যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ভেঙে নিজ দেশে ফিরে গেছে ইরানের তিনটি খালি তেলের ট্যাংকার। শুক্রবার (৮ মে) এ তথ্য জানিয়েছে ট্রেকিং ওয়েবসাইট ট্র্যাংকার ট্রেকার্স। তারা বলেছে, গত দুইদিনে পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক জোন দিয়ে ট্যাংকারগুলো ইরানে ফিরেছে। দুটি ট্যাংকারকে স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের জন্য নিজেদের ঘাঁটি ও আকাশসীমা খুলে দিলো সৌদি-কুয়েত হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে নিতে গত রোববার ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুদিন পেরোতেই সিদ্ধান্ত বদল করেন তিনি। কারণ হিসেবে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে তাদের আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবার জানা যায়, যুক্তরাষ্ট্রকে এ অভিযানের…
Author: প্রাণের সংবাদ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণতন্ত্রের জন্য আমরা ১৬ বছর লড়াই করেছি। কত জীবন চলে গেছে- শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিকের। গণতন্ত্র মানেই সরকার তার কাজ করবে আর বিরোধীদল তার সমালোচনা করবে। এটাই মূল এবং এটাই হওয়া উচিত। বিরোধীদল বিভিন্ন সমালোচনা করতেই পারে। তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সরকারের ভুল থাকলে সেই ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র আরও কার্যকর ও কর্মক্ষম হয়।’ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শনিবার (৯ মে) হতে যাওয়া বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি কার্যক্রম শুক্রবার (৮ মে) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, যদি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য বিভিন্ন…
হরমুজ প্রণালিতে তেহরান ও ওয়াশিংটনের পাল্টাপাল্টি হামলার পর উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির পাবলিক ডিপ্লমেসি বিষয়ক উপমন্ত্রী রায়েদ ক্রিমলি এ আহ্বান জানান। শুক্রবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, উত্তেজনা হ্রাস ও আলোচনার প্রচেষ্টাকে সমর্থন করে সৌদি আরব। তিনি বলেন, ‘এই অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার বিষয়ে সৌদি আরব উদ্বেগ প্রকাশ করছে এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে।’ হামলা হলেও ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি এখনো কার্যকর রয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র মোকাবিলা করছে তারা। এর আগে বেশ কয়েকটি ইরানি সংবাদমাধ্যম উত্তেজনা বৃদ্ধির জন্য আবুধাবিকে আংশিকভাবে দায়ী করে। এই যুদ্ধের সময় ইরানের হামলার…
দিন শেষে আলেম-ওলামারাই এদেশের ধারক-রক্ষক বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, দিন শেষে আপনারা (এদেশের আলেম-ওলামারা ও মুসলমানরাই) এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ধারক ও রক্ষক। শুক্রবার শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত শাপলার শহীদগাঁথা ৫ মের গণহত্যা স্মরণ ও মূল্যায়ন আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ৫ মে গণহত্যার মাধ্যমে ইসলামের উত্থানকে রোধ করতে চেয়েছে বিষয়টি তেমন নয়। বরং সেই ফ্যাসিস্ট সরকার আমাদের সংস্কৃতি থেকে বিশ্বাস উঠিয়ে দিতে চেয়েছে। যাতে করে এই বাংলাদেশে কেউ টুপি-দাড়ি রাখতেই কেউ সাহস না পায়। আমি বলবো, মুসলমানরা যদি সক্রিয় ভূমিকা পালন না করেন তাহলে…
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন। আমাদের লক্ষ্য হচ্ছে চীন ও বাংলাদেশের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় করে গড়ে তোলা। এ সেতুবন্ধনের মূল উপাদান হবে শিক্ষা। শুক্রবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘চায়না বাংলাদেশের রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ সম্পর্ক বিনির্মাণে জোর দিয়েছিলেন। এ সম্পর্ক আগামীর প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে চীন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, বাংলাদেশ একটি জনবহুল…
