সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে। শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো—আমরা মানুষকে যে কমিটমেন্ট (কথা) দিয়েছিলাম সে কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা।’…
Author: প্রাণের সংবাদ
২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে এবার সরাসরি টিটকারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে ফিফার টিকিটিং পলিসি নিয়ে বিশ্বজুড়ে যে সমালোচনা চলছে, তাতে নতুন মাত্রা যোগ করল প্রেসিডেন্টের এই মন্তব্য। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, টিকিটের যে দাম বর্তমানে চাওয়া হচ্ছে, তা অত্যন্ত হাস্যকর এবং তিনি নিজে হলেও এই পরিমাণ অর্থ খরচ করে খেলা দেখতে যেতেন না। বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের সাধারণ মানের টিকিটের দাম ১০০০ ডলারের কাছাকাছি পৌঁছানোয় তিনি বিস্ময় প্রকাশ করেন। ট্রাম্পের মতে, কুইন্স বা ব্রুকলিনের সাধারণ মানুষ যারা তাকে ভালোবাসে, তারা…
ইরানে দীর্ঘায়িত যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যয় হওয়ায় ওয়াশিংটনের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে হিসাব কষছে চীন। বেইজিংয়ের সামরিক বিশ্লেষক ও জাতীয়তাবাদী মহলে ক্রমেই জোরালো হচ্ছে এমন ধারণা যে, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার এতটাই ক্ষয় হয়েছে যে তাইওয়ানকে রক্ষায় তাদের কার্যকর সামরিক প্রতিরোধ দুর্বল হতে পারে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের অভ্যন্তরীণ মূল্যায়ন ও কংগ্রেস সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র তার দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছে। পাশাপাশি, দেশটি বছরে যত টমাহক ক্ষেপণাস্ত্র কেনে, তার প্রায় ১০ গুণ ইতোমধ্যে নিক্ষেপ করেছে। এতে চীনা বিশ্লেষকদের একাংশ মনে করছে,…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভী। শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে কবর জিয়ারত শেষে ফাতেহা পাঠ করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থায় সহায়ক বই সারা বিশ্বে প্রচলিত, বাংলাদেশেও এটা চলতে বাধা নেই। তবে সহায়ক বইয়ের আড়ালে নোট-গাইড আর দরকার হবে না। শিক্ষকরা যে প্রেসক্রিপশন দেন, এই নোট গাইড পড়তে হবে এটা করা যাবে না। সেজন্য শিক্ষকদের সহযোগী বইয়ের তালিকা দিয়ে দিতে হবে, শিক্ষার্থীরা সেটা কিনবে। শুক্রবার (৮ মে) বাংলা অ্যাকাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপস) বার্ষিক সাধারণ সভা এবং ‘সমাজ জাগরণে প্রকাশক ও বিক্রেতাদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে…
গত বছরের আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রীতি মেনে এই ফ্র্যাঞ্চাইজির ভেন্যু চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়ার কথা চলতি আসরের ফাইনাল। কিন্তু গতবারের মতো এবারো রীতি ভেঙে চ্যাম্পিয়নদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফাইনালের ভেন্যু। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ১০ হাজার ৫৭টি অতিরিক্ত প্রশংসামূলক টিকিট চাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল পিটিআই-কে জানিয়েছেন, অপেক্ষাকৃত কম ধারণক্ষমতার এই ভেন্যুতে প্রশংসামূলক টিকিটের ব্যাপক চাহিদার কারণে এখানে আইপিএল ফাইনাল আয়োজন করা ‘অসম্ভব’ হয়ে পড়েছিল। এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩৫ হাজার। এই মৌসুমের প্লে অফের খেলা হবে ধর্মশালা এবং নিউ চন্ডিগড়ে। আর ফাইনাল নেওয়া হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। পিটিআই-কে একটি সূত্র…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন। তিনি এমন এক সৃষ্টিশীল ব্যক্তিত্ব, যাকে সারা জীবন অধ্যায়ন করেও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। যারা তাকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন, তাদের জ্ঞানের ঘাটতি রয়েছে। তিনি শুধু কবিই নন, একজন দার্শনিকও ছিলেন।’ শুক্রবার নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পতিসর কাচারিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই পতিসরের কৃষকদের উন্নয়নের জন্য কৃষি ব্যাংকের কার্যক্রম…
নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি ট্যাংকারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ মে) নতুন করে এ হামলার ঘটনা ঘটে। এর আগে গতকাল রাতে দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ফক্স নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, ইরানের একাধিক খালি ট্যাংকার লক্ষ্য করে হামলা হয়। এরআগে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছিল, ইরানের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত। আমিরাতে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এগুলোর আঘাতে দেশটিতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার ইরান থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা…
ভৈরবের দৌলতকান্দি সংলগ্ন রেলসেতু এলাকায় ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের (নং ৩৪) নিচে কাটা পড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর মরদেহটি নদীতে পড়ে তলিয়ে গেছে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘটে ০৭ মে, দৌলতকান্দি থেকে ভৈরবের মাঝামাঝি রেলপথে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রেন আসার আগেই ওই নারী রেলসেতুর ওপর উঠে যান। সেতুর সংকীর্ণ অবস্থানের কারণে তিনি সরে যাওয়ার সুযোগ পাননি। ট্রেনচালক পরিস্থিতি বুঝতে পারলেও থামানোর মতো পর্যাপ্ত দূরত্ব ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে শোক ও উদ্বেগ দেখা…
ক্ষেপণাস্ত্রটির এক পাশে রয়েছে অটোমান সাম্রাজ্যের সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম, আর ওপরের অংশে খোদাই করা আছে মোস্তাফা কামাল আতাতুর্কের প্রতীক। এটি তুরস্কের প্রথম আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইয়িলদিরিমহান’। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের জন্য সামনে এনেছে। ৫ মে থেকে ইস্তানবুলে শুরু হওয়া আন্তর্জাতিক সাহা এক্সপোর প্রথম দিনেই ‘ইয়িলদিরিমহান’ ক্ষেপণাস্ত্রটি প্রদর্শনের জন্য রাখা হয়। এই প্রদর্শনী চলবে ৯ মে পর্যন্ত। তুর্কি ভাষায় ইয়িলদিরিম মানে হচ্ছে ‘বজ্র’, আর ইয়িলদিরিমহান মানে হলো ‘বজ্রের শাসক’। এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসির গুলের বলেন, এটি দেশটির প্রথম তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র এবং এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে। তিনি বলেন, এটি তুরস্কের তৈরি…
