Author: প্রাণের সংবাদ

আন্তর্জাতিক জলসীমায় থাকা তেল চীনের কাছে বিক্রির জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এ বিষয়ে তেহরান-ভিত্তিক থিংক ট্যাংক ‘ডিপ্লোহাউস’-এর পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ কূটনীতিকদের সঙ্গে একাধিক বৈঠক ও যোগাযোগ করেছেন। এসব আলোচনার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরা। গুলামজাদেহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফরের মাত্র এক সপ্তাহ আগে আরাঘচি চীন সফর করেন। এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে চীন বর্তমানে ইরানের অন্যতম বড় অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার। বিশেষ…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ব্রাজিল। আগামী ১১ মে’র মধ্যে ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার কথা রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস জানিয়েছে, সেই তালিকায় থাকছেন অভিজ্ঞ তারকা নেইমার জুনিয়রের পাশাপাশি উদীয়মান প্রতিভা এস্তেভাও উইলিয়ানও। ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হয়। পরে সেই তালিকা থেকেই চূড়ান্ত ২৩ থেকে ২৬ সদস্যের স্কোয়াড নির্বাচন করা হবে। ১ জুনের মধ্যে চূড়ান্ত দল জমা দেওয়ার সময়সীমা থাকলেও তার আগেই নিজেদের দল ঘোষণা করতে পারে অংশগ্রহণকারী দেশগুলো। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে চূড়ান্ত দল…

Read More

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১২৮টি ফ্লাইটে মোট ৫০ হাজার ১১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে। শনিবার (৯ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য জানান। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছে। হজযাত্রীদের ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। বুলেটিনে আরও জানানো হয়, সৌদি মেডিকেল টিম গতকাল পর্যন্ত ১৮ হাজার ৯৮৭ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে চিকিৎসা পেয়েছেন ১৩ হাজার ১১ জন হজযাত্রী।…

Read More

ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে চলছে নাটকীয়তা। অবশেষে এটির অবসান হচ্ছে। ভিসিকে নামে একটি দল আনুষ্ঠানিকভাবে থালাপতির দল টিভিকে-কে সমর্থন দিতে যাচ্ছে। এরফলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (৯ মে) জানিয়েছে, ভিসিকে থালাপতিকে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে থালাপতির গত কয়েকদিনের দুঃস্বপ্নের অবসান ঘটছে। ভিসিকে এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। তাদের জয়ী দুই বিধায়ক যোগ দিতে যাচ্ছেন টিভিকের সঙ্গে। এরআগে গতকাল শুক্রবারই ভিসিকে থালাপতিকে সমর্থন জানানোর কথা বলেছিল। কিন্তু তারা সমর্থনের ব্যাপারে সেখানকার রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি। এতে তৈরি হয়…

Read More

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অবশেষে অনিশ্চয়তা কাটল। আজ (শনিবার) ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের জাতীয় দল আসন্ন বিশ্বকাপে খেলবে। কিন্তু চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে তাদের শর্তাবলীতে সম্মত হওয়ার দাবি জানিয়েছে। গত মাসে ফিফা কংগ্রেসে অংশ নিতে ইরানের ফেডারেশন প্রধানকে ঢুকতে বাধা দিয়েছিল কানাডা। তারপরই এমন শর্ত দিলো ইরান। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন চালালে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ ঘিরে তৈরি হয় ঘোরতর অনিশ্চয়তা। ইরানিয়ান ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে, ‘আমরা ২০২৬ বিশ্বকাপে অবশ্যই অংশ নেবো। কিন্তু আয়োজকদের আমাদের উদ্বেগগুলোও বিবেচনায় আনতে হবে।’ তারা আরও বলেছে, ‘আমরা বিশ্বকাপে অংশ নেবো, কিন্তু আমাদের বিশ্বাস, সংস্কৃতি…

