ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীতে যাত্রীবাহী নৌকায় হামলা চালিয়ে পাঁচজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। তবে ওয়াশিংটনের দাবি, তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌযান লক্ষ্য করে অভিযান চালিয়েছে। মঙ্গলবার ইরানের এই দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি জানান, হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে পরিচালিত এক অভিযানে আইআরজিসির ছয়টি নৌযান ডুবিয়ে দেওয়া হয়েছে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌযানের সংখ্যা সাতটি বলে উল্লেখ করেন। ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এই মার্কিন সামরিক অভিযান গত ৮ এপ্রিল ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া নাজুক যুদ্ধবিরতিকে নাড়িয়ে দিয়েছে এবং পুনরায় যুদ্ধের আশঙ্কা তৈরি…
Author: প্রাণের সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও করণীয় নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বেহাল অবস্থায় রয়েছে, সেগুলোকে দ্রুত সংস্কার ও মেরামতের…
আগামী পাঁচদিনের শেষের দিকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ৫ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল বুধবার (৬ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী…
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে গণভোট ব্যর্থ হয়েছে, সুতরাং বাংলাদেশেও গণভোট ব্যর্থ হবে না। এই ভোটের রায় বাস্তবায়ন হবেই হবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশের প্রায় ৭০% মানুষ গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় জানিয়ে দিয়েছেন। এখন গণভোটের রায় বাস্তবায়ন না করা মানে দেশের প্রতিটি নাগরিককে অপমান করা। বিরোধী দল হিসেবে সংসদে এবং সংসদের বাইরে গণভোটের রায় বাস্তবায়নে সকল প্রকার আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন। এ সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’ শ্লোগানে অনুষ্ঠানের হল মুখরিত হয়ে ওঠে। মঙ্গলবার জাপানের বৃহত্তর নাগোয়া শহরে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত নাগরিক সংবর্ধনা…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহী; শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ১৩ বারের মতো পেছাল এ মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ। মঙ্গলবার (৫ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত ওই দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন ওই দিন ধার্য করেন আদালত। চলতি বছরের গত ১৫ জানুয়ারি মামলার বাদী…
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার থেকে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। আর এই ম্যাচ মাঠে বসে বিনামূল্যে দেখতে পারবেন স্কুলের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, দেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটপ্রেমীদের স্ট্যান্ড ও গ্যালারি থেকে খেলার শ্রেষ্ঠ ফরম্যাট উপভোগ করার জন্য বিশেষ সুযোগ প্রদান করা হচ্ছে। তবে সেক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে শিক্ষার্থীদের। নিজ নিজ স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং বৈধ স্কুল পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা নিম্নলিখিত ভেন্যুগুলোর নির্ধারিত দর্শক আসনে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটি বিনামূল্যে দেখার সুবিধা পাবে, ১৫ বছরের…
বিদ্রোহীদেন হামলায় মুখে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সামরিক জান্তা প্রধান জেনারেল আসিনি গোইতা। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ডিক্রির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। মূলত গত সপ্তাহে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন গোইতা। নতুন এই বিন্যাসে গোইতাকে সহায়তা করবেন সেনাপ্রধান জেনারেল ওমর দিয়ারা, তাকে প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিগত এক সপ্তাহ ধরে মালি এক নজিরবিহীন নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট এবং আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম-এর একটি জোট একযোগে দেশজুড়ে বড় ধরনের আক্রমণ শুরু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। রাজধানী বামাকোর সন্নিকটে…
দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডির সাথে যুক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী। প্রতিষ্ঠানটির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পার্টনারশিপ চূড়ান্ত হয়। অনুষ্ঠানে ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে হামজা চৌধুরী এই চুক্তি স্বাক্ষর করেন। সম্পূর্ণ দেশীয় উদ্যোগে গড়ে ওঠা ফুডির জন্য আন্তর্জাতিক এই ফুটবলারকে পাশে পাওয়া একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ফুডি কর্তৃপক্ষ জানায়, হামজার আবেগ, অধ্যবসায় এবং নিজের শিকড়ের প্রতি অগাধ ভালোবাসা তাদের ব্র্যান্ডের মূলনীতির সাথে মিশে যায়। একজন অনুপ্রেরণামূলক ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সারা বাংলাদেশে ফুডির…
চীনের কড়া আপত্তি উপেক্ষা করে গোপনে আফ্রিকা সফর করেছেন তাইওয়ান প্রেসিডেন্ট লাই চিং-তে। এসওয়াতিনি (সাবেক সোয়াজিল্যান্ড) সফর শেষে দেশে ফিরে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক চাপের মুখেও তাইওয়ান কখনও পিছু হটবে না। মঙ্গলবার তাওইউয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এ কথা বলেন তিনি। লাই বলেন, “বিশ্ব সবার। তাইওয়ানও বিশ্বের অংশ। তাইওয়ানের জনগণ বিশ্বনাগরিক- তাদের বিশ্বে অংশগ্রহণের অধিকার আছে। কোনও চাপের মুখেই আমরা পিছু হটব না।” এই সফর ঘিরে শুরু থেকেই উত্তেজনা তৈরি হয়। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলার অধিকার নেই বলে মনে করে। তবে তাইওয়ান সরকার এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে। লাই সরকারের দাবি,…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য।
