Author: প্রাণের সংবাদ

ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে আজ। সর্বশেষ তথ্য অনুসারে, কেরালায় ক্ষমতাসীন সিপিএম থেকে বড় ব্যবধানে এগিয়ে আছে কংগ্রেস, অন্যদিকে পশ্চিমবঙ্গ-আসামে জয়ের থেকে থাকলেও দক্ষিণের এই রাজ্যে চরম বিপর্যয়ের মুখে পড়েছে বিজেপি। কেরালার বিধানসভার মোট আসন ১৪০টি। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত কেরালার বিধানসভা ছিল বামপন্থি দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট) বা সিপিএমের দখলে। তবে এবারের নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, সিপিএমের শাসন শেষ হওয়ার বার্তা মিলছে। গত এপ্রিলে ভারতের ৪ টি রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বিধানসভা নির্বাচন হয়েছে। আসাম, তামিলনাড়ু, পদুচেরি ও কেরালায় ৯ এপ্রিল হয়েছিল ভোটগ্রহণ,…

Read More

ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, স্বামী বা কোনো রক্তসম্পর্কীয় নিকটাত্মীয় তথা মাহরাম পুরুষ ছাড়া নারীদের হজ বা ওমরাহ পালন জায়েজ নেই। তবে কোনো নারীর ক্ষেত্রে যদি এমন হয় যে, বিমান বা যাত্রাপথে তার সঙ্গে মাহরাম নেই কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর তিনি আবারো মাহরামের সঙ্গে যুক্ত হতে পারবেন, তাহলে এমতাবস্থায় এই সফরে যাওয়া এবং ওমরাহ পালন করা শরিয়ত অনুযায়ী বৈধ হবে কি না? এমন পরিস্থিতির ক্ষেত্রে ফেকাহবিদদের মতামত হলো, কোনো নারীর জন্য স্বামী বা শরীয়ত স্বীকৃত মাহরাম পুরুষ ছাড়া হজ বা ওমরাহর উদ্দেশ্যে সফর করা বৈধ নয়। এমনকি যদি সৌদি আরব বা জেদ্দায় পৌঁছানোর পর স্বামী বা মাহরামের সঙ্গে দেখা হওয়ার…

Read More

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি আর সহ্য করা হবে না। উন্নয়ন কর্মকাণ্ড আর গতানুগতিক ধারায় চলবে না। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান বজায় রাখা, দুর্নীতি কমানো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর কঠোর গুরুত্বারোপ করেছে সরকার। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার আলোকে একটি নতুন ‘স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক’ বা কৌশলগত কাঠামো তৈরি করছে পরিকল্পনা মন্ত্রণালয়। মূলত উত্তরাধিকার সূত্রে পাওয়া বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং বৈষম্য…

Read More

পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য জয়ের মাধ্যমে রাজ্যটিতে রাম রাজত্ব এসেছে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আজ সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট গণনা শুরু হয়। এতে দেখা যাচ্ছে, বিজেপি ২৯৪টি আসনের মধ্যে ১৯২টিতে এগিয়ে আছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে আছে। ভোট গণনা এখনো পুরোপুরি শেষ না হলেও বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে। বার্তাসংস্থা এএনআইকে সুকান্ত মজুমদার বলেছেন, “ভোট গণনার প্রাথমিক তথ্য দেখাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। এ রাজ্যে রাম রাজত্ব এসেছে।” ভোট গণনার তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের উল্লাস বাড়ছে। কলকাতার বিজেপি অফিসের সামনে তাদের মিষ্টিমুখ…

Read More

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের নিকটে এ হামলা ঘটে। খবরে বলা হয়েছে, জাহাজটিকে থামার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তা না মানায় এই হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন পক্ষ থেকে বিস্তারিত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খবর আল জাজিরার। এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে সোমবার থেকে “প্রজেক্ট ফ্রিডম” শুরু করা হবে।…

Read More

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেই বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আঙুলের ইনজুরির কারণে স্ক্যান করাতে জরুরি ভিত্তিতে ইংল্যান্ডে ফিরে গেছেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। গত ১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে বাউন্ডারি সেভ করতে গিয়ে বাঁ-হাতের আঙুলে চোট পান তিনি। চলতি মৌসুমে আরসিবির হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন ফিল সল্ট। ইনজুরিতে পড়ার আগে ৬ ইনিংসে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে ২০২ রান সংগ্রহ করেছিলেন তিনি। সল্টের অনুপস্থিতিতে বিরাট কোহলির সঙ্গে ওপেনিংয়ে সুযোগ পাচ্ছেন আরেক ইংলিশ তরুণ জ্যাকব বেথেল। তবে ওপেনিংয়ে সুবিধা করতে পারছে না বেথেল। ৩ ইনিংসে করেছেন মাত্র ৩৯ রান। ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকায় ইংল্যান্ড ম্যানেজমেন্টের অনুরোধেই সল্ট দেশে…

Read More

ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সোমবার (৪ মে) জানিয়েছে, বিশ্লেষণী পোর্টাল পিভেলু জানিয়েছে, সর্বশেষ গণনা শেষে দেখা গেছে থালাপতির দল ১৪৫টি আসনে এগিয়ে আছে। তামিলনাড়ুতে গত ২৩ এপ্রিল ২৩৪টি আসনে নির্বাচন হয়। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ১১৮টি আসনে জিততে হবে। এনডিটিভি অবশ্য জানিয়েছে থালাপতির দল টিভিকে ১০৫টি আসনে এগিয়ে আছে। টিভিকে এ বছরই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছে। আর প্রথমবারই বড় চমক দেখিয়েছে তারা। থালাপতি বিজয়ের আসল নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়। যদিও তার দল টিভিকে মুখ্যমন্ত্রী পদের জন্য কাউকে নির্বাচন করেনি। তবে টিভিকে…

Read More

পুলিশের বর্তমান পোশাক ও লোগো পরিবর্তন করে আগের আদলে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পুলিশের বর্তমান পোশাকটি অনেকের কাছেই মানানসই মনে হচ্ছে না। তাই বাহিনীর সদস্যদের মধ্যে নতুন উদ্যম ফিরিয়ে আনতে এবং জনবান্ধব ইমেজ তৈরিতে আগের খাকি রঙের প্যান্টসহ পোশাকের পুরনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে তিনি জানান, ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা, যৌথ অভিযান পরিচালনার পদ্ধতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা…

Read More

মধ্যপ্রাচ্যে চাপা উত্তেজনার মুখে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেরিয়ে যাওয়ার ঘটনায় সমালোচনা করেছে ইরান। সোমবার (৪ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সদস্যদের প্রতি নেতিবাচক বা প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে ওপেক থেকে বেরিয়ে যাওয়া কোনোভাবেই গঠনমূলক নয়। বাঘাই আরও বলেন, ইরান ওপেকের প্রতি তার অঙ্গীকার বজায় রাখবে এবং সংযুক্ত আরব আমিরাতকে তার বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য ‘অনুপযুক্ত আচরণ’ প্রদর্শনের জন্য অভিযুক্ত করেন। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আল-জাবের এর আগে বলেছিলেন, ওপেক এবং ওপেক+ থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কারও বিরুদ্ধে নয়। এটি জাতীয়…

Read More

প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীরদেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি। বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা…

Read More