যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ উপেক্ষা করেই পারস্য উপসাগরীয় অঞ্চলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন নিষেধাজ্ঞা তালিকায় থাকা বেশ কিছু তেলের ট্যাংকার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স ডটকম অন্তত দুটি জাহাজ মার্কিন নৌবাহিনীর ঘেরাও বা ‘পেরিমিটার’ ভেদ করতে সক্ষম হয়েছে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, বুধবার ‘ভিনা/ভ্যালি’ (৯১৫৭৪৭৮) নামের একটি ট্যাংকার মার্কিন অবরোধের সীমা অতিক্রম করেছে। জাহাজটি নিয়মিতভাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করে থাকে। ট্যাংকার ট্র্যাকার্স আরো জানায়, এই ছোট জাহাজটির পাশাপাশি একটি বড় ইরানি তেলবাহী ট্যাংকারও সেখানে পৌঁছেছে। তবে দুটি জাহাজই বর্তমানে পণ্যশূন্য বা খালি অবস্থায় রয়েছে। তেহরানকে যুদ্ধের ইতি টানতে এবং…
Author: প্রাণের সংবাদ
তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হয়। একইসঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও দুই দেশ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে। বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে ৫ থেকে ৭ মে বেইজিং সফর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ তার উন্নয়নে…
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরুর আগেই প্রশাসনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত আমলাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার (৬ মে) থেকে রাজ্যের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দপ্তরে উপস্থিত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা লোক ভবন থেকে সব বিভাগীয় সচিবকে এ বিষয়ে নির্দেশনা পৌঁছে দিয়েছেন। প্রতিটি দপ্তরে মৌখিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট…
বাংলাদেশ দলের কোনো ফুটবল ম্যাচ নেই। তবু বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। লক্ষ্য, কিছু বাণিজ্যিক কাজ। বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন হামজা চৌধুরী। এসব বাণিজ্যিক কাজের ফাঁকে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসার কথা ছিল তার। তবে সময় স্বল্পতায় শেষ পর্যন্ত মিরপুরে এসেও ফিরে যান। মাঠের কাছ থেকেই ফিরে যেতে হয়েছে তাকে। বিসিবি সূত্রে জানা গেছে, ‘বিসিবি সভাপতি তামিম ইকবালের চাওয়ায় ক্রিকেটারদের সঙ্গে হামজা চৌধুরীর সাক্ষাৎ করার কথা ছিল। সে অনুযায়ীই সব পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সময় না মেলায় মাঠের কাছাকাছি এসেও ফিরে যান তিনি।’ আজ দুপুর দেড়টার দিকে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর…
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবকে ‘মার্কিনিদের আকাঙ্খার তালিকা’ হিসেবে অভিহিত করেছেন ইরানি এমপি ইব্রাহিম রেজাই। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ করে যা অর্জন করতে পারেনি, আলোচনার মাধ্যমেও তা পারবে না। আজ বুধবার (৬ মে) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে পৌঁছাবে। যারমাধ্যমে যুদ্ধ একেবারে শেষ হয়ে যাবে। এরপর ৩০ দিনের একটি মেয়াদ শুরু হবে। যেখানে ইরানের পারমাণবিক কার্যক্রম, ইরানিদের ওপর মার্কিনিদের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত ও হরমুজ প্রণালি খোলার ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তবে মার্কিনিদের এ প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন ইব্রাহিম রেজাই। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “এক্সিওসের খবরের বার্তা বাস্তবতার চেয়ে মার্কিনিদের…
ধারাবাহিক রপ্তানি আয় কমার পাশাপাশি বেড়েছে আমদানির ব্যয়। এতে করে দেশের পণ্য বাণিজ্যে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি ও কাঁচামাল আমদানিতে অতিরিক্ত ব্যয় এবং বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ার ফলে সামগ্রিক অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) দেশের পণ্য বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৯ কোটি ১৭ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ১৩ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ ছিল ১৫৪৫ কোটি (১৫.৪৫ বিলিয়ন) ডলার। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (ব্যালেন্স অব পেমেন্ট—বিওপি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।…
কর্তৃপক্ষ নির্ধারিত স্থানের বাইরে যত্রতত্র পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী এবং ঢাকার দুই সিটি কর্পোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বুধবার (৬ মে) গাবতলী হাট ও টার্মিনালে প্রবেশের নতুন সড়ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু ঘিরে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটবে না। আমরা সরকারের পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, রাস্তাঘাটে যারা কোরবানির পশু আনা-নেওয়া করবে, সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয় কঠোরভাবে দমন করবে। তিনি বলেন,…
যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তোড়জোড়ে কিছুটা অস্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেহরানের সঙ্গে কোনও ধরনের সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ‘ছাড়’ দেওয়ার বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন তিনি। বুধবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে মার্কিন আলোচনার সর্বশেষ গতিপ্রকৃতি ‘আরও স্পষ্টভাবে বুঝতে’ ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন নেতানিয়াহু। বিশেষ করে ছয় সপ্তাহব্যাপী চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে কোনও বড় ছাড় দিচ্ছে কি না, তা নিয়ে গভীর উদ্বিগ্ন ইসরায়েল। একটি সূত্র সিএনএনকে বলেছে, নেতানিয়াহু এই আলোচনার খুঁটিনাটি এবং বর্তমানে সমঝোতার টেবিলে ঠিক কী কী শর্ত রয়েছে, তা…
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে সেখানে ব্যাপক সহিংসতা শুরু করেছে বিজেপির সমর্থকরা। তারা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িঘর ও অফিসে আগুন দিয়েছে। কলকাতার নিউমার্কেট এলাকায় গিয়ে কয়েকটি মাংসের দোকানেও হামলা চালিয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। তবে পশ্চিমবঙ্গ বিজেপি এক বিবৃতিতে দাবি করেছে, তাদের নেতাকর্মীরা কোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িত নয়। দলটি বলেছে, তৃণমূলের কর্মীরা বিজেপি সেজে এসব হামলা করছে। বিবৃতিতে তারা বলেছে, “আমাদের নজরে এসেছে যে, তৃণমূলের তথাকথিত ‘গুন্ডাবাহিনী’র সদস্যরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিজেপি কর্মীর ছদ্মবেশ ধারণের চেষ্টা করছে।” “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, বিজেপি এই ধরনের প্রতারণা সহ্য করবে না। ছদ্মবেশ ধারণ,…
আইসিসিতে ভারতের প্রভাব নিয়ে অনেকেই আগে মুখ খুলেছেন। কেন ভারত এত সুবিধা পায় তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে অনেকবার। সেই তালিকায় নতুন সংযোজন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার। তিনি জানালেন, দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পরও বিশ্ব ক্রিকেটে ক্ষমতার ভারসাম্য আসেনি। ‘দ্য গার্ডিয়ানে’ দেওয়া এক সাক্ষাৎকারে হারমার বলেছেন, ‘তাদের (ভারত) বাণিজ্যিক শক্তির কারণে যাবতীয় ক্ষমতাও তাদের হাতে রয়েছে। বিসিসিআই নিয়ন্ত্রণ করে আইসিসিকে। কিন্তু আমরা কী ই বা করতে পারি? ক্রিকেটার হিসেবে যা নিয়ন্ত্রণে আছে সেটুকুই নিয়ন্ত্রণ করতে পারি। বেশি বেশি ট্রফি জিতলে হয়তো এটার বদল হতে পারে।’ গত বছর ভারতের মাটিতে ২-০ টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে…
