Author: প্রাণের সংবাদ

অর্থনৈতিক সংকট প্রকট হলে বিএনপি দ্রুত জনপ্রিয়তা হারাবে বলে মনে করেন আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, ক্ষমতায় যাওয়ার আগে যারা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিশ্রুতি দেন কিন্তু ক্ষমতায় বসার পর স্বৈরতন্ত্র ও নিরঙ্কুশ কর্তৃত্ব ছাড়া রাষ্ট্র পরিচালনা করতে পারেন না, বিএনপি সেই পথেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। রোববার (৩ মে) বিকেলে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিপি’র জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনের সমাপনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন। মঞ্জু বলেন, দেশের অর্থনৈতিক সংকট যদি আরও প্রকট হয়, তাহলে বিএনপি ২/৩ বছরের মধ্যেই জনসমর্থন হারাবে। তিনি আডলফ হিটলারের উদাহরণ টেনে…

Read More

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত বেড়ে চলেছে। শনিবার প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, দেশটিতে প্রতি গ্যালন পেট্রোলের গড় মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৫ ডলারে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেট্রোলের দাম বেড়েছে ৩৪ সেন্ট। আর ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রতি গ্যালনে মূল্য বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৪৭ ডলার। বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি চাপ পড়েছে জ্বালানি বাজারে। বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় নিয়মিত ব্যবহৃত পেট্রোলের গড় মূল্য পৌঁছেছে প্রতি গ্যালন ৬ দশমিক ১০ ডলারে, যা দেশটির মধ্যে সর্বোচ্চ। তেলআবিবকে পাশ কাটিয়ে ইরান যুদ্ধের…

Read More

অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের কেউ বাদ পড়বে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ড. মিলন বলেন, প্রথমত, ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ মামলার জন্য আটকে আছে, সেটা থেকে আমাদের বের করে আনতে হবে। এর পরে আমরা প্রাইমারিতে আমরা ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ দিতে পারবো। অপরদিকে বিগত সরকার যেটা তরিঘরি করে করলো, ১৪…

Read More

বাম পায়ের কাফ মাসলে সামান্য চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সাইভার-ব্রান্ট। দেশটির ক্রিকেট বোর্ড (ইসিবি) এই পদক্ষেপকে একটি ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেছেন। এই সিরিজটি দিয়েই জুনে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের প্রস্তুতি শুরু হবে। এদিকে সাইভার-ব্রান্টের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক চার্লি ডিনকে দলে ফিরিয়ে আনা হয়েছে। পিঠের স্ট্রেস ফ্র্যাকচার থেকে সেরে ওঠার কারণে এই সিরিজে তার না খেলার কথা ছিল। টপ-অর্ডার ব্যাটার মায়া বুশিয়ারকেও ব্যাকআপ হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে মেট্রো ব্যাংক কাপে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ‘দ্য ব্লেজ’-এর হয়ে খেলার সময় সাইভার-ব্রান্ট চোট পান। ৩২ বলে ৪৭ রান করার…

Read More

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে সামরিক এক মহড়ায় অংশ নেওয়া মার্কিন সামরিক বাহিনীর অন্তত দুই সদস্য নিখোঁজ হয়েছেন। রোববার মার্কিন আফ্রিকা কমান্ড (আফ্রিকম) ও মরক্কোর রয়্যাল আর্মড ফোর্সেসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মরক্কোর দক্ষিণের তান তান শহরের কাছে যৌথ সামরিক মহড়া ‘আফ্রিকান লায়নে’ অংশ নেওয়া দুই মার্কিন সেনা নিখোঁজ হয়েছেন। উভয় বাহিনী বলেছে, কেপ ড্রা প্রশিক্ষণ কেন্দ্রের কাছ থেকে নিখোঁজ হওয়া ওই সেনাসদস্যদের খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে। একযোগে শুরু হওয়া এই তল্লাশি ও উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্র, মরক্কো এবং অন্যান্য অংশীদার দেশগুলো অংশ নিয়েছে। অভিযানে স্থল, আকাশ এবং নৌপথের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক…

Read More

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি। রোববার (৩ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার জনগণের মধ্যকার যোগাযোগ এবং সাংস্কৃতিক মেলবন্ধনের শক্ত ভিত্তির ওপর ভর করেই দুই দেশের আগামীর যৌথ অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আলজেরিয়া সরকারের সমর্থন দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। স্পিকার বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপট তুলে ধরে…

Read More

টানা ৮ মাসের পতনের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানি খাত। চলতি বছরের এপ্রিল মাসে রপ্তানি আয় বেড়ে ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশের কাছাকাছি। সংশ্লিষ্টরা বলছেন, তৈরি পোশাক খাতের চালান বৃদ্ধি এবং প্রধান বাজারগুলোতে নতুন করে চাহিদা তৈরি হওয়ায় এই ইতিবাচক পরিবর্তন এসেছে। রোববার (৩ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পণ্য রপ্তানির মাস ভিত্তিক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, সদ্য সমাপ্ত এপ্রিল মাসে রপ্তানি আয় ৪০০ কোটি ডলারে ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৯২ শতাংশ বেশি। গত বছরের এপ্রিল মাসে রপ্তানি আয় ছিল ৩০১ কোটি…

Read More

চিফ প্রসিকউটর আমিনুল ইসলাম বলেছেন, রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রায় শেষের দিকে। শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। রবিবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল হবে। এর আগে, গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছিলেন। শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে তারিখের ওই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল…

Read More

ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় সোশ্যাল মিডিয়ার জন্য রিল ভিডিও বানাতে গিয়ে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন পাঁচ তরুণ। পুরনো একটি পানির ট্যাংকের ওপর ভিডিও ধারণ করতে গিয়ে মই ভেঙে পড়ে যাওয়ায় ঘটনাটি প্রাণঘাতী রূপ নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩ মে) বিকেলে পাঁচজন তরুণ ট্যাংকের ওপর উঠলে হঠাৎ মই ভেঙে তিনজন নিচে পড়ে যান। এতে সিদ্ধার্থ নামে এক কিশোরের মৃত্যু হয়। আহত হন শনি ও গোলু নামে আরও দুইজন, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, ট্যাংকের ওপর আটকে পড়েন পবন ও কাল্লু নামে আরও দুই তরুণ। তারা প্রায় ১৬ ঘণ্টা সেখানে আটকে থাকেন। প্রথমে স্থানীয় প্রশাসন ও এনডিআরএফ উদ্ধার অভিযান…

Read More

চলমান ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে নির্মিত অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনাকে দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, নতুন এই উদ্যোগ ইসরাইলের ‘অপ্রতিদ্বন্দ্বী আকাশসামরিক শ্রেষ্ঠত্ব’ আরও সুদৃঢ় করবে। রোববার সকালে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটি নতুন করে এফ-৩৫আই স্টেলথ ফাইটার জেট এবং এফ-১৫আইএ যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রন কেনার পরিকল্পনা নিয়েছে। এই ক্রয় পরিকল্পনা ভবিষ্যৎ প্রতিরক্ষা বাজেট বড় পরিসরে বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ঘোষণা দেন, আগামী এক দশকে ইসরাইল তার প্রতিরক্ষা বাজেটে অতিরিক্ত ৩৫০ বিলিয়ন শেকেল (প্রায় ১১৮ বিলিয়ন মার্কিন ডলার) যোগ করবে।…

Read More