ঢাকাস্থ চীন দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীনের জনগণ ও সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় রয়েছে। বিএনপির সাম্প্রতিক চীন সফর শেষে গতকাল বৃহস্পতিবার (৭ মে) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক নৈশভোজের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত বলেছেন, বিএনপির সাম্প্রতিক চীন সফরকে ঘিরে দেশটির জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বিএনপির এ সফরকে গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। অনুষ্ঠানে শুরুতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে চীনে আমন্ত্রণের জন্য দেশটির জনগণ ও সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মন্ত্রী বাংলাদেশ ও চীন ঘনিষ্ঠ বন্ধুদেশ বলে উল্লেখ…
Author: প্রাণের সংবাদ
ফুটবল বিশ্বকাপকে (২০২৬) সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য আগামী ২ জুন চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ফিফার নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী সব দলকে ওই দিন ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। ফিফা আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের পর সেটিই চূড়ান্ত স্কোয়াড হিসেবে গণ্য হবে। তবে জাতীয় দলগুলো চাইলে এর আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করতে পারবে। কিন্তু ফিফার অনুমোদনের আগে কোনো তালিকাই আনুষ্ঠানিক চূড়ান্ত দল হিসেবে বিবেচিত হবে না। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে প্রথমে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে।…
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদরাসায় ২১ দিনের ছুটি থাকছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে। তবে সরকারি অফিসের ছুটিতে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। ছুটির আগে ও পরে শুক্র…
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই। বিচারকদের আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আজ শুক্রবার খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেছেন, আওয়ামী সরকার যে দেশ রেখে গিয়েছিল তা থেকে ফিরিয়ে আনতে হাজারো মানুষকে আহত ও প্রাণ দিতে হয়েছে, জেল খাটতে হয়েছে। আমরা এই অবস্থার উত্তরণ চাই, বিচার ব্যবস্থা হবে স্বাধীন। এছাড়া বারের উন্নয়ন, বিচারক ও আইনজীবীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় অতি শীঘ্রই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের…
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর পথে এগিয়ে আছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী; সেই সঙ্গে দু’দশকেরও বেশি সময় পর দু’জন উপ মুখ্যমন্ত্রীও পাচ্ছে পশ্চিমবঙ্গ। আর উপ মুখ্যমন্ত্রীর পদের জন্য সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দু’জনের নাম— অগ্নিমিত্রা পল এবং শঙ্কর ঘোষ। অগ্নিমিত্রা পল আসানসোল দক্ষিণ আসন থেকে জয়ী হয়েছেন; আর শঙ্কর জয় পেয়েছেন শিলিগুড়ি থেকে। পশ্চিমবঙ্গের সম্ভাব্য রাজ্য সরকার গঠনের জন্য বর্তমানে কলকাতা আছেন বিজেপির কেন্দ্রীয় নেতা এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শুক্রবার বিজয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তাদের মধ্যে অগ্নিমিত্রা পল এবং শঙ্কর ঘোষের সঙ্গে পৃথকভাবে তিনি বৈঠক করেছেন বলে জানা গেছে। বিজেপি সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের প্রথম উপ মুখ্যমন্ত্রী…
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পজনিত জটিল রোগ। স্বামী-স্ত্রী দুজন যদি থ্যালাসেমিয়া বাহক হন, শুধু তখনই সন্তানদের এই রোগ হতে পারে। আমরা অনেকেই জানিনা কে এই থ্যালাসেমিয়া বাহক। এ জন্য বিয়ের আগে ছেলে-মেয়েদের থ্যালাসেমিয়া বাহক কিনা সবার জানা উচিত। শুক্রবার ঢাকায় মালিবাগ হোসাব টাওয়ারে অবস্থিত বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় সোশ্যাল সেপটিনিটি প্রোগ্রাম বাস্তবায়ন করছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত…
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ কে হচ্ছেন? এই প্রশ্ন এখন দেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দুতে। অবশেষে এই ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। আজ বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে তিনি জানান, আগামী ১৫ মে’র মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায় ফেডারেশন। তাবিথ আউয়াল জানান, কোচ নিয়োগের প্রক্রিয়াটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘জাতীয় দল কমিটি বর্তমানে সাক্ষাৎকার গ্রহণ করছে। পাঁচজন কোচের সাক্ষাৎকার ইতোমধ্যে নেওয়া হয়েছে। আশা করছি, আগামী রোববারের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব এবং ১৫ মের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।’ বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়ার জন্য ব্রাজিলের অলিম্পিক জয়ী…
দীর্ঘ চার দিনের চরম নাটকীয়তা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছেন সুপারস্টার বিজয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার পর আজ শুক্রবার বিকেলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজয়ের দল তামিলগা ভেট্টি কাঝাগম (টিভেকে)। দলীয় সূত্রের খবর অনুযায়ী, বামপন্থী দল এবং ভিসিকে-র সমর্থন পাওয়ায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা রইল না। আজ সন্ধ্যা ৬টা নাগাদ রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন এই অভিনেতা-রাজনীতিবিদ। গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয়লাভ করে রেকর্ড গড়েছিল বিজয়ের দল। এর মাধ্যমে দীর্ঘ ৬২…
সাবেক ভারতীয় স্পিনার সাইরাজ বাহুতুলে দেশটির জাতীয় ক্রিকেট দলের কোচ হতে যাচ্ছেন। তিনি বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আইপিএলের মৌসুম শেষে পাঞ্জাব কিংসের স্পিনারের কোচ থেকে সরে দাঁড়াবেন সাবেক এই ক্রিকেটার। এছাড়া তিনি দায়িত্ব গ্রহণের জন্য ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। বিসিসিআই-এর অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, বাহুতুলে ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে ভারতের হয়ে দুটি টেস্ট এবং আটটি ওয়ানডে খেলেছেন। স্পিন-বোলিংয়ে তার কোচিং দক্ষতার জন্য একটি শক্তিশালী খ্যাতি অর্জন করেছেন। জানা গেছে, তার এই দক্ষতা গম্ভীরের দৃষ্টি…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন। অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন; প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন; বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ; ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল; সাহিত্যিক ড. মাহবুব হাসান; কবি আবদুল হাই শিকদার; সাংবাদিক আশরাফ…
