Author: প্রাণের সংবাদ

গত বছরের শেষের দিকে চীনের সশস্ত্র বাহিনী গোপনে প্রায় ২০০ রুশ সেনাসদস্যকে প্রশিক্ষণ দিয়েছে। এদের মধ্যে কয়েকজন এরপর ইউক্রেনে যুদ্ধ করার জন্য ফিরে গেছে। তিনটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থা এবং নথির বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে চীন ও রাশিয়া বেশ কয়েকটি যৌথ সামরিক মহড়া চালিয়েছে। তবে বেইজিং বারবার জানিয়েছে, তারা এই সংঘাতে নিরপেক্ষ এবং নিজেদেরকে শান্তি মধ্যস্থতাকারী হিসেবে দাবি করেছে। এই গোপন প্রশিক্ষণ সেশনগুলো, যা মূলত ড্রোন ব্যবহারের উপর কেন্দ্র করে পরিচালিত হয়েছিল। এই প্রশিক্ষণের রূপরেখা ২০২৫ সালের ২ জুলাই বেইজিংয়ে ঊর্ধ্বতন রুশ ও চীনা কর্মকর্তাদের দ্বারা স্বাক্ষরিত একটি…

Read More

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং ইইউর সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণে সরকার আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্ভাবনা এবং নন-ট্যারিফ বাধা অপসারণের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষই বাণিজ্য পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে সরকার নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ করছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নন-ট্যারিফ বাধা কমানো, আমদানি-রপ্তানি…

Read More

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেস। ২৭ সদস্যের ঘোষিত এই স্কোয়াডে স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ষষ্ঠবারের মতো পর্তুগালের বিশ্বকাপ দলে জায়গা হলো ৪১ বছর বয়সী এই ফুটবল তারকার। কোচ মার্তিনেস এবার অভিজ্ঞতার সাথে তরুণ প্রজন্মের এক দুর্দান্ত ভারসাম্য রেখে স্কোয়াড সাজিয়েছেন। আসন্ন বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে খেলবে কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তান এবং ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদো বাহিনী। পর্তুগালের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড গোলরক্ষক দিওগো কস্তা, জোসে…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্বেচ্ছায় জীবন দিতে রাজি হওয়া কয়েকশ তরুণ-তরুণীর গণবিয়ের আয়োজন করেছে ইরান। গতকাল রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় এসব বিয়ে হয়। ইরান সরকার নতুন একটি স্কিম চালু করেছে। যেখানে হাজার হাজার মানুষ নিজেদের নাম নিবন্ধন করেছেন। এই স্কিমে যারা নাম দিচ্ছেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের জীবন বিসর্জন দেবেন। ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টিভি চ্যানেল বিয়েগুলোর ভিডিও প্রচার করা হয়। যুদ্ধের মধ্যে মূলত মানুষের মনোবল বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে হুমকি দিচ্ছেন, ইরানের ওপর আবারও হামলা চালাবেন তারা। এমন সময় দেশটির সরকার মানুষের মনোবল বাড়ানোর চেষ্টা করছে। সংবাদমাধ্যম ফ্রান্স-২৪…

Read More

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এবারের বাজেট হবে মানবিক বাংলাদেশ গড়ার বাজেট। কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়ে বর্তমান সরকার একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। সোমবার ঢাকায় গুলশানে লেকশোর হোটেলে সিপিডি আয়োজিত জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক প্লাটফর্মের প্রাক- বাজেট সংলাপ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে ৩০ জুন ২০২৭ সালের মধ্যে প্রায় ৪০ লাখ ২০ হাজার পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানান, এই কর্মসূচি…

Read More

জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, জিলহজ মাসের প্রথম দশ দিন হলো— বছরের শ্রেষ্ঠ দশটি দিন। সোমবার ফেসবুকে তিনি বলেন, জিলহজ্জ মাসের প্রথম দশ দিন হলো — বছরের শ্রেষ্ঠ দশটি দিন, কারণ এই দিনগুলিতে সকল উম্মাহাতুল ইবাদাত তথা মৌলিক ইবাদত (সালাত, সিয়াম, হজ্জ এবং কুরবানি) সমূহের সন্নিবেশ ঘটেছে। কুরআনুল কারীমে সূরা আল-ফজরে আল্লাহ তা’আলা এই দশ দিনের শপথ করেছেন। এই দশ দিনের নেক আমলসমূহ আল্লাহ তা’আলার কাছে অত্যন্ত বেশী প্রিয়। এমনকি জি.হা.দের চাইতেও বেশি। এছাড়াও ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো কিছু আমল আমরা ভালো লাগে। তার মধ্যে একটি হচ্ছে, জিলহজ মাসের প্রথম…

Read More

১১ জুন বিশ্বকাপ ফুটবল শুরু। অথচ বাংলাদেশের ফুটবলমোদীরা খেলা দেখতে পারবেন কি না এটি এখনো অনিশ্চিত। আজ সন্ধ্যায় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দলের বিদেশি কোচ ও ঘরোয়া ফুটবল ইস্যু নিয়ে আলোচনার এক পর্যায়ে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার ইস্যু নিয়েও কথা বলেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘সরকারের তথ্যমন্ত্রী আমাকে ডেকেছেন যে, ‘আমরা তো অফকোর্স খেলা দেখাতে চাই, ফ্যানদেরকে তো এখানে বঞ্চিত করতে পারবো না।’ আমাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে যে বিটিভির সাথে বসে কেমনে বিটিভিকে রাইটসটা এনে দেওয়া যায় যেখানে এটলিস্ট বিটিভির কোন নিজস্ব তহবিল থেকে কোন ফাইনান্সিয়াল খরচ হবে না। এখন এটাকে অ্যাড সেল করে হোক রিসেল করে হোক…

Read More

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ একের পর এক উচ্চপদস্থ বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক বাতিল করায় দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি কাউকেই সময় দেননি নেপালের তরুণ প্রধানমন্ত্রী। কাঠমান্ডুর এই অবস্থানকে অনেকেই ‘অহংকারী কূটনীতি’ হিসেবে দেখছেন। আবার বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এর পেছনে রয়েছে বৃহৎ শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল এবং সীমান্ত রাজনীতির চাপ। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রীর কাঠমান্ডু সফর হঠাৎ করেই বাতিল করা হয়। মূলত কৈলাস-মানস সরোবর যাত্রা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ১১ ও ১২ মে তার নেপাল সফরের পরিকল্পনা ছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সৌদি আরবে আট হাজার সেনা, একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে একাধিক নিরাপত্তা ও সরকারি সূত্র। একই সময়ে ইসলামাবাদ ইরান যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই মোতায়েনের তথ্য এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে এলো। প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন নিরাপত্তা কর্মকর্তা ও দুই সরকারি সূত্র নিশ্চিত করেছেন যে, সৌদি আরবের নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য আরও হামলার ক্ষেত্রে দেশটির সেনাবাহিনীকে সহায়তা দিতেই এই যুদ্ধ সক্ষম বাহিনী পাঠানো হয়েছে। তবে পাকিস্তানের…

Read More

জুলাই গণ‌অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের ও আপনাদের প্রিয়জনদের ত্যাগ ও কোরবানির মাধ্যমে বাংলাদেশের মানুষ ভয়াবহ একটি ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে‌। তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এই অর্থ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের ও আপনাদের প্রিয়জনদের ত্যাগ ও কোরবানির মাধ্যমে বাংলাদেশের মানুষ ভয়াবহ একটি ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে‌। জাতি হিসেবে শহীদ পরিবার…

Read More