Author: প্রাণের সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের কিউআর কোড স্ক্যানে ব্যবহৃত ‘কিউআর কোড রিডার’ রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে ফেরত দিতে বলছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (১৩ মে) ওসিভি-এসডিআই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে কারা মহাপরিচালক, সব রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক), সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সব জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিংয়ের (ওসিভি ও আইসিপিভি) কাজে ব্যবহারের জন্য সব আঞ্চলিক/ নির্বাচন অফিসের মাধ্যমে কিউআর কোড রিডার সরবরাহ করা হয়। ওই নির্বাচনী কার্যক্রম শেষ হওয়ায় বিতরণকৃত কিউআর কোড রিডার আগামী ৩০ মে তারিখের মধ্যে প্রকল্প…

Read More

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের শীর্ষ এক সম্মেলনে যোগ দিতে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বেইজিংয়ের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন তিনি। বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে এবং হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ শিথিলে বেইজিংয়ের সহায়তার প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের ফলে বর্তমানে সেখানে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে। এই সংকট নিরসনে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প তা হেসে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ইরান ইস্যুতে আমাদের…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারলে এই সংসদ মাইলস্টোন হয়ে থাকবে। বুধবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বর্তমান জাতীয় সংসদ, গণতান্ত্রিক রাজনীতিতে এক নতুন মাইলফলক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। ড. মঈন খান বলেন, এক সময় মানুষ কথা বলতে পারতো না, এখন কিন্তু সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে। ২০২৪-এর আগস্টে একটি জগদ্দল সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ। এখন সব সংসদের দায়িত্ব হবে গণতান্ত্রিক, সব প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে দেশকে এগিয়ে নেওয়া। এই সংসদকে মাইল ফলক হিসেবে দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের মানুষের…

Read More

আগামী মাসে জুনে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার পিয়ের ডি ব্রুইনকে প্রধান কোচ হিসেবে নেদারল্যান্ডস। তিনি ১ আগস্ট থেকে দায়িত্ব গ্রহণ করবেন। পিয়ের নিল ম্যাকরের স্থলাভিষিক্ত হবেন। যিনি নেদারল্যান্ডসের ২০২৬ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের পর দেশটির পুরুষ দলে যোগ দেবেন। নেদারল্যান্ডস প্রথমবারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে। ডি ব্রুইন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় হয়ে শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন। খেলোয়াড় জীবন শেষে তিনি একজন ক্রিকেট কোচ হিসেবে একটি দুর্দান্ত ক্যারিয়ার গড়ে তুলেছেন। ২০১৬ সালে তিনি ইংল্যান্ডের কাউন্টি দল লেস্টারশায়ারের প্রধান কোচ হন। পরবর্তীতে ২০২১ সালে তার নেতৃত্বে নামিবিয়ার পুরুষ জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নং সাব-কমিটির প্রথম বৈঠকে ‘জাতীয় সংসদ গ্রন্থাগার বিধিমালা ২০১২’ প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৩ মে) সংসদ ভবন গ্রন্থাগারে কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিধিমালার আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে এর প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজনপূর্বক মূল কমিটিতে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে কমিটির সদস্য নায়েব ইউসুফ আহমেদসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই বৈঠকে ‘জাতীয় সংসদ গবেষণা নীতিমালা ২০২৩’ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সাব-কমিটি এই গবেষণা নীতিমালার অধিকতর সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছে। মূলত সংসদীয়…

Read More

মহান মুক্তিযুদ্ধের নির্যাতিত সাহসী নারী ও রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনা শ্রী টেপরী রানী আর নেই। তাঁর মৃত্যুতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামে নিজ বাসভবনে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক শ্মশানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগম, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উপস্থিত বক্তারা বলেন, শ্রী টেপরী রানী ছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাসের এক সাহসী অধ্যায়। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও…

Read More

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে নেওয়ার সরকারি পরিকল্পনার বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৩ মে) অনুষ্ঠিত ওই বৈঠকে অধিকাংশ অংশীজন ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের বিপক্ষে মত দেন। বিশেষ করে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার প্রস্তাবে পরীক্ষার্থীরা তীব্র আপত্তি জানান। শিক্ষক ও অভিভাবকরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, হঠাৎ করে পরীক্ষার সময় চার মাস এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হবে। বৈঠকে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশেষজ্ঞরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে আয়োজনের পক্ষে মত দেন। একই সঙ্গে তারা বলেন, ভবিষ্যতে ধাপে…

Read More

ঢাকা, ১৩ মে ২০২৬: পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (পিএমজিও) সাউথ এশিয়া ফাইনালসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের দল ‘এ-ওয়ান ইস্পোর্টস’। টানা তৃতীয়বারের মতো পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই পাবজি মোবাইল গেম প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে দলটি। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাবজি দলের এই প্রতিনিধিত্বকে সামনে রেখে বিশেষ ‘ইস্পোর্টস এন্থেম’ বা ‘থিম সং’ প্রকাশ করেছে দলটির ব্র্যান্ড পার্টনার রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল। এটি দেশের ইস্পোর্টস অঙ্গনে কোনো ব্র্যান্ডের উদ্যোগে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ থিম সং। বিশেষভাবে তৈরি এই গানটি পিএমজিও সাউথ এশিয়া ফাইনালস পর্যন্ত দলের যাত্রা এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গল্প তুলে ধরবে। রবি আজিয়াটা পিএলসি’র…

Read More

ইরান যুদ্ধের জেরে গোটা বিশ্বেই জ্বালানি সংকট দেখা হয়েছে। এই সংকট এশিয়ার দেশগুলোতে আরও বেশি প্রভাব ফেলেছে। কেননা, যুদ্ধের জেরে ইরান কর্তৃক বন্ধ করা হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেল-গ্যাসের সিংহভাগই এশিয়ার বাজারে আসে। এই পরিস্থিতিতে এশিয়ার অন্যতম বৃহৎ জনসংখ্যার দেশ ভারতে কত দিনের অপরিশোধিত তেল, এলএনজি এবং এলপিজি রয়েছে তা জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রী। ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী দেশের জনগণকে আশ্বাস্ত করে বলেছেন, জ্বালানি সরবরাহে কোনও সমস্যা নেই। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরুর পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে জ্বালানি ব্যবহার নিয়ে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংযমী হওয়ার বার্তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু…

Read More

সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলিদের ড্রোন হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলিদের ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মর্মান্তিক নিহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে শোকাহত। একইসঙ্গে গত ৮ এপ্রিল বৈরুতে আরেক হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।” তিনি বলেন, “আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি। আমি তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা…

Read More