Author: প্রাণের সংবাদ

স্পেনগামী প্রমোদতরী এমভি হোন্ডিয়াসে প্রাণঘাতী হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ৩ জন এবং আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এছাড়া আরও ২ জন অসুস্থ বোধ করছেন বলে জানা গেছে। জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দ থেকে স্পেনের ক্যানারি দ্বীপের উদ্দেশে রওনা হওয়া প্রমোদ তরী এমভি হোন্ডিয়াসে ২৩টি দেশের মোট ১৪৭ জন যাত্রী ছিলেন। গত ২ মে জাহাজটিতে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। তবে যখন এই ভাইরাসটির প্রাদুর্ভাব ঘটে, সে সময় ১৪৭ জন যাত্রী ছিলেন না জাহাজটিতে, ২ মে’র আগেই বিভিন্ন দেশের বন্দরে নেমে গিয়েছিলেন ৩৪ জন…

Read More

হরমুজ প্রণালীর কাছে একটি কাঠের নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে থেকে জানা গেছে। নৌযানটিতে ১৮ জন ভারতীয় ক্রু ছিলেন। পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ তাদের উদ্ধার করে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। সূত্রগুলোর তথ্যানুযায়ী, আহত নাবিকদের দুবাইয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট এক্স পোস্টে জানিয়েছে, তাদের কর্মকর্তারা উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পোস্টে বলা হয়, “আমরা নৌযানটির মালিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছি।” এর আগে বিস্তারিত তথ্য প্রকাশ না করে কনস্যুলেট জানিয়েছিল, “সমুদ্রে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনায়…

Read More

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তবে এই প্রক্রিয়ায় আখচাষি, শ্রমিক এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লাভজনক পরিচালনা— এই তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার পঞ্চগড় সুগার মিলস লিমিটেড কারখানা প্রাঙ্গণে আয়োজিত আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই মিলগুলো বাংলাদেশের মানুষের সম্পদ। তাই এগুলোর সৎ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা চাই, বন্ধ শিল্পকারখানাগুলো আবার উৎপাদনে ফিরুক, কর্মসংস্থান সৃষ্টি করুক এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি নিয়ে আসুক। তিনি বলেন, বর্তমানে দেশে কয়েকটি চিনিকল বন্ধ রয়েছে এবং…

Read More

কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের বানানো ‘স্মার্ট কারে’ চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে (০৯ মে ২০২৬) প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম। এসময় তার বানানো ছোট এই বাহনটি দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীকে নিয়ে স্মার্ট কারটি চালিয়ে দেখান ওয়াকিমুল ইসলাম। ব্যাটারি চালিত বিশেষ এই যানের নাম দেওয়া হয়েছে ‘এ টু আই স্মার্ট কার’। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ১৭ বছরের তরুণের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন। প্রধানমন্ত্রী এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের…

Read More

দীর্ঘ বিরতির পর আবারও উরুগুয়ের জার্সিতে দেখা যেতে পারে লুইস সুয়ারেজকে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলে ফেরার দরজা খোলা রেখেছেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সুয়ারেজ। সে সময় তিনি কোচ মার্সেলো বিয়েলসার বিরুদ্ধে ড্রেসিংরুমে বিভাজন তৈরির অভিযোগ তুলেছিলেন। তবে এবার নিজের অবস্থান কিছুটা নরম করেছেন উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সুয়ারেজ বলেছেন, ‘জাতীয় দল যদি আমাকে প্রয়োজন মনে করে, বিশেষ করে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট সামনে থাকলে, আমি কখনো না বলব না।’ তিনি আরও জানান, তরুণদের সুযোগ করে দিতেই সরে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি অতীতে কিছু মন্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেছেন এই ফরোয়ার্ড। সাবেক লিভারপুল ও…

