Author: প্রাণের সংবাদ

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরেছে। সোমবার সকালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শোক আর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় জামালপুরের উদ্দেশে, যেখানে আজ মাগরিবের পর জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায় মরদেহ। বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, লিমনের বাবা-মা, পরিবারের সদস্যরা। প্রিয়জনের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। ছেলের মৃত্যুতে ভেঙে পড়া বাবা জহুরুল হক বলেন, বাবা হিসেবে আমার সবচেয়ে কষ্ট ও দুঃখ। দুই ছেলেকে তিলে তিলে বড় করেছি। কোনো কষ্ট দিইনি,…

Read More

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক আসনের উপর নজর রয়েছে কিন্তু সবার চোখ রয়েছে কলকাতার ভবানীপুরে। এই আসনে ভোটযুদ্ধে মুখোমুখি মমতা ব্যানার্জী এবং শুভেন্দু অধিকারী। প্রথম দিকে মমতা ব্যানার্জী এগিয়ে থাকলেও সবশেষ পাওয়া তথ্য বলছে এখন এগিয়ে রয়েছেন একদা মিজ ব্যানার্জীর ‘আস্থাভাজন ও ঘনিষ্ঠ’ এবং অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দুই হেভিওয়েট প্রার্থীই নিজের জয় সম্পর্কে ‘নিশ্চিত’। তারাই যে ভবানীপুর থেকে জিতবেন তাও দাবি করেছেন। শেষপর্যন্ত ভবানীপুর কার দখলে যায় সেদিকে সকলের নজর থাকবে। নন্দীগ্রাম থেকেও নির্বাচনী ময়দানে লড়ছেন শুভেন্দু অধিকারী। ওই আসনেও এগিয়ে রয়েছেন তিনি। সূত্র: বিবিসি বাংলা

Read More

দেশের সাতটি জেলায় আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী—ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঝোড়ো আবহাওয়ার আশঙ্কায় উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের…

Read More

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (বামে) এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী আসাম রাজ্য কংগ্রেসের প্রেসিডেন্ট গৌরব গগৈ বাংলাদেশের সীমান্তবর্তী অপর ভারতীয় রাজ্য আসামে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গের মতো আসামেও এগিয়ে আছে বিজেপি। এ পর্যন্ত গণনায় এমন ফলাফলই পাওয়া গেছে। আসামে মোট জেলার সংখ্যা ৩৫টি এবং এসব জেলায় বিধানসভার আসন মোট ১২৬টি। অর্থাৎ, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যটির বিধানসভায় মোট আসনসংখ্যা ১২৬টি। এর রাজ্যের জনসংখ্যা ৩ কোটি ২০ লাখের অধিক এবং মোট ভোটার সংখ্যা ২ কোটি ৪০ লাখের কিছু বেশি। গত ৯ এপ্রিল আসামে বিধানসভার ভোটগ্রহণ হয়েছে এবং আজ সোমবার পশ্চিমবঙ্গ ও আসামে সময়ে সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে…

Read More

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গত মাসে নতুন দায়িত্ব পেয়েছে। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। আসন্ন নির্বাচনে লড়াই করার ঘোষণা আগেই দিয়েছিলেন অ্যাড-হক কমিটির সভাপতি তামিম। আজ (সোমবার) বিসিবি কার্যালয়ে বোর্ড সভাতে বসতে যাচ্ছেন তামিমরা। বিকেল তিনটায় শুরু হবে এই সভা। যেখানে নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিতে পারেন তারা। দায়িত্ব নেওয়ার পর এটি তাদের তৃতীয় বোর্ড সভা হলেও এবার আলোচ্যসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের রূপরেখা। নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে সম্ভাব্য তারিখ নির্ধারণ—সবই এই সভায় চূড়ান্ত হবে। এছাড়া…

Read More

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বর্তমানে জ্বালানির দাম বাড়লেও বছরের শেষের দিকে তা কমে আসবে বলে প্রত্যাশা করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বিজনেস নেটওয়ার্কের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে এই প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘‘এই সংঘাতের পরবর্তী পর্যায়ে তেলের দাম অনেক কম হতে যাচ্ছে।’’ সংঘাত অব্যাহত থাকায় বর্তমানে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে। তবে পরিস্থিতি শান্ত হলে তা আবার আগের অবস্থায় ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন বেসেন্ট। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড়…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার (৩ মে) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয় জানায়, রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার নব-নির্বাচিত এই নারী জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। নব-নির্বাচিত সংসদ সদস্যদের এই শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেল। এর আগে, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে। রিটার্নিং কর্মকর্তা জানান, ৫৩…

Read More

ইরানের পক্ষ থেকে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া সর্বশেষ ১৪ দফার এক প্রস্তাবে আগামী ৩০ দিনের মধ্যে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের অমীমাংসিত সব ইস্যুর সমাধানের আহ্বান জানানো হয়েছে। এই প্রস্তাবের মূল লক্ষ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং যুদ্ধের চিরস্থায়ী অবসান ঘটানো বলে জানিয়েছে ইরান। রোববার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজ বলেছে, যুক্তরাষ্ট্রের ৯ দফার পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে এই ১৪ দফার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলি যুদ্ধসহ সব ধরনের বৈরিতার…

Read More

দেশে বিদ্যমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন ও জাতীয় সংসদে রিপোর্ট দেওয়ার লক্ষ্যে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের জ্বালানি খাতের বর্তমান সামগ্রিক চিত্রের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সামনে তুলে ধরা হয়। মন্ত্রণালয় কর্তৃক উপস্থাপিত তথ্য ও উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে বিশেষ কমিটি সন্তোষ প্রকাশ করেছে। একইসঙ্গে সভায় দেশের চলমান জ্বালানি সংকট ও এর দীর্ঘমেয়াদি…

Read More

চলমান এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩ মে) অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ১৮ হাজার ৬৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৪২ শতাংশ। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বোর্ডের তথ্য অনুযায়ী, আজকের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৩৪ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১১টি বোর্ড মিলিয়ে মোট ২৬ জন…

Read More