Author: প্রাণের সংবাদ

বিএনপি আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, বিএনপির অসংখ্য নেতাকর্মী আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করছেন। তারা দীর্ঘ ১৭ বছর নিজেদের অর্থ ও শ্রম দিয়েছেন এবং দিনের পর দিন কারাবরণ করেছেন। কিন্তু বর্তমানে বিএনপি হাইজ্যাক হয়ে গেছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। সরকারে এসে বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে— উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘তারা শহীদ…

Read More

আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুরের তিনটি প্রতিষ্ঠান থেকে এই এলএনজি আমদানি করতে ব্যয় হবে ২ হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ২২৪ টাকা। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি-১০৫ (৩) (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছরের ৮-৯ জুন, ৯-১০ জুন…

Read More

চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সাজা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে যা সাধারণত ভবিষ্যতে শাস্তি কমিয়ে যাবজ্জীবনে রূপান্তরের সুযোগ রাখে। বৃহস্পতিবার প্রকাশিত এই রায় চীনা সামরিক বাহিনীতে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের কঠোরতা আরও স্পষ্ট করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাষ্ট্রযন্ত্র ও সামরিক বাহিনীতে ব্যাপক দুর্নীতি দমনে অভিযান শুরু করেন। সেই অভিযানে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে ২০২৩ সালে এই শুদ্ধি অভিযান চীনের অভিজাত রকেট ফোর্স পর্যন্ত বিস্তৃত হয়। পারমাণবিক অস্ত্র…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা চাই না হামের কারণে আর একটি শিশুও মৃত্যুবরণ করুক। সরকারকে বলব, আপনারা পর্যাপ্ত চিকিৎসা সেবা বৃদ্ধি করুন। বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামে এনসিপিতে নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। বর্তমান সরকার ও সংশ্লিষ্টরা এমন পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক নিরাপদে বসবাস করতে পারবেন। প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও সেখানে কয়েক…

Read More

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো.সরওয়ার। তিনি বলেন, বিশেষ করে জাল টাকা, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এপ্রিল ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, পশুর হাটগুলোর আশেপাশে যানজট সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রেখে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। লঞ্চ ঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশন গুলোতে আরও তৎপরতা বাড়াতে হবে। ফুট পেট্রোল জোরদার করতে হবে। থানা…

Read More

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘোষণার দুদিন পার না হতেই তিনি এটি স্থগিত করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে আজ বৃহস্পতিবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহারে অনুমতি দেয়নি সৌদি আরব। এরফলে ট্রাম্প এটি স্থগিত করতে বাধ্য হয়েছেন। দুই মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযান ঘোষণার পর সৌদি আরব ও উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলো অবাক হয়। এরপর সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে…

Read More

সবশেষ বিপিএল শেষ হয়েছে মাস চারেক হলো। তবে তার রেশ এখনো কাটেনি। মালিকানা এবং পেমেন্ট ইস্যু নিয়ে চলছে আলোচনা। গেল আসরে দুটি দল কোনো চুক্তি না করেই খেলে ফেলেছে। এছাড়া ব্যাংক গ্যারান্টির সম্পূর্ণ টাকাও নেওয়া হয়নি। এ নিয়ে আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়েছেন বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, ‘দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে।’ ‘তাহলে উনাকে (আমিনুল ইসলাম বুলবুল) জবাবদিহিতা করতে হবে। সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে তাও কেন…

Read More

বিশ্বজুড়ে জ্বালানি বাজারে ইরান যুদ্ধজনিত অস্থিরতার মধ্যেই চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় ধরনের মুনাফা বৃদ্ধির ঘোষণা দিয়েছে জ্বালানি কোম্পানি শেল। কোম্পানিটি জানিয়েছে, তেলের দামের ব্যাপক ওঠানামা এবং পেট্রোল ও জেট ফুয়েলের উচ্চমূল্যের কারণে তাদের মুনাফা ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বেড়েছে। ব্রিটিশ জ্বালানি জায়ান্টটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, বছরের প্রথম তিন মাসে তাদের আয় দাঁড়িয়েছে ৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় এক-চতুর্থাংশ বেশি। শুধু শোধনাগার খাত থেকেই প্রতিষ্ঠানটি প্রায় ২ বিলিয়ন ডলার আয় করেছে। এসব শোধনাগারে অপরিশোধিত তেল থেকে ডিজেল, পেট্রোলসহ বিভিন্ন জ্বালানি পণ্য উৎপাদন করা হয়। এর আগে গত সপ্তাহে বিপি-ও প্রথম…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের প্রশাসনিক সমস্যায় পড়েছে সেনেগাল ফুটবল দল। দেশটির ফুটবল ফেডারেশনের একজন সহ-সভাপতিসহ ছয়জন শীর্ষ কর্মকর্তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে ডাকোরস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। ভিসা প্রত্যাখ্যাত এই কর্মকর্তাদের বিশ্বকাপ প্রস্তুতি ও দাপ্তরিক কাজে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। তবে মার্কিন দূতাবাস এখনো এ সিদ্ধান্তের কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি। আফ্রিকা সকারের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিদের ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। যদিও ফিফা ও আয়োজক দেশগুলোর পক্ষ থেকে ভিসা ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার আশ্বাস দেওয়া হয়েছিল, বাস্তবে পরিস্থিতি তার বিপরীত বলেই ধারণা করা হচ্ছে। বিশ্বকাপের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই…

Read More

পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় টলিউডের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য দেব একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিভ্রান্তির বিষয়ে মুখ খুলেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বলয়ের মধ্যে ঘেরা অবস্থায় কালো টিশার্ট পরা দেব ভিড়ের মধ্য থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তার চারপাশে স্লোগান শোনা যাচ্ছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি বলে জানা গেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে দেব বলেন, ‘বাংলা কখনও বিদ্বেষের সংস্কৃতি শেখায়নি। গত কয়েকদিন ধরে আমার কিছু বিকৃত ও এডিটেড ভিডিও ছড়ানো হচ্ছে। আমি সকলের কাছে অনুরোধ করবো, দয়া করে এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর…

Read More