Author: প্রাণের সংবাদ

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স তাদের স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা করেছে। আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও গুঞ্জন উঠেছে ২২ জন চূড়ান্ত করে ফেলেছে তারা। আর আজ ব্রাজিল জানিয়ে দেবে, তাদের ২৬ জনের তালিকায় কে কে থাকছেন। ব্রাজিলের স্কোয়াডের মূল আকর্ষণ নেইমার। প্রাথমিক দলে আছেন তিনি। ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত মূল স্কোয়াডে টিকতে পারেন কি না তা জানার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। আজ সেই অপেক্ষার অবসান ঘটাবেন কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনিরোতে মিউজিয়াম অব টুমোরোতে বাংলাদেশ সময় রাত ২টায় স্কোয়াড ঘোষণা করবেন ইতালিয়ান কোচ। ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে নিজেদের পূর্বাভাস প্রকাশ…

Read More

অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, নির্বাচনী গণতন্ত্রের যাত্রায় বিগত নির্বাচনগুলোর ইতিহাস সুখকর নয়। ২০২৪ সালের জুলাই-উত্তর বাংলাদেশে জনগণের প্রত্যাশা ছিল একটি ঐতিহাসিক ও শ্রেষ্ঠ নির্বাচন দেখার। নির্বাচন কমিশন পলিসি লেভেলে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করলেও মাঠপর্যায়ে বা ভেতরের প্রক্রিয়ায় সেই স্বচ্ছতা বজায় থাকেনি। আইনের তোয়াক্কা না করে কালো টাকার ব্যবহার এবং এক শ্রেণির কর্মকর্তাদের যোগসাজশে ভোটের ফলাফলে এক ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলেও জানান তিনি। সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি…

Read More

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ার মতো লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানের সামনে দাঁড়িয়ে ৪৩৭ রানের বিশাল টার্গেট। টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে এত বড় রান তাড়া করে জয়ের নজির নেই, ফলে এখন পাকিস্তানকে লড়তে হবে বিশ্বরেকর্ডের চ্যালেঞ্জ নিয়ে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৩৯০ রানে। প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিড যোগ হয়ে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান। বাংলাদেশের ইনিংসের কেন্দ্রবিন্দু ছিলেন মুশফিকুর রহিম। ২৩৭ বলে ১৩৩ রানের (সেঞ্চুরিও পেরিয়ে) অসাধারণ ইনিংস খেলেন তিনি। অন্যদিকে লিটন দাস খেলেন দারুণ ৬৯ রানের ইনিংস। প্রথম ইনিংসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও তিনি দলের ভিত গড়ে দেন। শেষ বিকেলে পাকিস্তান দুই…

Read More

এবার মাঠপর্যায়ে পারমাণবিক অস্ত্রের মহড়া সম্পন্ন করেছে বেলারুশ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে প্রতিবেশী রাশিয়া। সোমবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, “এই মহড়ায় রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক গোলাবারুদ সরবরাহ এবং সেগুলো ব্যবহারের জন্য প্রস্তুত করার অনুশীলন করা হবে।।” মন্ত্রণালয় আরও জানায়, দেশটির বিভিন্ন অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই করাই এই মহড়ার মূল উদ্দেশ্য। বিবৃতিতে বলা হয়, “গোপনীয়তা বজায় রেখে কার্যক্রম পরিচালনা, দীর্ঘ দূরত্ব অতিক্রম এবং বাহিনী ও সরঞ্জাম ব্যবহারের হিসাব-নিকাশের অনুশীলনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।” ২০২৩ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বছরখানেক পর রাশিয়ার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র…

Read More

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, কক্সবাজার জেলার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ৯ জিলহজ পবিত্র আরাফাতের দিন পালিত হবে ২৭ মে এবং পরদিন ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে সারাদেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির…

Read More

আবারও ফার্নেস অয়েলের দাম আবার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা করা হয়েছে। এর আগে গত ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় কমিশনের মাধ্যমে ১৩ এপ্রিল হতে ১২ মে সময়ের মধ্যে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের মে মাসের ক্রুড…

Read More

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৬৩টি হজ ফ্লাইটে ৬৩ হাজার ২৬১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, সোমবার পর্যন্ত ১৬৩টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী, সোমবার পর্যন্ত স্বাভাবিক কারণে ১৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং পাঁচজন নারী। মক্কায় ১২ জন এবং মদিনায় পাঁচজন মারা গেছেন। এতে আরো বলা হয়, সৌদি মেডিকেল টিম সোমবার পর্যন্ত ৩৪ হাজার ৩৭০ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে, আর আইটি হেল্পডেস্ক ১৭ হাজার ৯৮৮ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা প্রদান করেছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর…

Read More

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তাজা। তাদের নামে রয়েছে মামলাও। এবার তাদের নিয়ে কথা বললেন ক্রীড়া সংগঠক ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ গণমাধ্যমকে ইশরাক বলেন, ‘তাদেরও (সাকিব ও মাশরাফি) উচিত হবে যে, যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত। তারপরে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকার তো আগ বাড়িয়ে কাউকে আর নিয়ে আসতে পারে না। তাদের আগ্রহ রয়েছে কি না, কোথাও বাধা সরকার থেকে নেই।’ ‘যেই মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে…

Read More

ঢাকা, ১৭ মে ২০২৬: সরকারের “কৃষক কার্ড” উদ্যোগ বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এক্সেনটেক পিএলসি। পরীক্ষামূলক এই কর্মসূচিতে নিরাপদ ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে সেখানে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হয়েছে। পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের মাধ্যমে কৃষকরা সহজে বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারছেন। এসব মেশিনে ডুয়াল সিম ব্যবহারের ফলে গ্রাম ও শহরতলির এলাকাতেও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাচ্ছে। প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে প্রায় ২২ হাজার কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে। ধাপে ধাপে সারা দেশে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা…

Read More

সৌদি আরবের নতুন শর্ত, এজেন্সি পুনর্বিন্যাস, ভিসা জটিলতা, হোটেল অনুমোদন সংকট এবং ফ্লাইট সমন্বয়ের মতো একাধিক বড় চ্যালেঞ্জের মধ্যেও চলতি বছরের হজ কার্যক্রম সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে বলে দাবি করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সংগঠনটি জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ৫৯ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এবং নিবন্ধিত প্রায় সব হাজিই নির্ধারিত সময়ের মধ্যে হজ পালন করতে পারবেন বলে তারা আশা করছে। শনিবার (১৬ মে) আশকোনার হজ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে হজ কার্যক্রমের সর্বশেষ অবস্থা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং সরকারি উদ্যোগের বিষয়গুলো…

Read More