দুই সপ্তাহ ধরে টানা বর্ষণের পর আগামী ৫দিন দেশে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময়ে দেশজুড়ে তাপমাত্রা কিছুটা বেড়ে ভ্যাপসা গরম বাড়বে। এছাড়া আগামী বুধবার কিংবা বৃহস্পতিবার থেকে আবারও টানা কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার বিকেলে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী ৫দিন দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় তাপমাত্রা খুববেশি না বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি…
Author: প্রাণের সংবাদ
সারা দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস। তরুণ-তরুণীদের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে এবং মেধাবী ক্রীড়াবিদ তুলে আনতে এই উদ্যোগ নিয়েছে সরকার। এই আয়োজনের সাক্ষী হলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ফুটবল আইকন হামজা চৌধুরী। আজ নতুন কুঁড়ি স্পোর্টসে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে যান। ব্যক্তিগত সফরে চার দিনের জন্য ঢাকায় এসেছেন হামজা। এরই ফাঁকে তিনি এই আয়োজনে শামিল হন। তাকে একনজর দেখতে দুপুরের পর থেকে শারীরিক শিক্ষা কলেজ মাঠে ভিড় জমতে থাকে। এই সফরে গণমাধ্যম তাকে কাছ থেকে দেখার সুযোগ পায়নি। তাই নতুন কুঁড়ি স্পোর্টসের আজকের ইভেন্ট কাভারে উপচে…
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রভাব মোকাবিলা এবং আগাম ব্যয় বৃদ্ধি পাওয়ায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সৌদি আরব ১২৫ দশমিক ৭ বিলিয়ন রিয়াল (প্রায় ৩৩ দশমিক ৫ বিলিয়ন ডলার) বাজেট ঘাটতির মুখে পড়েছে, যা ২০১৮ সালের পর দেশটির সর্বোচ্চ ঘাটতি। একই সঙ্গে এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। ব্লুমবার্গের প্রতিবেদনে, সৌদি অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রকাশিত তথ্যের বরাতে বলা হয়েছে, হরমুজ প্রণালির অচলাবস্থার অর্থনৈতিক অভিঘাত কমাতে সরকার আগেভাগেই অবকাঠামো উন্নয়ন ও খাদ্য আমদানিসংক্রান্ত কিছু ব্যয় এগিয়ে আনে। এই অতিরিক্ত ও ত্বরান্বিত ব্যয়ই মূলত বাজেট ঘাটতি বাড়ার অন্যতম কারণ। সৌদি অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সম্ভাব্য সরবরাহ ঝুঁকি মোকাবিলায় দেশটি…
শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন মেহজাবীন চৌধুরী। এবার বেগুনি রঙের শাড়িতে নতুন রূপসজ্জায় হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছেন এই অভিনেত্রী। একগুচ্ছ ছবিতে নিজের নতুন লুক প্রকাশ করে আরও একবার ভক্তদের মুগ্ধতার কারণ হলেন তিনি। শুক্রবার বিকেলে একঝাঁক চোখ ধাঁধানো ছবিতে নিজেকে মেলে ধরেন মেহজাবীন। আর তা প্রকাশ হতেই আলোচনায় এই অভিনেত্রী। ছবিগুলোতে মেহজাবীনকে একটি গর্জিয়াস বেগুনি রঙের শাড়িতে দেখা যাচ্ছে। শাড়িতে সোনালী পাড় এবং কাজের প্রশংসা না করলেই নয়। এর সাথে তিনি পরেছেন ম্যাচিং ব্লাউজ। ব্লাউজের হাতাতে আবার ট্র্যান্সপারেন্ট ফেব্রিক, যা পুরো লুকটিকে আধুনিক ও মার্জিত রূপ দিয়েছে। অলঙ্কার হিসেবে তিনি বেছে নিয়েছেন…
মিরপুর টেস্টের প্রথম দিনে বল হাতে একটি উইকেট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের সেঞ্চুরি করেছেন শাহীন শাহ আফ্রিদি। কিন্তু মাঠের এই অর্জন ছাপিয়ে আলোচনায় এখন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজার মন্তব্য। শাহীন আফ্রিদির বর্তমান ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে রমিজ তাকে সরাসরি মিডিয়াম পেসার হিসেবে অভিহিত করেছেন। বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার প্রথম টেস্টে ধারাভাষ্য দিতে গিয়ে রমিজ রাজা আধুনিক পেসারদের ফিটনেস নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের হাতে নাহিদ রানার মতো (গতির) পেসার নেই। তবে আমাদের এখন মিডিয়াম পেসার আছে। এ পর্যন্ত শাহীন আফ্রিদিকে স্রেফ একজন মিডিয়াম পেসার মনে হয়েছে।’ রমিজ রাজা মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাবে…
জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি এমপির সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত বৈঠকে ভাইস মিনিস্টারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, অত্যন্ত আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই জাপানের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন,…
গাজায় নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘বোর্ড অফ পিস’-কে ১০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, এই অর্থ গাজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত হতে যাওয়া নতুন ইউনিটের প্রশিক্ষণ ও বেতন-ভাতা বাবদ ব্যয় করা হবে। গত ফেব্রুয়ারিতে আয়োজিত দাতা সম্মেলনে বোর্ড সদস্যরা সাত বিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্র ১০ বিলিয়ন ডলার দেওয়ার অঙ্গীকার করার পর এটিই কোনো একক দেশের পক্ষ থেকে আসা সবচেয়ে বড় অনুদান। পরিকল্পনা অনুযায়ী, আমিরাতি নিরাপত্তা সংস্থার তত্ত্বাবধানে প্রায় ২৭ হাজার পুলিশ সদস্য নিয়ে এই বাহিনী গঠন করা হবে। নিয়োগপ্রাপ্ত এই সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে…
শাপলা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি করেছেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক। তিনি বলেন, আমরা টাকা-পয়সা চাই না। আমরা শুধু রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। শুক্রবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারক গ্রন্থ ‘শহীদনামা’র মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধারা রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন। ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদরাও পেয়েছেন। আল্লাহর নবীর প্রেমে যারা শাপলা চত্বরে শহীদ হয়েছেন তারা এখনো কোনো স্বীকৃতি পাননি। আমরা টাকা-পয়সা চাই। শুধু রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। এই অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দিন শেষে আপনারা (এদেশের…
তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুনায়না। শুক্রবার (৮ মে) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে অভ্যর্থনা জানায়। বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ সহযোগিতা ও পেশাগত সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর ভারতীয় জাহাজটিকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আলী হায়দার অভ্যর্থনা জানায়। সফরকালে ভারতীয় জাহাজের অধিনায়ক…
ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। কাল শনিবার (৯ মে) তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে আজ শুক্রবার কলকাতায় বিজেপির নেতৃত্বাধীন সংসদীয় দলের বৈঠক হয়। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করেন বিজেপির সাবেক রাজ্য প্রধান দিলীপ ঘোষ। এ বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। তাকে বৈঠকের প্রধান পর্যবেক্ষক হিসেবে রাখা হয়। আর উপ-পর্যবেক্ষক হিসেবে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চড়ন মাঝি। শুভেন্দুকে সংসদীয় দলের মুখ্যমন্ত্রী নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মমতা ব্যানার্জির ১৫ বছরের শাসনামলের সমাপ্তি ঘটেছে। গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটগ্রহণ হয়। এরপর ৪ মে ভোটগণনা হয়। এতে…
