পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে জরুরি সেবার সঙ্গে জড়িত বিভিন্ন খাতের কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি কার্যকর থাকবে। এর আগে ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকলেও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা চালু রাখতে সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালন করতে হবে ঈদের ছুটির সময়ও। একইভাবে ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক বিভাগ, টেলিফোন ও ইন্টারনেট সেবার কর্মকর্তা-কর্মচারীরাও ছুটি পাচ্ছেন না। এ ছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা…
Author: প্রাণের সংবাদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। শনিবার বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর মনোনয়নপত্র জমা বা দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২২ ও ২৩ মে। মনোনয়নপত্র দাখিলের পর তা যাচাই-বাছাই ও প্রত্যাহারের নির্দিষ্ট প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং নির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের যুক্তি বলেছেন, গাজায় গণহত্যা এবং লেবাননের ওপর ‘অবৈধ যুদ্ধের’ মুখে স্পেন নীরব থাকতে পারে না। এ কারণেই দেশটি এ বছরের ইউরোভিশন সং কনটেস্ট-২০২৬ অংশ নিচ্ছে না বলে জানান তিনি। খবর ডেইলি সাবাহের। শুক্রবার এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় সানচেজ বলেন, ইউরোভিশন থেকে স্পেনের অনুপস্থিতি মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, “এ বছরটা ভিন্ন হবে।” স্পেনের সরকারি সম্প্রচারকারী সংস্থা আরটিভিইর প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্তকে “সঙ্গতিপূর্ণ ও প্রয়োজনীয়” উল্লেখ করে তিনি বলেন, “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সানচেজ বলেন, “মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি আমাদের অঙ্গীকার সংস্কৃতির মাধ্যমেও প্রকাশ পায়।…
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত এপ্রিলে নির্ধারিত আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ত্রৈমাসিক বৈঠক হয়নি। সেই বৈঠক হবে চলতি মে মাসের শেষ সপ্তাহে ভারতে। যোগ দেওয়ার কথা রয়েছে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড প্রধানদের। একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল হওয়ায় সেখানেও বোর্ড কর্তাদের আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিও। ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি বলা হয়েছে। আগামী ২১ মে আইসিসির চিফ এগ্জিকিউটিভদের ভার্চ্যুয়াল বৈঠক হওয়ার কথা। এরপর মে মাসের শেষ সপ্তাহে আহমেদাবাদে রয়েছে আইসিসির বৈঠক। পূর্ণ সদস্য সব দেশের বোর্ড প্রধানরাই আইসিসির বোর্ড সদস্য। তাই সব দেশের বোর্ড প্রধান বা তাদের…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে। জুনের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন। এ কথা জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। শনিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আফরোজা আব্বাস বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। চিকিৎসকের পরামর্শে প্রতিদিন হাসপাতালে হুইলচেয়ারে করে…
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকারকে সাধুবাদ জানাই তারা পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছে, কিন্তু এটা যেন শুধু লোক দেখানো না হয়। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনাও অবশ্যই বাস্তবায়ন করতে হবে।’ শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রথম সরকার মাত্র ১৫ দিনের জন্য ফারাক্কাবাদ চালানোর সুযোগ দিয়েছিল, কিন্তু ৫৫ বছরেও সেই ১৫ দিন শেষ হয়নি। ইতোমধ্যে পদ্মা শুকনো মৌসুমে মরুভূমি আর বর্ষায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই দেশ ২০ কোটি মানুষের। আমাদের সবাই একজন সাচ্চা পাহারাদার হয়ে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে…
এই গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ক্যাম্প ন্যুতে নিজের ভবিষ্যৎ নিয়ে হয়তো দোটানার মধ্যেই ছিলেন রবার্ট লেভান্ডভস্কি। বার্সেলোনায় থাকলে বেতন কমে যেতো, যা তার জন্য অস্বস্তিকর ব্যাপার হতো। অন্যদিকে ইউরোপ, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের একাধিক ক্লাবের আগ্রহ। পোলিশ স্ট্রাইকার সিদ্ধান্ত নিয়েই ফেললেন। এই মৌসুমের শেষ পর্যন্ত করা চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না তিনি। লেভান্ডভস্কি ঘোষণা দিলেন, এই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন তিনি। চলতি বছরের শুরুতে ইএসপিএন দাবি করেছিল, বার্সেলোনা এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল। কিন্তু বেতন কম দিয়ে! ৩৭ বছর বয়সী লেভান্ডভস্কি লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে চার বছরের সম্পর্ক চুকিয়ে ফেলার কথা জানালেন। আগামীকাল (রোববার) বার্সা ক্যাম্প ন্যুতে…
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সবসময়ই তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়ে বন্ধুত্বপূর্ণ দেশগুলো ইরানের ওপর আস্থা রাখতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। আরাগচি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় তিনি হরমুজ প্রণালির নিরাপত্তা প্রসঙ্গেও ইরানের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ইরান সবসময় হরমুজ প্রণালির নিরাপত্তার রক্ষক হিসেবে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে যাবে। পাশাপাশি তিনি আরো বলেন, সব বন্ধুত্বপূর্ণ দেশ বাণিজ্যিক কার্যক্রমের নিরাপত্তার…
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছিলেন, ১৫ মে ফুটবল দলের নতুন কোচের নাম ঘোষণা করবেন তারা। কিন্তু এখনো কোচ নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে কর্তারা। তাই নতুন কোচের নাম ঘোষণা করতে বিলম্ব হচ্ছে। মোটা অঙ্কের অর্থ খরচ করে কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা ভুগছে বাফুফে। কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো দুই-তিন দিন লাগবে বলে আমার দেশকে জানান বাফুফে সদস্য ইকবাল হোসেন। কোচ নিয়োগের জন্য যাচাই-বাছাই কমিটিতে থাকা এই সদস্য বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে আরেকটু সময় লাগছে। আগামী দুই-তিন দিনের মধ্যে আপনারা নতুন কোচের নাম জানতে পারবেন।’ এদিকে নতুন কোচ নিয়োগের ব্যাপারে আজ ব্যাডমিন্টন লিগ উদ্বোধন অনুষ্ঠানে যুব ও…
শনিবার (১৬ মে) একদিনের রাষ্ট্রীয় সফরে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে সড়কপথে চাঁদপুর পৌঁছে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। দিনভর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ শুক্রবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সফরের বিস্তারিত তথ্য জানান। প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো নদীমাতৃক এই অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে খাল পুনঃখনন কাজের সূচনা করা। সফরসূচি অনুযায়ী, বেলা…
