তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (১৪ মে) মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত ডিভাইস নয়। জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি এবং জনগণের প্রত্যাশার সঙ্গে বিচ্ছিন্ন হলে কোনো সরকারই টিকে থাকতে পারে না। তিনি বলেন, জনগণের সম্মিলিত মতামতই রাষ্ট্রকে পরিচালিত করে। নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের ইচ্ছাকে বাস্তবায়ন করা। সভায় তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন,…
Author: প্রাণের সংবাদ
ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি উপস্থিত ছিলেন। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিকস জোটভুক্ত দেশগুলোর প্রতি প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলমান সংঘাতের মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে ব্রিকস জোট এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ নেয়নি। এ পরিস্থিতিতে জোটটির আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে তেহরান। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাগচি বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রবণতা ঠেকাতে ব্রিকস দেশগুলোর আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, পশ্চিমাদের শ্রেষ্ঠত্ববোধ এবং দায়মুক্তির সংস্কৃতি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিহত করতে হবে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং ইরানকে ঘিরে পশ্চিমা…
কোচিং সেন্টার শিক্ষা মন্ত্রণালয়ের স্বীকৃত বা অধিভুক্ত প্রতিষ্ঠান নয় বলে সেগুলো সরাসরি বন্ধ করার ক্ষমতা মন্ত্রণালয়ের নেই। তবে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যকর ও মানসম্মত হলে একসময় কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা নিজ থেকেই কমে যাবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘কোচিং সেন্টার কি রেজিস্টার্ড? আমি কি এগুলো বন্ধ করার অথরিটি? আমি তো কোচিং সেন্টার রিকগনাইজ করি না। তবে কোচিং সেন্টার তখনই বন্ধ হবে যখন আর এগুলোর প্রয়োজন থাকবে না।’ তিনি বলেন, শিক্ষার্থীরা মূলত…
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মণি বলেছেন, সরকারের প্রধান তারেক রহমান বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন। তিনি দেশকে দু’ভাগ করেননি, চেতনা বিক্রি করেননি। বৃহস্পতিবার (১৪ মে) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আক্ষেপ প্রকাশ করে চিফ হুইপ বলেন, ‘১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে। সেই সিঙ্গাপুর এখন কোথায় আর আমরা কোথায়? চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি।’ এসময় তিনি অভিযোগ করেন, বিগত সরকার দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, ‘তারেক রহমানের…
দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার (১৪ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি। সফরের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা না হলেও ভ্রমণের সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিমিত্রি পেসকভ। রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই হাই-প্রোফাইল সফর অনুষ্ঠিত হতে পারে। পুতিন সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন। সে সময় তিনি চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন। এদিকে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে উচ্চপর্যায়ের এক শীর্ষ সম্মেলনে বর্তমানে বেইজিং সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন…
ফুটবলাঙ্গন তো বটেই, পুরো ক্রীড়াঙ্গনই তাকিয়ে আছে হামজা-জামালদের পরবর্তী কোচ নিয়ে। আগামীকাল বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচ ইস্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠক করবেন। সবার দৃষ্টি যখন কোচের দিকে তখন আগামীকাল ঘরোয়া ফুটবল লিগের শিরোপা নিষ্পত্তি হতে পারে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস আবাহনীকে হারালেই লিগ শিরোপা উদযাপন করতে পারবে। আর আবাহনী জিতলে কিংসের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থাকবে। লিগের শেষ রাউন্ডে শিরোপা নিষ্পত্তি হবে। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে আবাহনী এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে। আগামীকাল ম্যাচের ওপরই লিগের শিরোপা নির্ভর করবে। যদি দুই দলের ম্যাচ ড্র…
স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য এবং জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশন থেকে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের স্বার্থে নেওয়া হয় এবং জনগণের অর্থেই বাস্তবায়িত হয়। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া। তিনি বলেছেন, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে ইরানের পিছু হটার কোনও সুযোগ নেই এবং দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকরামি নিয়া বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছে। তিনি দাবি করেন, যুদ্ধে ইরানি বাহিনী শত্রুপক্ষকে তাদের কোনও লক্ষ্য অর্জন করতে দেয়নি। ইরানের এই সেনা কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালীর পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট এবং পূর্বাংশ নিয়ন্ত্রণ করছে দেশটির নিয়মিত নৌবাহিনী।…
