পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার থেকে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। আর এই ম্যাচ মাঠে বসে বিনামূল্যে দেখতে পারবেন স্কুলের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, দেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটপ্রেমীদের স্ট্যান্ড ও গ্যালারি থেকে খেলার শ্রেষ্ঠ ফরম্যাট উপভোগ করার জন্য বিশেষ সুযোগ প্রদান করা হচ্ছে। তবে সেক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে শিক্ষার্থীদের। নিজ নিজ স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং বৈধ স্কুল পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা নিম্নলিখিত ভেন্যুগুলোর নির্ধারিত দর্শক আসনে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটি বিনামূল্যে দেখার সুবিধা পাবে, ১৫ বছরের…
Author: প্রাণের সংবাদ
বিদ্রোহীদেন হামলায় মুখে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সামরিক জান্তা প্রধান জেনারেল আসিনি গোইতা। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ডিক্রির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। মূলত গত সপ্তাহে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন গোইতা। নতুন এই বিন্যাসে গোইতাকে সহায়তা করবেন সেনাপ্রধান জেনারেল ওমর দিয়ারা, তাকে প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিগত এক সপ্তাহ ধরে মালি এক নজিরবিহীন নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট এবং আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম-এর একটি জোট একযোগে দেশজুড়ে বড় ধরনের আক্রমণ শুরু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। রাজধানী বামাকোর সন্নিকটে…
দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডির সাথে যুক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী। প্রতিষ্ঠানটির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পার্টনারশিপ চূড়ান্ত হয়। অনুষ্ঠানে ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে হামজা চৌধুরী এই চুক্তি স্বাক্ষর করেন। সম্পূর্ণ দেশীয় উদ্যোগে গড়ে ওঠা ফুডির জন্য আন্তর্জাতিক এই ফুটবলারকে পাশে পাওয়া একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ফুডি কর্তৃপক্ষ জানায়, হামজার আবেগ, অধ্যবসায় এবং নিজের শিকড়ের প্রতি অগাধ ভালোবাসা তাদের ব্র্যান্ডের মূলনীতির সাথে মিশে যায়। একজন অনুপ্রেরণামূলক ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সারা বাংলাদেশে ফুডির…
চীনের কড়া আপত্তি উপেক্ষা করে গোপনে আফ্রিকা সফর করেছেন তাইওয়ান প্রেসিডেন্ট লাই চিং-তে। এসওয়াতিনি (সাবেক সোয়াজিল্যান্ড) সফর শেষে দেশে ফিরে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক চাপের মুখেও তাইওয়ান কখনও পিছু হটবে না। মঙ্গলবার তাওইউয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এ কথা বলেন তিনি। লাই বলেন, “বিশ্ব সবার। তাইওয়ানও বিশ্বের অংশ। তাইওয়ানের জনগণ বিশ্বনাগরিক- তাদের বিশ্বে অংশগ্রহণের অধিকার আছে। কোনও চাপের মুখেই আমরা পিছু হটব না।” এই সফর ঘিরে শুরু থেকেই উত্তেজনা তৈরি হয়। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলার অধিকার নেই বলে মনে করে। তবে তাইওয়ান সরকার এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে। লাই সরকারের দাবি,…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রকে অর্থবহ করতে রাষ্ট্রের আমলাতন্ত্রকে সঠিক ভূমিকা পালন করতে হবে। আগামী দিনগুলোতে আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। গতকাল জেলাপ্রশাসক সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ। প্রতিটি জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকগণ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে থাকেন। তিনি বলেন, বিগত ১৬ বছরের আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসনামলে নির্বাচন ব্যবস্থা ছিল নজিরবিহীন দুর্নীতি ও ত্রুটিপূর্ণ। জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সামগ্রিক নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও সুষ্ঠু করতে জেলাপ্রশাসকগণ সুদৃঢ় ভূমিকা রাখতে পারে। হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষের অনেক রক্তক্ষয়ী ত্যাগ তিতিক্ষার পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে।…
সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সপ্তম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত এই পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডে মোট ২০ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ৩ হাজার ৪৬৫ জন, মাদরাসা বোর্ডে ১৩ হাজার ৮৩৩ জন এবং কারিগরি বোর্ডে ৩ হাজার ৩০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে মোট ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে মাদরাসা বোর্ডেই ৭ জন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, আজ ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে মোট ৫ লাখ ১৩ হাজার ৬১২ জন…
আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা অন্য কোনো শক্তির থেকে ধার করার প্রবণতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তেহরানে প্রেস টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি কোনো সুরক্ষা দেয় না বরং এটি অস্থিতিশীলতার প্রধান উৎস এবং সংশ্লিষ্ট দেশগুলোর জন্য বড় ঝুঁকি তৈরি করে। বাঘাই বলেন, বাইরের হস্তক্ষেপ ছাড়াই প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যকার অভ্যন্তরীণ সহযোগিতার মাধ্যমেই এই অঞ্চলের টেকসই নিরাপত্তা সম্ভব। তার মতে, মার্কিন ঘাঁটিগুলো বর্তমানে এক প্রকার দায় হয়ে দাঁড়িয়েছে এবং এগুলো সংশ্লিষ্ট দেশগুলোকে অপ্রয়োজনীয় বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তেহরানের দীর্ঘদিনের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনো…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি উপজেলা এবং পৌরসভার উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র প্রার্থী দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের ব্যক্তিগত এবং সামগ্রিক কিছু সমস্যার কারণে আমরা তারিখটি পিছিয়ে নিয়েছি। তিনি বলেন, আমরা আশা করছি আগামী ১০ মে’র মধ্যে আমরা এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো। আজ (মঙ্গলবার) রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, এ মাসের মধ্যেই সাতটি সিটি কর্পোরেশনে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নাম আমরা ঘোষণা করবো।…
শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিহতদের পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রসিকিউশন ৭ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করার আশা করছে। পুরো তদন্তের কাজ শেষ হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, শাপলা চত্বরের মামলায় গ্রেফতার আছেন ৬ জন। ৩০ জনের মতো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত কাজ চলমান আছে। যার শীর্ষে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর…
