Author: প্রাণের সংবাদ

‘ভুল তথ্য’ ও ‘অপতথ্য’ মোকাবিলায় জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক তথ্য ব্যবস্থাপনা এবং সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, আমাদের সরকার এবং রাষ্ট্রের একটা রুটিন কর্মসূচি হিসেবে জেলা প্রশাসকদের সঙ্গে সরকারের এ মতবিনিময় সভা চলে। প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এবং পরে ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রীরা তাদের পরামর্শগুলো দিয়ে থাকেন। আজ আমাদের পর্ব ছিল, আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেছি এবং আমাদের যতটুকু পরামর্শ আমরা দিয়েছি। তথ্যমন্ত্রী…

Read More

আরব্য সাগরে বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে মাঝ সমুদ্রে আটকা পড়া একটি ভারতীয় পণ্যবাহী জাহাজের ক্রুদের উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। ওমান থেকে ভারত যাওয়ার পথে এমভি গৌতম নামক জাহাজটির পাওয়ার জেনারেটর বিকল হয়ে গেলে এই বিপত্তি ঘটে। জাহাজটিতে ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাগরিকসহ মোট সাতজন ক্রু ছিলেন। মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার থেকে জরুরি বার্তা পাওয়ার পর ইসলামাবাদ দ্রুত সাড়া দেয় এবং পিএমএসএস কাশ্মীর নামক একটি যুদ্ধজাহাজকে উদ্ধার অভিযানে মোতায়েন করে। পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির সহায়তায় পরিচালিত এই অভিযানে ক্রুদের জন্য খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় জরুরি কারিগরি সহায়তা প্রদান করা হয়। ভারতীয় সূত্রগুলো নিশ্চিত করেছে, গত ৩…

Read More

দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে নিপুণ অভিনয় দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি। অথচ জীবনের এই সায়াহ্নে এসে খোদ দর্শকদের একাংশের আচরণে গভীরভাবে ব্যথিত বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান সংস্কৃতি এবং প্রবীণ শিল্পীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের জমাটবাঁধা আক্ষেপ উগরে দিয়েছেন এই গুণী শিল্পী। তিনি বলেন, ‌‘বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না। এটা সত্যি কথা আমাদের দেশে।’ দীর্ঘ পথচলায় বরাবরই দর্শকদের অফুরান ভালোবাসা পেয়েছেন তিনি। তবে বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া কালচার তাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। ডলি জহুর আক্ষেপ করে বলেন, ‌‘আজকাল আমার দর্শক আমাকে আর ভালোবাসে না। ভালোবাসে না বলেই চট করে…

Read More

মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি। এটি কোনো ব্যক্তি বা দলের নয়, এটি সমগ্র জাতির সম্পদ। বুধবার মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের উদ্যোগে গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ, যেখানে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ অস্ত্র হাতে নিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। এই যুদ্ধের মাধ্যমেই বাংলাদেশের জন্ম, তাই এর সঠিক ইতিহাস ও আদর্শ সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করা জরুরি। প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত সময়ে মুক্তিযুদ্ধকে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে এবং বিকৃত ইতিহাস তুলে ধরার মাধ্যমে এর চেতনাকে ক্ষুণ্ণ করা…

Read More

ভারতের পশ্চিমবঙ্গে আগামী শনিবার (৯ মে) রাজ্য সরকারের শপথ নেবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেদিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি’র সভাপতি শমীক ভট্টাচার্য সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার (৯ মে ) সকাল ১০টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। এই জয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটেছে। শমীক জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা ও নির্দেশে বিজেপি সরকারের নতুন শপথ গ্রহণের জন্য ওই দিন ধার্য করা হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের একথা জানান। এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, খাল-খনন কর্মসূচি চলমান রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে খাল-খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে অনেকগুলো কর্মসূচি রয়েছে এবং তিনি সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ইতোমধ্যে যেসব জেলায় তিনি যাচ্ছেন খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন।’ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আপনারা জানেন যে, আমরা আগামী পাঁচ বছরব্যাপী সারা…

Read More

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৬ মে) সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য (Misinformation/Disinformation) ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা মতপ্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি কার্যক্রম থেকে বাংলাদেশের শিশুরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। সাইবার অপরাধ ও…

Read More

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি না হলে ইরানের ওপর আগের চেয়েও তীব্র হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সমঝোতা হলে সঙ্গে সঙ্গে যুদ্ধ শেষ হবে এবং ইরানসহ সবার জন্য হরমুজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (৬ মে) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ধারণা করছি যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেগুলো ইরান মানবে, যদিও এটি অনেক বড় অনুমানের বিষয়। তবে যদি ইরান শর্ত মানে তাহলে ইতিমধ্যে ঐতিহাসিক অভিযানে পরিণত হওয়া এপিক ফিউরি শেষ হয়ে যাবে। এবং হরমুজ প্রণালিতে অত্যন্ত কার্যকর নৌ-অবরোধ ইরানসহ সবার জন্য খুলে যাবে। কিন্তু যদি তারা শর্ত না মানে, বোমাবর্ষণ শুরু…

Read More

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজটি নিউজিল্যান্ডের সঙ্গে ভাগাভাগি করেছে বাংলাদেশ। ঘরের মাঠে এই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তাওহিদ হৃদয়। সেটার প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন হৃদয়। দুই ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠে এসেছেন তিনি। তিন ম্যাচের সিরিজে একটি বৃষ্টিতে ভেসে গেলেও বাকি দুই ম্যাচে মোট ৮৪ রান করে সিরিজসেরা হয়েছিলেন হৃদয়। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাসও। এক ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠে এসেছেন এই উইকেটকিপার ব্যাটার। নিউজিল্যান্ড সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন শরিফুল ইসলাম। তাতে র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে এই পেসারের। ৯ ধাপ এগিয়ে এখন ৫৪তম স্থানে অবস্থান করছেন তিনি। এ ছাড়া শেখ…

Read More

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করছেন তিনি। ইতোমধ্যে বলিউডের ‘রোহিঙ্গা-পিপল ফ্রম নো হোয়্যার’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে কুড়িয়েছেন প্রশংসা। এবার ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন ও ভালোবাসা নিয়ে কথা বলেছেন মিথিলা। নিজের প্রথম প্রেম প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে চর্চায় আসতে আগ্রহী নন তিনি। মিথিলা বলেন, ‘ভালোবাসা নিয়ে প্রশ্ন করলে আমি কী বলব বুঝি না। তো আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না। এই প্রথম ভালোবাসা লাভ নিয়ে…

Read More