ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৭ জুন (রবিবার) বিকাল ৩টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এই অধিবেশন ডেকেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির এই আদেশের তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভূঁইয়ার নামে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। বিজ্ঞপ্তিতে একে ২০২৬ খ্রিষ্টাব্দের বাজেট অধিবেশন হিসেবে তুলে ধরা হয়েছে। গত ৩০ এপ্রিল মোট ৯৪টি বিল পাস ও ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনের মধ্য দিয়ে শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে সাতটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০…
Author: প্রাণের সংবাদ
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো কয়েক সপ্তাহ বাকি। তবে এরই মধ্যে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বিভিন্ন বেটিং প্রতিষ্ঠান, পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ ও পূর্বাভাসে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে স্পেন ও ফ্রান্সকে। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ। প্রথমবারের মতো তিনটি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। নতুন আঙ্গিকের এই প্রতিযোগিতা ঘিরে সমর্থকদের আগ্রহও তুঙ্গে। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, বর্তমান ইউরোপসেরা স্পেন এবং সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স দুই দলেরই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৬ দশমিক ৭ শতাংশ। তরুণ ও…
ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের মার্কিন নীরবতা ভাঙার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের একদল ডেমোক্র্যাট আইনপ্রণেতা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক চিঠিতে তারা বলেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে এ বিষয়ে আরও স্পষ্টতা জরুরি হয়ে উঠেছে। ওয়াশিংটনভিত্তিক একটি সংস্থার তথ্যমতে, ইসরায়েল ১৯৬০-এর দশক থেকেই পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে ধারণা করা হলেও দেশটি কখনও আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বা অস্ত্রভাণ্ডারের অস্তিত্ব স্বীকার করেনি। ৩০ জন কংগ্রেস সদস্যের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে পারমাণবিক ভারসাম্য, সংঘাত বৃদ্ধির ঝুঁকি এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে কংগ্রেসকে পূর্ণাঙ্গভাবে অবহিত করা সাংবিধানিক দায়িত্ব। চিঠিতে আইনপ্রণেতারা জানতে চান, ইসরায়েলের কাছে কী ধরনের পারমাণবিক অস্ত্র সক্ষমতা…
রাজশাহীতে চলন্ত অটোরিকশায় যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) রাত আনুমানিক ৮টার দিকে নগরীর রাজিব চত্বর থেকে বর্ণালী এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, তারা বন্ধ গেট এলাকা থেকে একটি অটোরিকশায় উঠেছিলেন। অটোতে মোট পাঁচজন যাত্রী ছিলেন, যার মধ্যে তিনজনই ছিনতাইকারী চক্রের সদস্য বলে পরে জানা যায়। পথিমধ্যে এক ছিনতাইকারী ইচ্ছাকৃতভাবে একজন যাত্রীর পায়ের সঙ্গে পা লাগিয়ে তর্কের সূত্রপাত ঘটায়। এক পর্যায়ে তারা নিজেদের প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং হঠাৎ করে চাকু বের করে যাত্রীদের জিম্মি করে ফেলে। এসময় ছিনতাইকারীরা যাত্রীদের গলায় চাকু ধরে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এক ভুক্তভোগীর কাছ…
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৈঠকটি ছিল বিনয়ী ও গভীর আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত একটি বৈঠক। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৈঠক শেষে খামেনির আচরণ ও আলোচনা পরিচালনার ধরনকে বিশেষভাবে প্রশংসা করেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্যমতে, বৈঠকটি প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়। এ সময় দুই নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বৈঠক সম্পর্কে পেজেশকিয়ান বলেন, এই বৈঠকে অন্য যেকোনো বিষয়ের চেয়ে আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি, আচরণ এবং তার বিনয়ী ও গভীর আন্তরিক মনোভাব। এই পদ্ধতি পুরো আলোচনাকে বিশ্বাস, শান্তি, সহমর্মিতা…
অনুমতি ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এর পাশাপাশি বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। অতিরিক্ত ভীড় নিয়ন্ত্রণ ও হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হজবিধি কার্যকর করেছে দেশটি। এ অবস্থায় বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের নির্ধারিত হজবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈধ হজ পারমিট ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এর পাশাপাশি বহিষ্কার এবং সর্বোচ্চ…
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। মাস দুয়েক আগে টি-টোয়েন্টি সিরিজ হেরে নিজ দেশে ফিরেছিল পাকিস্তানিরা। এবার লাল বলের সিরিজ হওয়ায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসি পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সংবাদ সম্মেলনে শান মাসুদ বলেন, ‘বাংলাদেশের পেস অ্যাটাক মুগ্ধকর। তারা রাওয়ালপিন্ডিতে সিরিজ জিতেছিল। বাংলাদেশের বাঁহাতি, ডানহাতি পেসার আছে। তাদের দারুণ স্কিল আছে। আমাদের জন্য এটা বড় সুযোগ। একটা ভালো অ্যাটাকের বিরুদ্ধে খেলে রান করতে চাই… এটা সম্ভবত আমার দেখা বাংলাদেশের সেরা পেস অ্যাটাক।’ বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে পেসে? এমন প্রশ্নে মাসুদ বলেন, ‘আমরা তুলনায় যেতে চাই না। ওদেরও কোয়ালিটি আছে, আমাদেরও কোয়ালিটি আছে। কন্ডিশন কেমন হবে তা অনুমিত।…
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মামলা গ্রহণের মতো উপাদান না থাকায় খারিজের এ আদেশ দেন। এর আগে আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু ও প্রতারণার অভিযোগ এনে আজ সকালে মামলার আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা। এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। মামলার…
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক গৃহবধূকে নিয়ে দুই স্বামীর টানাপোড়েনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ফলুয়ার চর নৌকা ঘাট এলাকায় এই নাটকীয় ঘটনাটি ঘটে। বর্তমানে ওই নারী পুলিশ হেফাজতে রয়েছেন। জানা গেছে, অভিযুক্ত মেহেরুন নেছা চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের উত্তর সিলমা গ্রামের সামছুল আলমের মেয়ে। ১৩ মাস আগে চট্টগ্রামে তার প্রথম বিয়ে হয়। প্রথম স্বামীর দাবি অনুযায়ী, দাম্পত্য জীবনে তিনি স্ত্রীকে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার উপহার দিয়েছিলেন। তবে সম্প্রতি মেহেরুন নেছা প্রথম স্বামীকে কিছু না জানিয়ে চিলমারী উপজেলার অষ্টিমের চর ইউনিয়নের রবিউলের ছেলে রুবেল মিয়ার সাথে গত এক মাস আগে…
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হুগলি জশিউড়া গ্রামে ৬ বছর বয়সী শিশু জান্নাত আক্তারের গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় গভীর শোক, আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মো. আরশাদের মেয়ে জান্নাত আক্তার গত সোমবার (০৪ মে ২০২৬) বিকাল প্রায় ৪টার দিকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি। গতকাল ৬ মে, ২০২৬ বুধবার সকালে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে শ্রমিকরা ধান কাটার জন্য ক্ষেতে গেলে শিশুটির মরদেহ দেখতে পান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মরদেহটি আংশিক গলিত অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন অংশ শেয়াল দ্বারা ক্ষতবিক্ষত ছিল।…
