Author: প্রাণের সংবাদ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালের পর কোনো ধরনের টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। তারা ক্ষমতায় থাকাকালীন এমআর-এর কোনো টিকা কার্যক্রম নেয়নি। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘দেশব্যাপী হামের প্রাদুর্ভাব : চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের করণীয় এবং জনসচেতনতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্যান্ডেমিক জাতীয় জিনিস মোকাবিলা করার জন্য পর্যাপ্ত আইসিইউ ছিল না, নিওনেটাল ভেন্টিলেটর ছিল না, বাচ্চাদের নিউমোনিয়ার ট্রিটমেন্টের জন্য কোনো ব্যবস্থাপনাই ছিল না। মার্চের শেষ দিকে যখন সংক্রামক ব্যাধি হাসপাতালে যাই, তখন থেকেই আমরা এ (হাম) বিষয়ে পূর্ণ নজরদারি শুরু করি। খোঁজ নিয়ে দেখলাম,…

Read More

প্রায় দুই বছর আগে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন মানুয়েল নয়্যার। এই সময়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ও জানিয়েছিলেন তিনি। তবে আসন্ন বিশ্বকাপের জন্য অবসর ভেঙে এই গোলকিপারকে দলে ফিরিয়েছে জার্মানি। আজ বৃহস্পতিবার (২১ মে) বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান। নয়্যার ফিরলেও তার ওপর নেতৃত্ব ভার থাকছে না। বিশ্বকাপে জার্মানির হয়ে অধিনায়কত্ব করবেন ইয়োশুয়া কিমিখ। তবে খেলোয়াড় হিসেবে প্রথম একাদশে থাকবেন নয়্যার। দল ঘোষণার সংবাদ সম্মেলনে তা জানান নাগলসমান। কোচ বলেন, ‘মানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি।’ এবারের…

Read More

আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির সাত দিনের মধ্যে ছয় দিন মেট্রোরেলের ট্রিপ সংখ্যা কমিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এ সময় উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে দিনে আনুমানিক ১৪০টি ট্রিপ চলবে। সাধারণ সময়ে ২৮০ থেকে ৩০০ ট্রিপ চালানো হয়। তবে ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২১ মে) ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)–এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল সোয়া ৭টায় ছাড়বে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল…

Read More

বগুড়ার দুই উপজেলায় ২৪ ঘণ্টায় পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গাবতলী উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা এবং এক বাবার বিরুদ্ধে পাঁচ মাস বয়সী সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। গৃহবধূকে গলা কেটে হত্যা বগুড়ার গাবতলী উপজেলায় ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রিতা রানী একই এলাকার বিধান চন্দ্র রায়ের…

Read More

বর্তমান সরকার হাওয়া ভবনের কিচেন কেবিনেট দিয়ে দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২০ মে) রাজধানীর তোপখানা রোডে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত, ‘জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনায় একথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত তারাই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের থেকে জনগণ কিছু আশা করে না। সীমান্তে লোক মারা যাচ্ছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রতিবাদ না জানিয়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হওয়ায়, প্রধানমন্ত্রীকেই সেই দায়িত্ব নিতে হবে। দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, চামড়াকে শিল্প হয়ে উঠতে না দেওয়ার পেছনে ষড়যন্ত্র…

Read More

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ এগিয়ে নিতে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার এলাকার জমি বিএসএফকে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে। শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গের মোট ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে বর্তমানে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার রয়েছে। তবে এখনো প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এর মধ্যে ৫৫৫ কিলোমিটার এলাকায় চাইলে রাজ্য সরকার জমি দিতে পারত, কিন্তু রাজনৈতিক কারণে তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, দুই সপ্তাহের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ শুরু হবে।…

Read More

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজার ও ভাসানচরের স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে ২০২৬ সালের জন্য ৭১ কোটি ৫ লাখ মার্কিন ডলারের আন্তর্জাতিক সহায়তা চেয়েছে জাতিসংঘ ও এর অংশীদার সংস্থাগুলো। আজ বুধবার (২০ মে) ঢাকায় জাতিসংঘ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, ইউএন উইমেন এবং বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিরা রোহিঙ্গাদের জন্য সহায়তার আহ্বান জানান। বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে প্রণীত এই পরিকল্পনার আওতায় প্রায় ১৫ লাখ ৬০ হাজার মানুষকে সহায়তার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং সংকটে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠী। জাতিসংঘ বলছে, বৈশ্বিক অস্থিতিশীলতা, যুদ্ধ ও…

Read More

২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় ফুটবল দলে জায়গা পাওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। দলে তার নাম ঘোষণা হওয়ার পর দীর্ঘ সময় কান্নায় ভেঙে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। গত সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমারের নাম ঘোষণা হওয়ার মুহূর্তেই চারপাশ উল্লাসে ভরে ওঠে। ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবার জাতীয় দলে ফিরলেন এই তারকা। নেইমার তার অনুভূতির ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে লেখেন,‘আমার জীবনের সবচেয়ে আবেগঘন ও সুখের দিনগুলির একটির দৃশ্য ইতোমধ্যেই ইউটিউব চ্যানেলে রয়েছে, ধন্যবাদ, ব্রাজিল।’ পরে সান্তোস টিভিতে নিজের অনুভূতি জানাতে গিয়ে দীর্ঘ চোট কাটিয়ে ফেরা নিয়ে আবেগপ্রবণ হয়ে…

Read More

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ‘আগের সফরেরই ধারাবাহিকতা’ এবং তার এজেন্ডা হলো আলোচনা (যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে) পুনরুজ্জীবিত করা। এছাড়া, ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাসনিম সংবাদ সংস্থাও মোহসিন নাকভির তেহরানে আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, মোহসিন নাকভি এর আগে প্রায় চার দিন ইরানে অবস্থান করেছিলেন এবং গত মঙ্গলবার পাকিস্তানে ফিরে যান। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে সাক্ষাৎ করেন। ইরান থেকে ফিরে আসার পর মঙ্গলবার মোহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে তার সফর সম্পর্কে অবহিত করেন। পাকিস্তান সরকার…

Read More

রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (২০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ…

Read More