স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারতের একতরফাভাবে অভিন্ন নদীর পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। শুক্রবার (১৫ মে) ‘ফারাক্কা দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। ভারতের গঙ্গার পানি একতরফাভাবে প্রত্যাহারের প্রতিবাদে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধ অভিমুখে ঐতিহাসিক লংমার্চের দিনটি ফারাক্কা দিবস হিসেবে উদযাপন করা হয়। মির্জা ফখরুল বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এক ডাকে সারা দেশ থেকে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ঐতিহাসিক ফারাক্কা…
Author: প্রাণের সংবাদ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠক থেকে বড় কোনো সুনির্দিষ্ট সমঝোতা না আসায় বিশ্ববাজারে হতাশা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিনিয়োগকারীরা বৈঠকের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করায় শুক্রবার সকালেই আন্তর্জাতিক শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব দেখা গেছে। বৈঠকে কৃষিপণ্য কেনা নিয়ে কিছু অস্পষ্ট আলোচনা এবং চীনের পক্ষ থেকে তেল আমদানির বিষয়ে সীমিত প্রতিশ্রুতির কথা উঠে আসে। এছাড়া চীনের কাছে মাইক্রোচিপ বিক্রির পথ কিছুটা উন্মুক্ত করার ইঙ্গিত দেওয়া হলেও বড় কোনো বাণিজ্য চুক্তি হয়নি। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি চালুর বিষয়েও কোনো দৃঢ় সিদ্ধান্ত আসেনি। এমনকি ট্রাম্প জানিয়েছেন, বৈঠকে শুল্ক বা ট্যারিফ ইস্যু নিয়েও আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের…
বিশ্বকাপ মানেই ফুটবলের উন্মাদনার সঙ্গে সুরের এক অন্যরকম মিলন। আর সেই আবহে আবারও হাজির হলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। সপ্তাহখানেক আগে এক মিনিট সাত সেকেন্ডের একটি ঝলক প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়েছিলেন শাকিরা। অবশেষে শুক্রবার বড় বড় সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল পুরো গানটি। এই গানে শাকিরার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। ফিফা জানিয়েছে, ‘দাই দাই’ থেকে অর্জিত সব রয়্যালটি জমা হবে তাদের বৈশ্বিক নাগরিক শিক্ষা তহবিলে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি টুর্নামেন্ট শেষে এই তহবিলে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। সেই অর্থ…
পাকিস্তানের তারকা বাবর আজম হাঁটুর ইনজুরিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলেননি। আগামীকাল (শনিবার) সিলেটে তাদের সিরিজ সমতায় ফেরানোর মিশনে তাকে খেলানোর কথা নিশ্চিত করেছেন কোচ সরফরাজ আহমেদ। পাকিস্তান তাদের তারকা ব্যাটারকে ফিরে পাচ্ছে, বাংলাদেশ কিন্তু চিন্তিত নয়। দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম বললেন, বাবরকে আটকানোর কৌশল তাদের জানা আছে। পাকিস্তান সুপার লিগে দারুণ ফর্মে ছিলেন বাবর। পেশোয়ার জালমিকে শিরোপা জেতানো অধিনায়ক ব্যাট হাতে করেন পাঁচশর বেশি রান। সেই ফর্ম জাতীয় দলের জার্সিতেও ধরে রাখবেন এমন আশা সরফরাজের। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে বাবর আজমকে। টসের পর আমরা একাদশ ঘোষণা করব। পিএসএলে টেকনিক্যালি তাকে বেশ শক্তিশালী…
জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে চলতি মে মাসে চট্টগ্রাম বন্দরে ১৪টি তেলবাহী জাহাজ এসেছে। এছাড়া এ মাসে আরও ৫টি জাহাজ আসার কথা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্যমতে, এই ১৯টি জাহাজে জ্বালানির পরিমাণ হলো- ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল। বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, এখন পর্যন্ত ১৪টি তেলবাহী জাহাজ দেশে এসেছে। এ মাসের বাকি দিনগুলোতে আরও ৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করবে। তিনি জানান, আগামী জুন মাসের জন্য এখন পর্যন্ত পরিশোধিত (ফিনিশড) ও অপোরিশোধিত…
দেশের সব বিভাগের কম-বেশি অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে পূর্বের অবস্থান থেকে সরে এসেছে। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের প্রস্তাবের প্রথম বাক্যই গ্রহণযোগ্য নয়। তার দাবি, ইরান আগে সম্পূর্ণভাবে পারমাণবিক কার্যক্রম বন্ধে সম্মত হয়েছিল। কিন্তু এখন তারা সেই অবস্থান থেকে পিছিয়ে এসেছে। ট্রাম্প বলেন, তারা পুরোপুরি ‘নো নিউক্লিয়ার’-এ সম্মত হয়েছিল। যদি কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম থাকে, তাহলে আমি বাকিটা পড়ারও প্রয়োজন মনে করি না। তিনি আরো জানান, ইরানের দেওয়া নিশ্চয়তার মাত্রা নিয়েও তিনি সন্তুষ্ট নন। ট্রাম্পের ভাষায়, তেহরান একসময় তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ডাস্ট ত্যাগে রাজি হয়েছিল,…
বাংলাদেশ থেকে এপর্যন্ত মোট ১৪৮টি ফ্লাইটের মাধ্যমে ৫৭,৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করে। হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত স্বাভাবিক কারণে ১৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। এর মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা যান। হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি মেডিকেল টিম এখন পর্যন্ত ২৮,৬৬৯ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬,৪৩০ জন সেবা পেয়েছেন। লোকমান হোসেন বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। তাদের…
প্রকাশ পেয়েছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ওয়েলকাম টু দ্যা জাঙ্গল-এর টিজার। শুক্রবার টিজারটি প্রকাশ করেন নির্মাতারা। এতে পুরোনো অভিনেতা অক্ষয় কুমার, পরেশ রাওয়ালের মতো পুরোনো তারকাদের পাশাপাশি নতুন কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা গেছে। ঘন জঙ্গলের পটভূমিতে নির্মিত সিনেমাটির টিজারে বিভিন্ন অদ্ভুত পরিস্থিতিতে পড়তে দেখা যায় চরিত্রগুলোকে। ধারণা করা হচ্ছে, বড় অঙ্কের অর্থের খোঁজে বা কোনো মিশনে তারা জঙ্গলে প্রবেশ করে তারা। টিজার প্রকাশের পর সামাজিক মাধ্যমে অভিনেতা অক্ষয় কুমার লিখেছেন, ‘পাগলামি, হাসি আর বিশৃঙ্খলার নতুন অধ্যায়ে সবাইকে স্বাগতম।’ অক্ষয় ছাড়াও আহমেদ খান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, পরেশ…
বার্সেলোনার শিরোপা উৎসবে সম্প্রতি সাড়ে সাত লাখ সমর্থকের উপস্থিতিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন লামিনে ইয়ামাল। যে কারণে তার বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট্জ। নিজেদের বড় এই তারকার পক্ষ নিয়ে এরপর কড়া জবাব দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইসরায়েলি মন্ত্রীকে তিনি মানসিকভাবে অনিয়ন্ত্রিত ও অন্ধ বলে উল্লেখ করেন। গত রোববার রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে ২৯ বার লা লিগার চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয় বার্সেলোনার। এরপর নিয়মমাফিক ছাদখোলা বাসে দর্শকদের সঙ্গে বিজয় শোভাযাত্রা করেছেন ফুটবলাররা। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, সেখানে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন। দর্শকদের…
