দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তা। মূলত দেশটির স্থানীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ কর্মসূচিতে’ অংশ নিতে তাদের এ বিদেশ সফর। গত ৪ মে নির্বাচন কমিশনের উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীনের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২৯ মে থেকে ৫ জুন একযোগে অনুষ্ঠেয় দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষণের জন্য তিন কর্মকর্তাকে অনুমোদন দেওয়া হয়েছে। তারা হলেন- ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইস) এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম। এই কর্মকর্তাদের সমস্ত ব্যয় বহন করবে কোরিয়ার জাতীয়…
Author: প্রাণের সংবাদ
চিত্রনায়িকা শবনম বুবলীর বড় বোন নাজমিন মিমি। মা দিবস উপলক্ষে নিজের ফেসবুক প্রোফাইলে মাকে নিয়ে একটি আবেগঘন গান প্রকাশ করেছেন তিনি। গানের সুর করতে গিয়ে এবং গাইতে গিয়ে আবেগে বারবার কেঁদেছেন এই গায়িকা। গানটির ক্যাপশনে মিমি তার অনুভূতির কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘জীবনে এই একটি গান সুর করতে বসে এবং গাইতে গিয়ে অনেকবার চোখ ভিজে গেছে আজও ভিডিও করতে গিয়ে চোখের কাজল মুছতে হয়েছে বারবার। আসলে মা বিষয়টা তো তাই ভালোবাসা আর আবেগের জায়গা। স্বপ্ন ছিল আমার মাকে এবং বিশ্বের সব মায়েদের আমি একটি গান উপহার দেব কারণ আমিও তো একজন মা।’ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন নাজমিন…
বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার চককল্যাণী গ্রামের মৃত মাজেম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি শেরপুর শহর থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে হাওয়াখানা এলাকায় মহাসড়কে ঢাকাগামী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ট্রাকটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর…
প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়তে হলে সহিংসতার মনোবৃত্তি পরিহার করতে হবে। তিনি বলেন, আজকে ভারতে নির্বাচন হচ্ছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। সেখানকার জনগণ যেকোনো দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে পারেন, তাতে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে, কেন বারবার বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হবে? সীমান্তে এই রক্তপাত আর কতদিন চলবে? রোববার (১০ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ৪৫ তম কাউন্সিল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান বলে অনেকে…
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন জুলাই-আগস্ট আন্দোলন দমনে শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন। রোববার নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে তিনি এ মন্তব্য করেন। এদিন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের কথোপকথনে এমন নির্দেশনার বিষয় উঠে আসে। একজন সরকারপ্রধান হিসেবে এমন নির্দেশনা ছিল অমানবিক ও ভয়াবহ।…
কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে।’ রোববার (১০ মে) ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত পুলিশের কল্যাণ প্যারেডে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘আমরা থানাগুলোর পরিবেশ এমনভাবে করতে চাই, যেন একজন মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি থানায় গিয়ে নির্ভয়ে তার অভিযোগ জানাতে পারেন। একই সঙ্গে প্রতিকারও পেতে পারেন। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন একটি সুদক্ষ আধুনিক মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন। এই কঠিন…
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা কোনোভাবেই বাধাগ্রস্ত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতের প্রচেষ্টার বিষয়েও আলোচনা করেন। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করেন কাতারের প্রধানমন্ত্রী। রোববার আল-জাজিরার প্রতিবেদনে দুই নেতার ফোনালাপের তথ্য তুলে ধরা হয়। এক্ষেত্রে বরাত দেওয়া হয় কাতারের রাষ্ট্রীয় বিবৃতির। কাতারের পক্ষ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেছেন, নৌ চলাচলের স্বাধীনতা একটি সুপ্রতিষ্ঠিত নীতি, যা কোনো আপস মেনে নেয় না। তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া বা…
আসন্ন ফিফা বিশ্বকাপে ‘জি’ গ্রুপের খেলায় জার্মানি, ইকুয়েডর এবং আইভরি কোস্টের মতো দলের বিপক্ষে মাঠে নামবে কুরাসাও। ফুটবলের বিশ্বমঞ্চে তারা কেবল একটি দেশ হিসেবে নয়, বরং এক অবিশ্বাস্য রূপকথার প্রতিনিধি হিসেবে লড়বে। বিশ্বকাপের ইতিহাসে জায়গা করে নেওয়া ক্ষুদ্রতম এই দেশটির অধিনায়ক লিয়ান্দ্রো বাকুনা ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা কাউকে ভয় পান না। কুরাসাও ফুটবল দলের যাত্রাটা বেশিদিনের নয়। এই অল্প সময়েই এই দলটি যে একদিন বিশ্বমঞ্চে খেলবে, তা অনেকের কাছেই ছিল কল্পনাতীত। ৩৪ বছর বয়সী বাকুনা বলেন, ‘১০ বছর আগে যখন আমি এই দলে আসি, তখনই আমরা বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে শুরু করি। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমাদের…
কন্যাসন্তানের মা হয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। এ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছে ইরান। তবে একই সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের মিনাবের একটি স্কুলে চালানো হামলার প্রসঙ্গ তুলে তার সমালোচনাও করেছে ইরান। ওই হামলায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল, যাদের অধিকাংশই ছিল ওই স্কুলের শিশুশিক্ষার্থী। খবর এনডিটিভির। বৃহস্পতিবার (৭ মে) নিজের দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানান ক্যারোলিন লেভিট। তার কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ভিভিয়ানা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, নবজাতক কন্যাকে বুকে জড়িয়ে আছেন তিনি। বার্তায় লেভিট লেখেন, ‘পহেলা মে, ভিভিয়ানা ওরফে ভিভি আমাদের পরিবারে যোগ দিয়েছে এবং আমাদের হৃদয় ভালোবাসায় ভরে উঠেছে। সে সুস্থ আছে এবং…
বাংলাদেশ-ইতালির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ক আরও গভীর করতে দেশটির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাতে এই প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি বিনিময় এবং নিরাপদ অভিবাসন নিয়েও আলোচনা হয়। বৈঠকে ইতালির রাষ্ট্রদূত জানান, ইতালি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন মানসম্পন্ন পণ্য আমদানিতে আগ্রহী। একই সঙ্গে বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য সম্প্রসারণের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। এ সময় ইতালি দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশকে ইতালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্প-কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি (মেশিনারিজ)…