স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল (শনিবার) যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, মো. সাহাবুদ্দিনকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। রাষ্ট্রপতির সহধর্মীনি ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে তাঁর সফরসঙ্গী হবেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমানে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবরে সিঙ্গাপুরে মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। সূত্র: বাসস
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল পরিবর্তন এবং প্রথমবার বিজেপির সরকার গঠনের প্রাক্কালে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। শনিবার (৯ মে) কলকাতায় বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই গায়িকার গান গাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইমনের এমন পদক্ষেপ নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। শনিবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রবীন্দ্রজয়ন্তীর বিশেষ দিনে আয়োজিত এই অনুষ্ঠানের মূল পর্বে শপথের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, সেখানে রবীন্দ্রসংগীত পরিবেশনের জন্য ইমন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে।…
আসন্ন বিশ্বকাপে টিকিটের দাম আকাশছোঁয়া। লাগামছাড়া মূল্যের কারণে সমালোচিত হচ্ছে এবারের আসর। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সবসময় এই দাম নিয়ে সাফাই গেয়ে চলেছেন। এবার টিকিটের দাম শুনে হতবাক হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্ট-কে এই বিলিয়নিয়ার বললেন, ‘আমি এই সংখ্যাটা জানতাম না। আমি অবশ্যই সেখানে থাকতে চাই, কিন্তু সত্যি কথা বলতে আমি এই টাকাটাও দিতাম না।’ যুক্তরাষ্ট্রের আইনজীবী ও আন্তর্জাতিক ভক্ত-সমর্থকদের গ্রুপ জুনের টুর্নামেন্টের জন্য টিকিটের উচ্চমূল্যের কারণে ফিফার কড়া সমালোচনা করেছে। ফুটবল সাপোর্টার্স ইউরোপ একে ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ আখ্যা দিয়েছে। ট্রাম্প উদ্বেগ নিয়ে বললেন, টিকিটের চড়া দাম হওয়ার কারণে নিম্ন আয়ের আমেরিকানরা হয়তো বিশ্বকাপে খেলা দেখতে পারবেন…
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেসরকারি বাস কোম্পানিগুলোর কাউন্টার ও অনলাইনে এসব টিকিট পাওয়া যাচ্ছে। আজ (শুক্রবার) সকাল থেকে বাসের আসনের এসব টিকিট বিক্রি শুরু হয়। প্রতিষ্ঠানগুলো তাদের ফেসবুক পেইজের মাধ্যমে অগ্রীম টিকিট বিক্রির ঘোষণা দেয়। শ্যামলী এন.আর. ট্রাভেলস ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঢাকা-রাজশাহী, চাঁপাই, রহনপুর, কানসাট, নওগাঁ, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, দেবীগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, সাকোয়া, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুষ্টিয়া ও মেহেরপুর রুটের অগ্রিম টিকিট পাওয়া যাবে। যাত্রীরা কল্যাণপুর বড় কাউন্টার, খাজা মার্কেট কাউন্টার, বিজিএমইএ কাউন্টার, আসাদগেট কাউন্টার ও শ্যামলী হল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ…
ভারতের তামিলনাড়ুতে সরকার গড়ার সুযোগ দেওয়ার অনুমতি জানিয়ে জানিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের প্রতি আহ্বান জানিয়েছেন বিজয়। তবে তামিলাগা ভেট্টি কাজ়াগম (টিভিকে) প্রধান বিজয়কে কোনো আশ্বাস দেননি রাজ্যপাল। গুঞ্জন শুরু হয়েছে, বিজয়কে ঠেকাতে এমকে স্ট্যালিনের ডিএমকে এবং পলানীস্বামীর এডিএমকে একজোট হতে পারে। এই পরিস্থিতিতে বিজয় হুঁশিয়ারি দিয়েছেন, একক বৃহত্তম দল টিভিকে যদি সরকারের গঠনের সুযোগ না পায় তাহলে, তার দলের ১০৭ জন বিধায়ক পদত্যাগ করবেন। ইরান যুদ্ধ থামাতে বেঁকে বসলেন ট্রাম্পেরই দলের কংগ্রেস সদস্যইরান যুদ্ধ থামাতে বেঁকে বসলেন ট্রাম্পেরই দলের কংগ্রেস সদস্য ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনো দল বা জোটই তা পায়নি। অভিনেতা বিজয়ের…
