Author: প্রাণের সংবাদ

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ের চার সদস্যের সেই পরিবারটি তরমুজ খাওয়ার ফলে সৃষ্ট খাদ্য বিষক্রিয়ায় নয়, বরং ‌‘বিষক্রিয়ায়’ মারা গেছে। ফরেনসিক পরীক্ষায় নিহতদের দেহে এবং তাদের খাওয়া ফলের নমুনায় ইঁদুর মারার জন্য ব্যবহৃত একটি বিষাক্ত পদার্থের উপস্থিতি নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। ময়নাতদন্তে নিহতদের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে সবুজ আভা প্রকাশ পাওয়ার কয়েকদিন পর চাঞ্চল্যকর এই ঘটনা বড় ধরনের মোড় নেয়; যা বিষক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে চিকিৎসকরা পরীক্ষায় নিশ্চিত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মুম্বাইয়ের নিজ বাড়িতে আত্মীয়দের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন ৪৫ বছর বয়সী আবদুল্লাহ দোকাদিয়া ও তার ৩৫ বছর বয়সী স্ত্রী নাসরিন। সেখানে…

Read More

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী দিনগুলোতে ইবতেদায়ি মাদরাসা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় নিয়ে আসা হবে। আজ বৃহস্পতিবার রাজধানীতে ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক এক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন। সিপিডির নাগরিক প্ল্যাটফর্ম এ সংলাপের আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, তবে এই মুহূর্তেই আমরা এই কার্যক্রমটি শুরু করছি না কারণ হলো আমাদের নিজেদেরও গোছানোর আছে। গত কয়েক বছরে শিক্ষাব্যবস্থাকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। তাই অনেক মেরামতের কাজ আছে। এই মেরামতের কাজগুলো হাতে নেওয়ার আগে আরও বড় বড় দায়িত্ব হাতে নেওয়া খুব মুশকিল। তিনি আরও বলেন, আমরা আগে একটা একটা করে মেরামতের চেষ্টা করছি। তবে…

Read More

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিজয়ের কয়েকদিন পর অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নির্বিঘ্ন প্রত্যাবাসন নিশ্চিতে ঢাকার সহায়তা চেয়েছে ভারত। একই সঙ্গে ঝুলে থাকা নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করতে ঢাকার প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল ওই আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত থেকে অবৈধভাবে ‘পুশব্যাকের’ বিষয়ে যে মন্তব্য করেছিলেন, তার প্রতিক্রিয়ায় রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত এই ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করে। তিনি বলেন, ‌‌‘‘গত কয়েক দিন ধরে আমরা এই ধরনের মন্তব্য লক্ষ্য করছি। তবে এসব মন্তব্যকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল ইস্যুর প্রেক্ষিতে দেখা উচিত।…

Read More

বল প্রয়োগ করে হরমুজ প্রণালি খুলতে ব্যর্থ হওয়ার পর ইরানের সঙ্গে এখন চুক্তির চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে তিনি তার ‘মুখ বাঁচানোর’ চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন এক বিশ্লেষক। ইরানের রাজধানী তেহরানভিত্তিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর স্ট্যাটেজিক স্টাডিস’-এর বিশ্লেষক আলি আকবর দারেইনি আলজাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েকদিনের মধ্যে চুক্তি হবে এমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। ট্রাম্প মুখ বাঁচানোর চেষ্টা করছেন এমন মন্তব্য করে দারেইনি বলেছেন, “চীন যাওয়ার আগে ট্রাম্প কিছু একটা অর্জনের আশা করেছিলেন। কিন্তু বল প্রয়োগ করে তিনি হরমুজ প্রণালি খুলতে ব্যর্থ হয়েছেন।” “ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে থাকা ইসরায়েলি লবিস্টরা তাকে বুঝিয়েছে, যদি যুক্তরাষ্ট্র হামলা…

Read More

ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন শুয়োমেনির মধ্যে গতকাল হাতাহাতির পর রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের চাপা উত্তেজনা এখনো কাজ করছে। বরং গত কয়েক ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপের দিকে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা-র প্রতিবেদন অনুযায়ী, ড্রেসিংরুমের ভেতরে নতুন ঘটনা ঘটেছে, যা আরও ‘বেশি গুরুতর’। ক্লাব জরুরি মিটিং ডাকতে বাধ্য হয়েছে। এমনকি ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও ভাবতে শুরু করেছে তারা। ভালভার্দে ও শুয়োমেনির মধ্যে বিবাদের সবশেষ পর্বকে ‘খুবই গুরুতর’ বলেছেন ড্রেসিংরুম সংশ্লিষ্ট কয়েকজন। দুই খেলোয়াড়ের মধ্যে আরেকবার বাগবিতণ্ডা শুরু হলে দলের কয়েকজন সদস্য তাদের থামান। ঘটনার জেরে উরুগুয়ান মিডফিল্ডারকে হাসপাতালে যেতে হয়েছে চিকিৎসা নিতে। ড্রেসিংরুমের আভ্যন্তরীণ সূত্রগুলো মার্কা-কে জানিয়েছে, সকালে শুয়োমেনির সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন…

Read More

দক্ষিণী সুপারস্টার ও রাজনৈতিক থালাপতি বিজয়ের বাড়ির সামনে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না দেখে কান্নায় ভেঙে পড়েছেন এক ভক্ত। বৃহস্পতিবার সকালে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, থালাপতির বাড়ির সামনে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করার পর ক্ষোভ ও আবেগে ফেটে পড়েন ওই অনুরাগী। প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, থালাপতি বিজয়ের বাড়ির সামনের নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ সরিয়ে নেওয়াকে কেন্দ্র করে ওই ভক্ত বিচলিত হয়ে পড়েন। বুধবার পর্যন্ত সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও বৃহস্পতিবার সকালে দৃশ্যপট বদলে যায়। প্রিয় নেতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ওই ভক্ত সেখানে উপস্থিত সংবাদকর্মীদের কাছে নিজের হতাশা ব্যক্ত…

Read More

দেশের হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করতে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।

Read More

সরকার আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও সব বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে গত ৪ মে আবেদন করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে সরকার আজ আমাদের রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। তিনি আরও বলেন, দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখলেও আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। এটা মূলত যখন সরকার…

Read More

গোনাহ থেকে বাঁচতে এবং হালালের পথে থাকার উদ্দেশেই দ্বিতীয় বিয়ে করেছেন বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। সেই বিয়ে করা নিয়ে নানা কটূক্তির সম্মুখীন হতে হয়েছে তাকে। সমালোচনা সইতে না পেরে এবার ব্যাখ্যা দিলেন তিনি। বৃহস্পতিবার এবার সেই প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে ‘কিছু বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব’ শিরোনামে দীর্ঘ একটি ব্যাখ্যামূলক স্ট্যাটাস দিয়েছেন মাদানী। পোস্টে মাদানী লেখেন, কিছু লোক বলার চেষ্টা করছে, আমি নাকি আমার প্রথম স্ত্রী থাকা অবস্থায় এই মেয়ের সঙ্গে প্রেম করে চাপে পড়ে বিয়ে করেছি। আবার অনেক নির্লজ্জরা তো বলছে টিকটকে নাকি পরিচয়, মাআযাল্লাহ! আল্লাহকে হাজির-নাজির রেখে বলছি, এই মেয়েকে বিয়ের দিন দেখার…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিষিদ্ধদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক তৌহিদ, ক্রিকেটার অমিত মজুমদার, নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী এবং চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার সামিনুর রহমান। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, বেটিং (জুয়া), তদন্তে অসহযোগিতা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিসিবি আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার দিন থেকে ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে।…

Read More