আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নিরাপদে, নির্বিঘ্ন করার জন্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এ বছর ধাপে ধাপে গার্মেন্টস কারখানায় ছুটি দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনটি ধাপে গার্মেন্টস কর্মীদের ছুটি দেওয়া হবে। গত বছরের চেয়ে এবার এক কোটি যাত্রী বেশি এবং ঈদের সময় বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস রয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব বিষয় বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া, এবার মহাসড়কে পরিস্থিতি নজরদারি ও নিয়ন্ত্রণে ৬৯টি মোবাইল কোর্ট…
Author: প্রাণের সংবাদ
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাব দেয়। ট্রাম্প জানিয়েছেন, ইরান যে জবাব দিয়েছে এতে করে যুদ্ধবিরতি নড়েবড়ে হয়ে গেছে। আজ সোমবার (১১ মে) হোয়াইট হাউজের ওভাল অফিসে তিনি সাংবাদিকদের বলেন, “ইরান অগ্রহণযোগ্য জবাব দেওয়ার পর যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। এক মাস বয়সী যুদ্ধবিরতিটি এখন তার সবচেয়ে দুর্বল অবস্থানে আছে। তারা আমাদের কাছে যে আবর্জনা (জবাব) পাঠিয়েছে, আমি বলব যুদ্ধবিরতি এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। আমি তাদের পুরো জবাবটি পড়িওনি।” “আমি বলব যুদ্ধবিরতি এখন বিশাল লাইফ সাপোর্টে। যেখানে ডাক্তার এসে বলবে, স্যার আপনার প্রিয়জনের…
প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সফরে চীনে যাবেন। তবে কবে যাবেন তা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আজ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান উপদেষ্টা। হুমায়ুন কবির বলেন, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রধানমন্ত্রী কোথায় যাবেন, কোন দিন যাবেন। অবশ্যই তিনি একজন আঞ্চলিক অংশীদারের কাছে দ্বিপাক্ষিক সফরে যাবেন। কোন দিন যাবেন এটা এখনো নির্ধারিত হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সফরে চীন যাবেন। চীন আমাদের উন্নয়ন সহযোগী। যদি প্রেসিডেন্ট ট্রাম্প যেতে পারেন সামনের সপ্তাহে, সেখানে তো আমরা একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যেতেই পারি। তিনি বলেন, তবে একটা সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন।…
বর্তমান ডিজিটাল যুগে জনপ্রিয়তার মাপকাঠি এখন শুধুই সংখ্যা। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কত, ইউটিউব কিংবা স্পটিফাইয়ে কত মানুষ গান শুনছেন এই হিসাব মেলাতেই হিমশিম খাচ্ছেন আধুনিক সময়ের সংগীতশিল্পীরা। গানের সুর বা লয়ের চেয়ে এখন ‘অ্যালগরিদম’ সামলানোই যেন বড় চ্যালেঞ্জ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংগীতশিল্পীদের এই কঠিন বাস্তব ও মানসিক সংকটের কথা তুলে ধরলেন ওপার বাংলার সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বছরের শুরুতেই অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার ঘোষণা ভক্তদের স্তব্ধ করে দিয়েছিল। এমনকি শ্রেয়া নিজেও এক সাক্ষাৎকারে বিরতি নেওয়ার ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ‘আর ভালো লাগছে না।’ এবার সেই ভালো না লাগার পেছনের এক বড় কারণ স্পষ্ট করলেন তিনি। শ্রেয়ার মতে, বর্তমান সময়ে শিল্পীদের…
মধ্যপ্রাচ্যে শান্তি আনতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন জানিয়েছে ইরান। চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দুলরেজা রহমানি ফাজলি সমর্থনের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “চীনের প্রস্তাবের প্রতি ইরানের সমর্থন দেওয়ার মূল লক্ষ্য হলো পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘস্থায়ী নিরাপত্তা এবং সবার জন্য সমান উন্নয়ন নিশ্চিত করা। যা দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও বেশ গুরুত্ব পেয়েছে।” গত মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ক্রাউন প্রিন্স জায়েদ আল নাহিয়ানের বেইজিং সফরের সময় চার দফা শান্তি প্রস্তাবটি দেন শি। তিনি জানান, এগুলো মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে সহায়ক হবে। কী আছে শি জিনপিংয়ের প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান: পারস্য উপসাগরীয় দেশগুলো একে অপরের প্রতিবেশী। তাই নিজেদের…
বাংলাদেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং সেটি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত ভারি বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তিন বিভাগে বুধবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি অথবা তারও বেশি বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে অধিদপ্তর।
দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিনিধিদল। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে এ প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠকে বিকেএমইএ’র পক্ষ থেকে এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার বিষয়ে সরকারের উদ্যোগ, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংসদে পাসের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। একইসঙ্গে শিল্প খাতের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বর্তমানে চালু থাকা কারখানাগুলো যেন কোনোভাবেই বন্ধ না হয়, সে বিষয়ে নীতিগত ও কার্যকর সহযোগিতা দেওয়ার অনুরোধ জানানো হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে…
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট লড়ছে পাকিস্তান দল। আগামীকাল পঞ্চম দিনে নির্ধারিত হবে ঢাকা টেস্টের ফলাফল। আজ সোমবার চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধিই জানিয়েছেন ম্যাচ জয়ের কথা। পাকিস্তানি ব্যাটার সালমান আলি আগা বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। যদি ওরা সাহস করে আমাদের ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দেয়, আমরা অবশ্যই সেটা তাড়া করতে নামব। তবে আমার মনে হয় না ওরা এমনটা করবে।’ ‘যদি ওরা আমাদের দুই সেশন সময় দেয় এবং ২৫০ রানের মতো লক্ষ্য দেয়, তবে আমরা অবশ্যই প্রথমে জয়ের জন্য যাব। তারপর দেখব পিচ কেমন আচরণ করছে। তবে এই মুহূর্তে আমরা ম্যাচটি জিততেই চাই।’-যোগ করেন…
স্বৈরাচারের স্বৈরাচার হওয়ার খায়েশ জাগলে, জনগণের স্বৈরাচার তাড়ানোর খায়েশ জাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, ক্ষমতায় বসার মাত্র দুই মাসের মাথায় সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পথে হাঁটা শুরু করেছে। সরকার হয়তো ভুলে গেছে কীভাবে ক্ষমতায় বসেছে। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল “সবুজ প্যানেল”-এর প্রার্থী পরিচিতি সভায় রোববার রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, যেই ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে সরকার ক্ষমতায় বসেছে সেই ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানির শামিল হচ্ছে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করা। সরকার মুখে…
লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে পুনরায় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ২ হাজার ৮৬৯ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৮ হাজার ৭৩০ জন। চলমান হামলা ও পাল্টা হামলার কারণে দেশটির বিভিন্ন এলাকায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংঘাতের জেরে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক মহল দ্রুত যুদ্ধবিরতি এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে। সূত্র: আল জাজিরা
