Author: প্রাণের সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। সোমবার (৪ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আহমেদ সোহেল ও মনিরা শারমিনের বাড়ি একই সংসদীয় আসনের হওয়ায় তিনি রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও অ্যাড. মোহাম্মদ হোসেন লিপু। আইনজীবীরা জানান, রিট আবেদনটি আগামীকাল বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে। এর আগে, ত্রয়োদশ…

Read More

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে। এর মধ্যে প্রায় ১৯২টি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে আছে। দুই দলের মধ্যে আসনের ব্যবধান প্রায় ১০০। এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলা শেষ’ লেখা বার্তা দিয়েছে বিজেপি। ২০২১ সালের নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিলেন। যা পরবর্তীতে ব্যাপক ভাইরাল হয়। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এ স্লোগান একাধিকবার ব্যবহার করেছেন। তাদের সেই স্লোগানের জবাবে আজ বিজেপি ‘খেলা শেষ’ বলে একটি বার্তা (বিজয়ের) দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পিছিয়ে পড়ার পর যে বার্তা দিয়েছেন মমতা নির্বাচনে পিছিয়ে পড়ার পর কর্মী…

Read More

মধ্যপ্রাচ্যে ইরান-সংকট দীর্ঘায়িত হওয়ার ফলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের দর-কষাকষির অবস্থান দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক ও সরকারি সূত্রগুলো। আগামী ১৪-১৫ মে বেইজিংয়ে দুই নেতার এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে এর আগে একবার এই সফর পিছিয়ে গেলেও বেইজিং এই শীর্ষ সম্মেলনকে দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থিতিশীল করার একটি বড় সুযোগ হিসেবে দেখছে। চীনা কর্মকর্তাদের মতে, ট্রাম্প প্রশাসন শুরুতে ইরান যুদ্ধে দ্রুত জয়লাভ করে বেইজিংয়ের ওপর প্রভাব বিস্তার করতে চেয়েছিল। কিন্তু যুদ্ধ এখন একটি জটিল ও অজনপ্রিয় পর্যায়ে পৌঁছে যাওয়ায় পরিস্থিতি বেইজিংয়ের অনুকূলে চলে এসেছে।…

Read More

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী বিজেপি এগিয়ে আছে। বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে গণনায় দেখা যায়, ২৯৪ আসনের মধ্যে বিজেপি ১৮২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০৯টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ফলে বর্তমান ফলাফল সরকার গঠনের দৌড়ে বিজেপি এগিয়ে রয়েছে। এদিকে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে শেষ পর্যন্ত বিজেপিই সরকার গঠন করবে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Read More

সারাদেশে আরও কয়েকদিন বজ্রসহ বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের প্রভাবে দেশের ছয় বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ (সোমবার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও…

Read More

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা জোরদার করতে নতুন উদ্যোগ নিচ্ছে সিঙ্গাপুর ও নিউজিল্যান্ড। যৌথ প্রচেষ্টায় এআইয়ের বাস্তব প্রয়োগে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। সোমবার (৪ মে) সিঙ্গাপুর-নিউজিল্যান্ড লিডারশিপ ফোরামে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডের মতো অর্থনীতির দেশগুলোর পক্ষে বিশ্বের বৃহৎ এআই ফাউন্ডেশন মডেল তৈরি করা কঠিন। তবে সেগুলোর কার্যকর প্রয়োগ ও ব্যবহারের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী ওং জানান, উন্নত উৎপাদন, অর্থায়ন, স্বাস্থ্যসেবা ও সরবরাহ ব্যবস্থায় এআইয়ের ব্যবহার বাড়াতে ইতোমধ্যে একটি জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা পরিষদ গঠন করেছে সিঙ্গাপুর। সবুজ অর্থনীতি ও সরবরাহ শৃঙ্খল বৃদ্ধিতেও দুই দেশ একত্রে কাজ…

Read More

যুদ্ধবিভক্ত দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে চলতি মাসে একটি আঞ্চলিক টুর্নামেন্টে খেলতে উত্তর কোরিয়ার যাচ্ছে দক্ষিণ কোরিয়ার নারী ফুটবল দল। ২০১৮ সালের পর নায়েগোহিয়াং উইমেন্স নারী দলটি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার সুওন এফসি উইমেনের বিপক্ষে মাঠে নামবে। সোমবার (৪ মে) আন্তঃকোরীয় বিষয়গুলো দেখভালকারী দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, এএফসি দক্ষিণ কোরিয়ার ফুটবল সংস্থাকে অবহিত করেছে, সুওনে দলটির অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ফুটবল ক্লাবটির এই প্রত্যাশিত সফর নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। উত্তর কোরিয়া সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে একটি টেবিল টেনিস ইভেন্টের জন্য দক্ষিণ কোরিয়ায় ক্রীড়াবিদ পাঠিয়েছিল। এর মাধ্যমে কূটনৈতিক সম্পৃক্ততার একটি ধারা…

Read More

মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে তামা ও পিতলের পাতে খোদাই করা বিরল ও প্রাচীন একটি কোরআন শরীফ। আঠারো শতকের এই শিল্পকর্মটি দর্শক ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে জানা গেছে, এই অনন্য কোরআন শরীফটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং ইসলামী চারুকলার এক অসাধারণ নিদর্শন। ধাতব পাতের ওপর অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁতভাবে কোরআনের আয়াতগুলো খোদাই করা হয়েছে, যা তৎকালীন শিল্পীদের অসামান্য দক্ষতা ও ধৈর্যকে ফুটিয়ে তোলে। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রদর্শনী মূলত দর্শকদের কোরআন সংরক্ষণের ঐতিহাসিক পরিক্রমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি প্রয়াস। ইসলামের সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত কোরআনকে…

Read More

কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, কোনো সংবাদ সম্মেলন নেই। গত সপ্তাহে নীরবে নিজেদের ওয়েবসাইট আপডেট করে ৩৯টি দেশের ডাক্তারদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক টাইমস এই খবর প্রথম প্রকাশ করেছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের ওয়েবসাইটে এখন লেখা আছে, চিকিৎসকদের আবেদন প্রক্রিয়াকরণ অব্যাহত থাকবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও বিষয়টি নিশ্চিত করেছে। ভেনিজুয়েলার ডাক্তার এজেকিয়েল ভেলিজের আটক ও মুক্তি ৩৯টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর ওই দেশগুলো থেকে আসা সব ধরনের ভিসা, ওয়ার্ক পারমিট ও গ্রিন কার্ডের আবেদন স্থগিত করা হয়েছিল। ইতিমধ্যে কর্মরত বিদেশি চিকিৎসকদেরও হাসপাতাল থেকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়। ভেনিজুয়েলার পারিবারিক চিকিৎসক এজেকিয়েল ভেলিজকে ৬ এপ্রিল…

Read More

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। সকাল থেকে ক্ষমতাসীন ডিএমকে এবং বিজয়ের টিভিকে-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে তা পাল্টে যেতে শুরু করেছে। স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত বিজয়ের টিভিকে এগিয়ে রয়েছে ১০৬ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে রয়েছে ৫০ আসনে এবং তাদের থেকেও বেশি আসন পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ আসন পেয়েছে এডিএমকে। নির্বাচন পরবর্তী বুথফেরত জরিপে…

Read More