Author: প্রাণের সংবাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন উদ্যোগে নজর কাড়ছেন অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। এবার জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের জন্য বিশেষ সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্মাণ করতে যাচ্ছে একটি ব্যালকনি ও বিশেষ লাউঞ্জ। বাংলাদেশ জাতীয় দলে খেলা ক্রিকেটাররা এখানে বসে খেলা উপভোগ করতে পারবেন। জানা গেছে, ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের আদলে তৈরি করা হবে এই ব্যালকনি ও লাউঞ্জ। তবে লর্ডসে যেখানে সীমিত সংখ্যক ক্রিকেটার ও কর্মকর্তাদের বসার সুযোগ রয়েছে, সেখানে মিরপুরে আরও বড় পরিসরে এই সুবিধা রাখা হবে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় ক্রিকেটারদের এই লাউঞ্জ সম্পর্কে ধারণা…

Read More

টাকা অপচয় করে মেগা প্রকল্প করতে চায় না সরকার জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করতে চায় না বর্তমান সরকার। মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় তিনি একথা বলেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, প্রকল্পের লাভ কেবল কাগজে-কলমে বা তাত্ত্বিকভাবে দেখালেই চলবে না, বরং এর সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।…

Read More

চলতি মে মাসের শেষের দিকে কিংবা পবিত্র ঈদুল আযহার পর রাজধানী ঢাকার মেট্রোরেল বাড়তি সময়ে চলবে। বিশেষ করে রাতে ৪০ থেকে ৫০ মিনিট বাড়তি সময় মেট্রোরেল চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এজন্য কর্তৃপক্ষ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এদিকে, দুই ট্রেনের মাঝখানের ব্যবধান আধা মিনিট কমবে। অর্থাৎ সাড়ে ৪ মিনিট পরপর মেট্রো চলবে এমনটাই পরিকল্পনা মেট্রোরেল কর্তৃপক্ষের। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে। কোম্পানি সূত্র জানিয়েছে, পরিকল্পনা আছে, মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলবে। এখন সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে…

Read More

বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের নেতিবাচক মন্তব্যে নিজের গভীর ক্ষত ও আক্ষেপের কথা জানিয়েছেন এই গুণী শিল্পী। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় বরাবরই দর্শকদের অফুরান ভালোবাসা পেয়েছেন। তবে বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া কালচার তাকে ভাবিয়ে তুলেছে। ডলি জহুর আক্ষেপ করে বলেন, ‘আজকাল আমার দর্শক আমাকে আর ভালোবাসে না। ভালোবাসে না বলেই পট করে একটা কমেন্ট করে এবং সেই কমেন্টে যে একটা মানুষের ভিত নড়ে যেতে পারে, সেটা তারা বুঝতে পারে না।’ তিনি আরও বলেন, ‘এই দুঃখটা নিয়ে আমি মরবো। ৫০ বছর হলেও কি হবে? আমার আসলে এখানে…

Read More

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত ফ্যাসিবাদী সময়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীরনিবাস’ প্রকল্পে যে দলীয়করণ ও দুর্নীতি হয়েছে, তা তদন্ত করা হবে। ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না হয়, সেটিও নিশ্চিত করা হবে। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও কার্যক্রম কীভাবে পরিচালনা করা হচ্ছে এবং সেগুলোর বাস্তবায়নে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। কারণ মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে আমাদের সেশনটি খুবই ফলপ্রসূ ছিল। আশা করি, আমাদের আগামীর কার্যক্রমগুলো আরও গতিশীল হবে। তিনি আরও…

