ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন কংগ্রেসের গবেষণা শাখা ‘কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস’ (সিআরএস)। মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও সেন্ট্রাল কমান্ডের বিভিন্ন বিবৃতি এবং সংবাদমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন এপিক ফিউরি নামের এই সামরিক অভিযানে এ পর্যন্ত ওয়াশিংটনের প্রায় ২ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে। গত ১২ মে মার্কিন প্রতিনিধি পরিষদের এক শুনানিতে পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান জুলস হার্স্ট জানান, ক্ষতিগ্রস্ত যুদ্ধ সরঞ্জাম মেরামত এবং নতুন করে প্রতিস্থাপনের…
Author: প্রাণের সংবাদ
বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত এখন ফলাফলে প্রতিফলিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান বলছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে এখন সবচেয়ে সফল অধিনায়ক তিনি। ২০২৪ সালে তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে ছিলেন নাজমুল। তবে -টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থতার কারণে বছরের শুরুতে তাকে ওই ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে জুনে ওয়ানডে অধিনায়কত্বও হারান তিনি। এক পর্যায়ে টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই বাঁহাতি ব্যাটার। তবে গত বছরের নভেম্বরে আবারও টেস্ট অধিনায়কত্বে ফিরে আসেন নাজমুল হোসেন শান্ত। জানা যায়, শুরুতে দায়িত্ব নিতে অনিচ্ছুক থাকলেও বোর্ডের এক পরিচালক তাকে রাজি করাতে ভূমিকা রাখেন। দায়িত্বে ফিরে তিনি…
চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের এক নবদম্পতি নিজেদের বিয়ের আসরকেই বানিয়ে ফেললেন পেশাদার কুস্তির (প্রফেশনাল রেসলিং) ময়দান। আর শর্ত ছিল—এই কুস্তিতে যে হারবে, তাকে সারাজীবন ঘরের সব কাজ করতে হবে। বর হি ইনশেং গুইঝোউ প্রদেশের জুনি শহরের একজন পেশাদার কুস্তিগির। মে মাসের শুরুতে স্থানীয় একটি হোটেলে স্ত্রীর সঙ্গে মিলে তিনি এই ব্যতিক্রমী আয়োজন করেন। ঐতিহ্যবাহী বিয়ের মঞ্চের বদলে তারা সেখানে একটি কুস্তির রিং বসান। আর পেছনের বিশাল পর্দায় ভেসে উঠছিল নাটকীয় এক পোস্টার—‘বর বনাম কনে’। এরপর নবদম্পতি নিজেদের দল নিয়ে ‘বেস্ট-অব-থ্রি’ (তিনবারের মধ্যে যে দুবার জিতবে) প্রতিযোগিতায় নামেন। অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, প্রথমে অন্য পারফরমাররা রিংয়ে প্রবেশ করেন। তারা নিজেদের মধ্যে বিভিন্ন…
ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায়। ২০ মে বুধবার থেকে ২৩ মে শনিবার পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। বৈঠকে অংশ নিতে আজ কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দলের। বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদীরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের প্রধান প্রকৌশলী সাজ্জাদ হোসেন, বাংলাদেশ যৌথ নদী কমিশনের পরিচালক মো. আবু সৈয়দ, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের পরিচালক মোহাম্মদ বাকি বিল্লাহ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রুমানুজ্জামান। এছাড়া প্রতিনিধি দলে…
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘স্বাধীন বিচারবিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু! আর তা ঘটানো হয়েছে কেবল গতকালই।’ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। জামায়াত আমির লেখেন, ‘বার্তা স্পষ্ট, বিচারের ওপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। অথচ এই সরকার বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেওয়া ও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেছিল।’ তিনি আরও লেখেন, ‘বিধিবাম! এই অপসংস্কৃতিকে ঘৃণা করি। এর পরিবর্তন একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।’
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়া আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বুধবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শিশির মনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন হয়েছে। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা গুরুতর আদালত অবমাননা। আমরা আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করব। এর আগে, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে ওই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মঙ্গলবার এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি…
কাতার বিশ্বকাপের পর এবার ২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপেও ইরানের বিপ্লব-পূর্ববর্তী প্রাচীন পতাকা এবং এর প্রতীক সম্বলিত পোশাক বা সরঞ্জাম স্টেডিয়ামে নিয়ে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ফিফা। মার্কিন ক্রীড়া গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ এর এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মূলত স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক ও বৈষম্যমূলক আচরণ বন্ধ করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত বজায় রাখছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে ইরানে ব্যবহৃত পতাকায় একটি বিশেষ ‘সিংহ ও সূর্য’ প্রতীক ছিল। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী ইরানিরা নিজেদের জাতিগত পরিচয় প্রকাশের পাশাপাশি বর্তমান ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং রাজনৈতিক সংহতি প্রদর্শনের প্রতীক হিসেবে…
দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি যেকোনো মূল্যে উদ্ধার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব জমি দ্রুততম সময়ের মধ্যে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষ্যে বিভিন্ন স্টল পরিদর্শনকালে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমকে এ নির্দেশনা দেন সরকার প্রধান। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাস জমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস না করার কঠোর বার্তা দেন তিনি। সম্প্রতি রাজধানীর লালবাগ এলাকায় সরকারের প্রায় এক একর খাস জমি অবৈধ দখলদারদের কবল থেকে পুনরুদ্ধারে…
ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ‘শিলিগুড়ি করিডোর’বা ‘চিকেনস নেক’ নামে পরিচিত সরু ভূখণ্ডের অনেকটা জমি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া ওই প্রস্তাবটি গত এক বছর ধরে রাজ্য সরকারের কাছে আটকে ছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় আসে বিজেপি। নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেই ‘যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য’ ওই অঞ্চলের সাতটি সড়ক ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া ও ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের হাতে তুলে দিয়েছে। এতদিন পর্যন্ত…
কার্লো আনচেলত্তির বিশ্বকাপের চূড়ান্ত ব্রাজিলের স্কোয়াড ঘোষণার সেই মাহেন্দ্রক্ষণ। রিও ডি জেনিরোতে টিভি সেটের সামনে তখন উৎকণ্ঠা আর উত্তেজেনা নিয়ে বসে আছেন নেইমার জুনিয়র। পাশে পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরা। একে একে যখন ব্রাজিলের ২৬ সদস্যের নাম ঘোষণা করা হচ্ছিলো, তখন সবার চোখ টিভির পর্দায়। আর যখনই টিভির স্কিনে ভেসে এলো ব্রাজিলের প্রাণভোমরা- নেইমার জুনিয়র। ঠিক তখনই পুরো ঘরে আনন্দের জোয়ার বয়ে যায়। বন্ধুরা উল্লাসে মেতে উঠলেও ৩৪ বছর বয়সী নেইমার নিজের আবেগ ধরে রাখতে পারেননি। দীর্ঘ চোটের দুঃস্বপ্ন, মাঠের বাইরে থাকার যন্ত্রণা এবং সব বাধা পেরিয়ে আরও একবার দেশের জার্সিতে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার আনন্দে তাৎক্ষণিকভাবে কান্নায় ভেঙে…
