দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দুই লাখ ৪০ হাজার টাকায় নেমে এসেছে। সোমবার (৪ মে) ছিল দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। মঙ্গলবার (৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪০ হাজার…
Author: প্রাণের সংবাদ
পাকিস্তান সুপার লিগের গত আসরে পেশোয়ার জালমিতেই ছিলেন নাহিদ রানা। তবে এক ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি এই তারকা পেসারের। তবে এবারের আসরে করেছেন বাজিমাত। জালমির শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন এই পেসার। আসরের শুরু থেকেই তার গতি, আগ্রাসন আর লাইন-লেংথে দিশাহারা হয়েছেন প্রতিপক্ষের ব্যাটাররা। পাঁচ ম্যাচে ৫.৪৪ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়েছেন নাহিদ। পরিসংখ্যান এই হলেও মাঠের খেলা দেখে তার মুন্সিয়ানার প্রশংসায় মেতেছেন কিংবদন্তি ক্রিকেটাররা। বিশেষ করে নাহিদের গতিতে মুগ্ধ হয়েছেন ওয়াসিম আকরাম-শোয়েব মালিকের মতো পাকিস্তানি তারকারা। ফাইনালে চার ওভারে এক মেডেনসহ মাত্র ২২ রান খরচ করে দুই উইকেট নেন নাহিদ। তার ইকোনমি রান রেট ছিল ৫.৫০। দারুণ এই…
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) একটি প্রতিনিধি দল। সোমবার সংসদ ভবনে চিফ হুইপের নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা সংসদকে শক্তিশালীকরণ, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক স্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন ও সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। ইউএনডিপি প্রতিনিধি দলে ছিলেন-সংস্থাটির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা (গভর্ন্যান্স) ড্রাগন পপভিচ এবং প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান। বৈঠকে চিফ হুইপ মো. নূরুল ইসলাম দেশের পরিবেশগত ও অর্থনৈতিক নানা সমস্যার কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের…
চার বছরের বেশি সময় বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করা স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি শেষ। বাফুফে হামজাদের জন্য নতুন কোচ খুঁজছে। এ জন্য আজ জাতীয় দল কমিটির সভাও হয়েছে। ফর্টিজে ঘণ্টা দেড়েক জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু মিডিয়ায় ব্রিফ করেছেন। কোচ নিয়োগের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘বিশেষ কমিটি একটি তালিকা দিয়েছিল। সেই তালিকা আজকের সভায় আরো সংক্ষিপ্ত হয়েছে। দশ জনের তালিকা থেকে আগামী তিন দিনের মধ্যে কোচের বিষয়টি চূড়ান্ত হবে।’ আমিরুল ইসলাম বাবু আগামী তিন দিনের মধ্যে কোচ নিয়োগের বিষয় রফাদফা করার কথা বললেও এটি মে মাসের মাঝামাঝি পর্যন্ত গড়াতে…
এক ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে। চলতি বিধানসভা নির্বাচনে জয় পেতে যাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিতে আসা জোসেফ বিজয় চন্দ্রশেখর (থালাপতি বিজয়)-এর দল তামিলাগা ভেট্রি কাজগম (টিভিকে)। চূড়ান্তভাবে জয়ী হলে দীর্ঘ প্রায় ৪৯ বছরের রাজনৈতিক ধারার অবসান ঘটবে ওই রাজ্যে। কেননা, ১৯৭৭ সালের পর আর কোনও চলচ্চিত্র তারকা সরাসরি জনগণের ভোটে এই রাজ্যে মুখ্যমন্ত্রী হতে পারেননি। ১৯৭৭ সালে কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিবিদ এম.জি. রামচন্দ্রন তামিলনাড়ুর ক্ষমতায় আসেন এবং টানা এক দশকের বেশি সময় রাজ্য পরিচালনা করেন। তিনি তার বিপুল জনপ্রিয়তাকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করে জনকল্যাণমূলক রাজনীতির এক নতুন ধারা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে জয়ললিতা মুখ্যমন্ত্রী হলেও তিনি নিজস্ব…
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রথম কথা বিএনপির এখানে কোনো মনোভাব থাকার কথা না। এখানে ভারতের নির্বাচন হচ্ছে, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, ওদের গণতন্ত্রের ব্যাপার। কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেহেতু বাংলাদেশে অনেকদিন পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সবসময় যেরকম বলে আসছি যে, আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেরকমই আমরা চাইব যে আমাদের আশপাশের দেশগুলো, ভারতসহ সব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক ও গণতন্ত্রের বিজয় হোক। আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, একটি…
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জব্দ করেছে দেশটির নির্বাচন কমিশন। ভোট গণনার কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশের অনুমতি না থাকায় তাদের ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার। সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়। এরমধ্যে বিকেলে ভবানিপুর আসনের সাখাওয়াত নামে একটি কেন্দ্রে যান মমতা। সেখানে যান শুভেন্দুও। ওই সময় তাদের কাছ ফোন থাকায় সেগুলো জব্দ করার নির্দেশ দেন নির্বাচন কমিশন। সাখাওয়াত কেন্দ্রে প্রবেশ করেছিলেন মমতার ভাইয়ের ছেলে অভিষেক। কিন্তু তিনি সেখানকার প্রার্থী বা এজেন্ট না হওয়ায় তাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের অফিসে আগুন পশ্চিমবঙ্গের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটগণনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে চরম উত্তেজনা ছড়ায়। লর্ড সিনহা রোডের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অবস্থিত গণনাকেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাতেই পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। তার গাড়ি চত্বরে ঢুকতেই উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা ‘চোর চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। এর আগেই ওই এলাকায় উত্তেজনার পারদ চড়েছিল। গণনাকেন্দ্রের কাছে একটি পেট্রল পাম্পে তৃণমূল সমর্থকদের জমায়েত ঘিরে প্রথমে অশান্তির সূত্রপাত হয়। জানা যায়, পুলিশ সেই জমায়েত সরানোর চেষ্টা করলে বিজেপি সমর্থকদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি দ্রুত অবনতি হলে তৃণমূলের অস্থায়ী শিবিরে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর উপস্থিতির কথাও জানা…
গত মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে এডহক কমিটির কাছে। যে কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। আজ সোমবার সেই কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে। সেখানে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পূর্ব গঠিত এডহক কমিটিগুলো অবিলম্বে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পাশাপাশি পরবর্তী বিসিবি নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর প্রথম ধাপ হিসেবে বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে। এদিকে পরবর্তী বিসিবি নির্বাচন পরিচালনার…
দীর্ঘদিন খাল খনন কর্মসূচি বন্ধ ছিল জানিয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন মন্ত্রী। খাল হচ্ছে জনগণের সম্পত্তি জানিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, যা আগামী ৫ বছরে সমাপ্ত করা হবে। এ বিষয়ে আমরা ডিসিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি। এছাড়া নদীভাঙ্গন হলে দ্রুত কি ব্যবস্থা নিতে হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন খাল খনন কর্মসূচি বন্ধ ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে…