Read More

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন আঞ্চলিক জোট সার্ক ব্যর্থ ও অকার্যকর হওয়ায় তারা চীন-আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় জোটের দিকে ঝুঁকছেন। গতকাল শুক্রবার (৮ মে) লাহোরে সাফার সম্মেলনে নিজের বক্তব্যে ইসহাক বলেন, “দুর্ভাগ্যবশত সার্ক নিজেকে মেলে ধরতে পারেনি। এতে আঞ্চলিক অর্থনীতি একত্রীকরণ ও সহযোগিতা সীমিত হয়ে গেছে।” এ কারণে পাকিস্তান এখন বিকল্প আঞ্চলিক ব্যবস্থা খুঁজছে উল্লেখ করে ইসহাক দার বলেন, “বাণিজ্য ও যোগাযোগ শক্তিশালী করার জন্য আমরা ত্রিদেশীয় জোট যেমন চীন-পাকিস্তান-আফগানিস্তান এবং চীন-পাকিস্তান-বাংলাদেশ তৈরির দিকে দেখছি।” তিনি আরও বলেন, “দক্ষিণ এশিয়া ‘একাকি’ থাকতে পারে না। এই অঞ্চলে ২০০ কোটি মানুষের বাস। কিন্তু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দুর্বল সহযোগিতামূলক সম্পর্ক…

Read More

আবারও রিয়াল মাদ্রিদ-এ ফিরতে পারেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ইউরোপীয় ফুটবলে এমন গুঞ্জন জোরালো হলেও নিজের দ্বিতীয় অধ্যায় শুরুর আগে বেশকিছু কঠিন শর্ত দিয়েছেন এই অভিজ্ঞ কোচ। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বর্তমান কোচ আলভারো আরবেলোয়া -এর অধীনে প্রত্যাশা পূরণ করতে পারছে না রিয়াল। মৌসুম শেষের আগেই ড্রেসিংরুমে অস্থিরতা ও কোচিং স্টাফ নিয়ে অসন্তোষ বাড়তে থাকায় নতুন করে মরিনহোকেই ভরসা হিসেবে দেখছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে রিয়ালকে একাধিক শিরোপা এনে দিয়েছিলেন মরিনহো। সেই সফলতার স্মৃতি থেকেই তাকে ফেরানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। বর্তমানে বেনফিকা–র দায়িত্বে থাকা এই কোচের সঙ্গে তার এজেন্ট জর্জে মেন্ডেস -এর…

Read More

রাশিয়া ও ইউক্রেন শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৯ মে থেকে ১১ মে পর্যন্ত একটি যুদ্ধবিরতি ও বিপুল সংখ্যক বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে। এই সময়ে মস্কো তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন করবে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি আশা করেন যে এর মাধ্যমে যুদ্ধ শেষ করার জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাশিয়া এর আগে ৯ মে তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উপলক্ষে দুই দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। ইউক্রেন এর আগে জানিয়েছিল যে তারাও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু মস্কো তা উপেক্ষা করেছে। ট্রাম্প বলেছেন, এই…

Read More

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৩৩ দিন। তবে এখনো বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল বা সম্প্রচারমাধ্যম বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনতে পারেনি। ফলে বড় শঙ্কা তৈরি হয়েছে—বাংলাদেশি দর্শকরা হয়তো এবার টিভিতে বিশ্বকাপ দেখতে পারবেন না। জানা গেছে, বিশ্বকাপের মিডিয়া স্বত্ব পাওয়া সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড সম্প্রচারস্বত্বের জন্য প্রায় ১৫১ কোটি টাকা দাবি করেছে। কর ও ভ্যাট যোগ হলে খরচ প্রায় ২০০ কোটিতে পৌঁছাতে পারে। অতিরিক্ত মূল্য, সীমিত বিজ্ঞাপন বাজার এবং ম্যাচের সময়সূচিকে মূল সমস্যা হিসেবে দেখছে সম্প্রচারমাধ্যমগুলো। সূচি অনুযায়ী, ১০৪ ম্যাচের অর্ধেকই বাংলাদেশ সময় ভোরের দিকে অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার…

Read More

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, সবাই মিলে কাজ করলে আগামী ছয় মাসেই বদলে যাবে ঢাকা শহর। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। আজ যেভাবে প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তি নিজ নিজ আঙিনা পরিষ্কারে এগিয়ে এসেছেন, এই ধারা অব্যাহত থাকলে ঢাকা একটি আধুনিক ও সবুজ নগরীতে পরিণত হবে। শনিবার (৯ মে) ডিএসসিসিতে একযোগে ‘ক্লিনিং ডে’ উদ্বোধনে তিনি এ কথা বলেন। প্রশাসক বলেন, প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর প্রতিটি বাড়ি, বাজার, আবাসিক এলাকা, মসজিদ ও মার্কেটসহ সব জায়গায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে। এছাড়া, সরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতি মাসের প্রথম সপ্তাহে অফিস চলাকালীন যে কোনো…

Read More