Read More

মার্কিন গোয়েন্দা সংস্থার পর্যালোচনা অনুযায়ী, ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি যুদ্ধ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিভক্ত ইরানি প্রশাসনে কার হাতে কতটা ক্ষমতা রয়েছে, তা এখনো অস্পষ্ট। তবে একাধিক গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কীভাবে পরিচালিত হবে, তা হয়তো নেপথ্যে থেকে ঠিক করে দিচ্ছেন খামেনিই। যুদ্ধের শুরুতে এক হামলায় তার বাবা এবং দেশের বেশ কয়েকজন শীর্ষ সামরিক নেতা নিহত হয়েছেন। মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হন। যার ফলে তার সুস্থতা এবং ইরানি নেতৃত্বের কাঠামোতে তার ভূমিকা নিয়ে জল্পনা…

Read More

গত শুক্রবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৬’। বরাবরের মতোই ঝলমলে এই আয়োজনে তারকারা উপস্থিত হয়েছিলেন নিজেদের সাফল্য আর প্রাপ্তির গল্প ভাগ করে নিতে। কিন্তু সেই অনুষ্ঠান স্থলে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিছু সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের অপেশাদার আচরণে পালটে যায় পরিবেশ। মূলত, অনুষ্ঠানস্থলে মিডিয়ার কাছে নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অভিনেত্রী ও মডেল মারিয়া মিম। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। কিন্তু এক পর্যায়ে যখন তাকে তার প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমানকে জড়িয়ে প্রশ্ন করা হয়, তখন দৃশ্যত অস্বস্তিতে পড়েন এই মডেল। ব্যক্তিগত জীবনের ওপর অনধিকার চর্চায় কার্যত মিম মেজাজ হারিয়ে ফেলেন। তাকে…

Read More

দখলদার ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনকারীদের হাতে নিজেদের ভূখণ্ডে যুগ যুগ ধরে অত্যাচারিত হয়ে আসছেন ফিলিস্তিনিরা। দিন দিন যা সব সীমা অতিক্রম করছে। এবার এক ফিলিস্তিনির মরদেহ কবর থেকে তুলে আরেক জায়গায় নতুন করে কবর দিতে বাধ্য করেছে ওই বসতিস্থাপনকারীরা। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শনিবার (৯ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গের নতুন গঠিত অবৈধ বসতি সা-নুরের কাছে এক ফিলিস্তিনিকে কবর দেওয়া হয়। ইসরায়েলি দখলদাররা দাবি করে, তার কবরটি সা-নুর বসতির খুব কাছে অবস্থিত। এরপর তারা মাটি খোঁড়ার জিনিসপত্র এনে কবরটি থেকে লাশ তুলে ফেলার চেষ্টা করে। অন্য ফিলিস্তিনিরা বিষয়টি জানতে পেরে সেখানে আবারও ছুটে আসেন। এরপর ইসরায়েলিরা তাদের সঙ্গে ঝামেলা শুরু করে।…

Read More

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত সময় পার করছেন রোহিত শর্মা। আইপিএলের মাঝেই এক ভক্তের আবদার মেটাতে গিয়ে বিপাকে পড়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক এই অধিনায়ক। তার হাতের ঘড়ি ছিনতাই করার চেষ্টা করা হয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের গাড়িতে বসে কয়েক জন ভক্তের সঙ্গে কথা বলছেন রোহিত। ভক্তদের উদ্দেশে হাতও নাড়ছিলেন। হাসি মুখে এক জনের সেলফি তোলার আবদারও রাখেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। কিন্তু সেই সময়ই ঘটে বিপত্তি। সেলফি তোলার বাহানায় গাড়ির খুবই কাছে চলে যায় এক ভক্ত। রোহিত ছবি তোলার জন্য মোবাইলের দিকে তাকানোর সময় সেই ভক্ত তার হাতে থাকা আড়াই কোটি টাকার রোলেক্স জিরাফ ঘড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চায় সরকার। গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ নিয়ে কোনো ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না। শনিবার (৯ মে) দুপুরে গুলশানে একটি হোটেল ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দলের সংস্কার বাস্তবায়ন কমিটি এ সভার আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার…

Read More