Read More

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে)। প্রায় ছয় দশক ধরে চলা রাজনীতির দুই প্রধান শক্তি ডিএমকে ও এআইএডিএমকে এর আধিপত্য ভেঙে দিয়ে দলটি উল্লেখযোগ্য সাফল্যের পথে রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৩৪ সদস্যের বিধানসভায় টিভিকে ১০৮টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে রাজধানী চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ বিরুগামবাক্কম আসনে জয় পেয়েছেন ৩০ বছর বয়সী সাবারিনাথন, যিনি বিজয়ের ব্যক্তিগত ড্রাইভারের ছেলে। তিনিও তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়লেন। তিনি ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বিরুগাই রভিকে ২২ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন। এদিকে তামিলনাড়ুর অন্যান্য জায়গায় উচ্চপ্রোফাইল ডিএমকে নেতারা একের পর এক পরাজিত…

Read More

রক্ষণে শক্তি বাড়াতে একজন সেন্টার-ব্যাক খুঁজছে বার্সেলোনা এবং তাদের প্রথম পছন্দ আলেস্সান্দ্রো বাস্তোনি- কয়েক মাস ধরে এই গুঞ্জনের বেশ ডালপালা গজিয়েছে। সেরি আর শিরোপা জয়ের পর তার দল ইন্টার মিলান স্পষ্ট বাক্যে জানিয়ে দিয়েছে, বাস্তোনি বিক্রির জন্য নয়। সেরি আয় গত রবিবার রাতে পার্মাকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা পুনরুদ্ধার করে ইন্টার। ইতালির শীর্ষ লিগে এটা তাদের ২১তম ট্রফি, দ্বিতীয় সর্বোচ্চ। গত মার্চে সংবাদমাধ্যমে খবর আসে, বাস্তোনিকে পেতে আগ্রহী বার্সেলোনা। পার্মা ম্যাচের পর আনন্দ-উৎসবের মাঝে হঠাৎ করেই আলোচনায় ওঠে সেই প্রসঙ্গ। উত্তরে ইন্টারের ক্রীড়া পরিচালক জানালেন, ২৭ বছর বয়সী এই ইতালিয়ানকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে তারা।…

Read More

পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি, ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি এই জয়কে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন। গত ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় হিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই ফলাফলে দেখা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের অনেক প্রার্থী হেরে গেছেন; পরাজিত এই প্রার্থীর তালিকায় আছে দলটির সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। নিজ কেন্দ্র ভবানীপুরে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন তিনি। গতকাল সোমবার দুপুরে ভোটগণনা চলাকালে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন মমতা। তার…

Read More

ওমরাহ একটি সুন্নত আমল। হজের পাঁচদিন ছাড়া বছরের যেকোনো সময় ওমরাহ পালন করা যায়। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে হজ ও ওমরাহ পালনের কথা বলেছেন। বর্ণিত হয়েছে, আর হজ ও ওমরাহ আল্লাহর জন্য পূর্ণ কর। (সুরা বাকারা, আয়াত : ১৯৬) ওমরাহর ফজিলত সম্পর্কে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা হজ ও ওমরাহ একটার পর অপরটা করো। কেননা, হজ ও ওমরাহ দারিদ্র্য বিমোচন ও গুনাহ দূর করে দেয় ঠিক সেভাবে, যেভাবে হাঁপরের আগুন লোহা, সোনা ও রুপা থেকে ময়লা দূর করে দেয়।’ (তিরমিজি, হাদিস : ৮১০) অপর এক হাদিসে হজরত আবু হুরায়রা রা. সূত্রে বর্ণিত; তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহ থেকে…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে চীন উল্লেখযোগ্যভাবে লাভবান হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক সিআইএ বিশ্লেষক জন নিক্সন। তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বেইজিং দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে এগোচ্ছে। নিক্সনের মতে, ইরান যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিচালনার সক্ষমতা ও আধুনিক যুদ্ধ কৌশল সম্পর্কে অনেক কিছু শিখেছে চীন। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে নিজেকে আরও আকর্ষণীয় মিত্র হিসেবে উপস্থাপন করতে পারছে। “গালফ অঞ্চলের দেশগুলো চীনের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা চীনকে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে দেখছে,” বলেন তিনি। নিক্সন জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার কোনো আগ্রহ চীনের নেই; বরং দেশটি গালফ দেশগুলোর…

Read More