ে ও ক্রিস্টাল প্যালেস…

Read More

‘বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি। সংসদে আলোচনা দরকার। জাতীয় ঐকমত্য গড়ে তুলে এ চুক্তি থেকে সরে আসা উচিৎ।’ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত ‘বিএনপি সরকারের তিন মাস : প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় রুমিন ফারহানা এ কথা বলেন। এ সময় তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রুমিন বলেন, ‘এ বছরের ডিসেম্বরের মধ্যে গঙ্গার পানি চুক্তি করা লাগবে। পদ্মা ব্যারেজ ইতিবাচক। তিস্তা পানি ব্যবস্থাপনাও ভালো উদ্যোগ। ৫৪টি নদীর ন্যায্য…

Read More