বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আপনারা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন। সেই যুদ্ধটি হচ্ছে দেশের মানুষকে রক্ষা করার, দেশকে রক্ষা করার এবং গণতন্ত্রকে রক্ষা করার। সেই যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন। সংসদে আপনারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি। আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। তিনি আরও বলেন, আজকে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা একটি ধ্বংসস্তুপের মধ্যে থেকে সরকারে…
Author: প্রাণের সংবাদ
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে লড়ছে বাংলাদেশ দল। এই টেস্টে পাকিস্তান একাদশে রয়েছেন ৭ জন বাঁহাতি ব্যাটার৷ এদিকে টাইগার একাদশে রয়েছেন কেবল একজন অফ স্পিনার। যা নিয় চলছে আলোচনা-সমালোচনা। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে একাদশের ব্যাখ্যা চাওয়া হলে তিনি বলেন, ‘দল নির্বাচনে আমরা যেহেতু থাকি না, তো আমাদের আসলে বলার কিছু নেই এখানে। দলের পরিকল্পনার কথা যদি বলেন যে হয়তো দলের পরিকল্পনায় আমরা সবসময়ই থাকি। কিন্তু কে খেলবে না খেলবে সেটা তো আসলে আমাদের কিছু বলার নেই।’ মিরপুরের এই উইকেটে বোলারদের অনেক কিছু করার আছে বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘উইকেট আসলে খুব বেশি পরিবর্তন…
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের জবাব ইরান আজ রাতে দিতে পারে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ও বাংলাদেশ সময় শনিবার তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘আজ রাতে জবাব আসবে’। তিনি আরও বলেন, “রাতে একটি চিঠি পাওয়ার ব্যাপারে আশা করছি আমি। আমরা দেখব কীভাবে কি হয়।” তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কি আছে সেটি স্পষ্ট করেননি তিনি। গতকাল রাতে ইরানের দুটি ট্যাংকার জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে ওই দুটি ট্যাংকার অকেজো হয়ে যায় বলে দাবি করে তারা। নৌবাহিনী বলেছে, ইরানি ট্যাংকারগুলো তাদের নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করায় হামলা চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার…
আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপ-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন ‘ড্যান্সিং কুইন’ নোরা ফাহেতি। কানাডার টরন্টোতে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্বের অন্যান্য তারকাদের সঙ্গে একই মঞ্চে অংশ নেবেন ৩৪ বছর বয়সি নোরা। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। উদ্বোধনী অনুষ্ঠানটি হতে চলেছে কানাডার টরন্টোতে। ১২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে এই অনুষ্ঠান। মেক্সিকো সিটিতে আয়োজিত হবে প্রথম উদ্বোধনী। সেখানে থাকবেন কলম্বিয়ান মেগাস্টার জে বালভিন, একাধিক গ্র্যামি পুরস্কারজয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেয়ান্দ্রো ফার্নান্দেস। এ ছাড়াও অংশ নেবেন বেলিন্দা, লিলা ডাউনস, টাইলা এবং মেক্সিকোর ঐতিহ্যবাহী কুম্বিয়া সঙ্গীতশিল্পী লস অ্যাঞ্জেলেস আজ়ুলেস।…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে বড় প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন দোহার ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের সময় চীন সরাসরি ইরানকে সামরিকভাবে সহায়তা দেয়নি। কারণ, এতে জড়িয়ে পড়ার ঝুঁকি ও সম্ভাব্য পরিণতি অত্যন্ত ব্যয়বহুল হতে পারত। তবে একই সঙ্গে বেইজিং ইরানকে পুরোপুরি একা ছেড়েও দেয়নি। সেলুমের ভাষায়, চীন এমন একটি পরিস্থিতি তৈরি হতে দিতে চায়নি, যাতে আন্তর্জাতিক ব্যবস্থায় শুধু যুক্তরাষ্ট্রই এককভাবে প্রভাব বিস্তার করছে বলে মনে হয়। তিনি জানান, ইরানের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে চীন ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির, সাবেক মন্ত্রী ও সাবেক এমপি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং দলটির আমির ডা. শফিকুর রহমান এমপি। তিনি মাওলানা নিজামীর আদর্শ ও অসমাপ্ত কাজ বাস্তবায়ন এবং বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতের আন্দোলনে শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ মাওলানা নিজামী বাংলাদেশের জনগণের কাছে এক সুপরিচিত ও শ্রদ্ধাভাজন নাম। তিনি ছিলেন প্রজ্ঞাবান আলেমে দ্বীন, দূরদর্শী ইসলামী চিন্তাবিদ এবং আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। সততা, প্রজ্ঞা, বিনয়, উদারতা ও নেতৃত্বগুণ তাকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি আরো বলেন, মহান…
পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এখন অগ্রাধিকারের বিষয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এতে জনমনে শান্তি ও স্বস্তি ফিরেছে। জনগণ এখন গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র ও সমাজ প্রত্যাশা করে, যেখানে জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং অবিচার, অনাচার বা নির্যাতনের ভয় থাকবে না। তিনি বলেন, এ ধরনের প্রত্যাশিত পরিস্থিতি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের ভূমিকা…
আগামী ১১ মে-এর মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী পাঁচদিন পরও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (০৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (১০ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী,…
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাথে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে বাহরাইন। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএ এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন বাহরাইন ইরান সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (অভ্যন্তরীণ মন্ত্রণালয়) ইরান সমর্থিত ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাথে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে। এছাড়া বাহরাইন সরকার জানিয়েছে, তারা কয়েক ডজন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ-তারা বাহরাইনের ওপর ইরানি হামলাকে সমর্থন করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইরানের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং ‘বিদেশি গোষ্ঠীর সাথে আঁতাত’ করার অভিযোগ আনা হয়েছে। সূত্র :…
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টলিউডের একঝাঁক তারকা। শনিবার (৯ মে) সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হয়য় এই অনুষ্ঠান। সেখানে প্রবীণ অভিনেত্রী মমতাশঙ্কর নতুন সরকারের যাত্রাকে ‘নতুন স্বাধীনতা’র সঙ্গে তুলনা করেন। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে টলিপাড়ার বড় পর্দা ও ছোট পর্দার জনপ্রিয় শিল্পীরা সেখানে সমবেত হন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই ব্রিগেডে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। আমন্ত্রিত অতিথি হিসেবে সাদা পাঞ্জাবিতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা জিৎ। এছাড়াও প্রসেনজিৎ চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত, মমতাশঙ্কর, পন্ডিত অজয় চক্রবর্তী ও তেজেন্দ্র নারায়ণ মজুমদারের মতো…
