এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশে আজ রবিবার পর্যন্ত ১৩০টি হজ ফ্লাইটে মোট ৫০ হাজার ৯০৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত জেদ্দায় মোট ১৩০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। হজ বুলেটিন অনুযায়ী, গতকাল পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং দুইজন নারী। এদের মধ্যে ১০ জন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। বুলেটিনে আরও বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম গতকাল পর্যন্ত ২১ হাজার ১৪ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে। আর আইটি হেল্পডেস্ক ১৩ হাজার ৭৮০ জনকে সেবা দিয়েছে। হজ অফিসের পরিচালক জানান,…
Author: প্রাণের সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। গত ১২ এপ্রিল ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’ শীর্ষক একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশ হয়। পরে প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক ছয়টি হাসপাতাল ভবন নির্মাণ হলেও বছরের পর বছর তা অব্যবহৃত পড়ে আছে। পত্রিকায় প্রকাশিত এমন খবর পড়ার পর প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন। প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার…
চলতি মাসের শেষেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা আগেভাগেই দেশে অর্থ পাঠাতে শুরু করেছেন। এর ধারাবাহিকতায় মে মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ৯ দিনে দেশে বৈধ পথে প্রবাসী বাংলাদেশিরা ১০২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে)। এটি গত বছরের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ১ শতাংশ বেশি। মে মাসে দৈনিক হিসেবে দেশে গড়ে প্রায় ১৪০০ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। রোববার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী…
২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের মতে, ইরান ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত এবং ফেডারেল আইনপ্রয়োগকারী সংস্থায় সন্ত্রাসবিরোধী দক্ষতার ঘাটতি—দুই মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে ‘লোন উলফ’ বা একক হামলাকারীদের ঝুঁকি এখন সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে সামনে আসছে। এই বিশ্বকাপ প্রায় ছয় সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে, যেখানে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে মোট ১০৪টি ম্যাচ আয়োজন করা হবে। এর মধ্যে ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে—যেমন আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি ও নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড। বিশাল ভেন্যু ও বিপুল জনসমাগমের কারণে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে…
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে পাকিস্তানের মাধ্যমে আলোচনার জন্য খসড়া প্রস্তা পাঠিয়েছে তেহরান। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ইরানের অধিকার রক্ষার জন্য, আত্মসমর্পণ করা নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার (১০ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ‘যদি সংলাপ বা আলোচনার কোনো কথা হয়, তার মানে আত্মসমর্পণ বা পিছু হটা নয়, বরং এর লক্ষ্য হলো ইরানি জাতির অধিকার সুরক্ষিত করা এবং জাতীয় স্বার্থকে জোরালোভাবে রক্ষা করা। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় সৃষ্ট ক্ষয়ক্ষতি পুনর্গঠনের জন্য গঠিত টাস্ক ফোর্সের এক বৈঠকে তিনি অঙ্গীকার করেন, ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না। অন্যদিকে দেশটির সংসদের নিরাপত্তা…
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ১ হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে সর্বশেষ এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০৫ জনের। এনিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট…
রাতেই ক্লাব ফুটবলের অন্যতম বড় ম্যাচ এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু সেই হাই-ভোল্টেজ ম্যাচের ঠিক আগমুহূর্তেই কাতালান শিবিরে নেমে এসেছে গভীর শোক। বার্সেলোনার প্রধান কোচ হ্যান্সি ফ্লিক তার বাবাকে হারিয়েছেন। ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে এই দুঃসংবাদে ভেঙে পড়লেও দায়িত্ব থেকে সরে দাঁড়াননি জার্মান এই কোচ। রোববার ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেলেই টানা দ্বিতীয় লা লিগা শিরোপার খুব কাছে পৌঁছে যাবে বার্সেলোনা। তবে ব্যক্তিগত এই শোকের কারণে ফ্লিকের জন্য ম্যাচটি হয়ে উঠেছে আবেগঘন ও কঠিন এক মুহূর্ত। এই কঠিন সময়ে কোচের পাশে দাঁড়িয়েছে বার্সেলোনা ক্লাব। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ফ্লিক ও তার…
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষয়রোধী উপকূলীয় অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি। তিনি বলেন উন্নত নির্মাণসামগ্রী, পরিবেশবান্ধব প্রকৌশল এবং জলবায়ু সহনশীল নকশা ব্যবহার করে উপকূলীয় অঞ্চলকে জলবায়ুজনিত ঝুঁকি থেকে রক্ষা করা অপরিহার্য। রোববার ঢাকায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস (আইইবি) মিলনায়তনে এক শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে জনসংখ্যার বেশি ঘনত্বের কারণে এসব অঞ্চলে পরিবেশগত নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে কৃষিজমি কমে যাচ্ছে। বাড়ছে মৎস্যজীবীর সংখ্যা। এছাড়া উপকূলীয় সম্পদের অতিব্যবহার, পানিদূষণ, ম্যানগ্রোভ বন ধ্বংস ইত্যাদি লেগেই আছে। মন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার সঙ্গে…
আত্রাই থানা পুলিশের বিশেষ অভিযানে নেশাজাতীয় ইনজেকশন এম্পল ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ (রবিবার) সকালে উপজেলার ভরতেঁতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আসামিদের কাছে থেকে ২২২ পিস নেশাজাতীয় এম্পল ইনজেকশন এবং ১.৫০ (দেড়) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. প্রিন্স (২৬) এবং তার সহযোগী মো. আব্দুর রহমান (৩২)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রিন্স উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে ৫টি মাদক মামলা এবং ১টি মারামারি মামলা রয়েছে। এছাড়াও নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে…
বিশ্বকাপ ফুটবল মানেই বাড়তি উত্তাপ। ভক্ত-সমর্থকদের মধ্যে অন্যরকম উত্তেজনা। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩২ দিন বাকি। এবারের বিশ্বকাপ ফুটবলে সব কিছুর দামই আকাশচুম্বী! টিকিটের দাম থেকে শুরু করে এখন সম্প্রচার স্বত্বও চূড়ায় উঠতে শুরু করেছে। যে কারণে চীন, ভারত সম্প্রচার নিয়ে জটিলতায় পড়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও একই অবস্থা। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের জন্য স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক মিডিয়া সংস্থা ‘স্প্রিংবক’। কিন্তু তারা এখন সেটি সম্প্রচারের জন্য বিটিভির কাছে যে পরিমাণ অর্থ চেয়েছে, তা দেশের একমাত্র সরকারি টেলিভিশনের বাজেটকেই প্রায় ছুঁয়ে ফেলছে! অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ টেলিভিশনের ঊধ্বর্তন কর্মকর্তা জানিয়েছেন, ‘স্প্রিংবক থেকে আমাদের কাছে ১৫১…
