Author: প্রাণের সংবাদ

জাপানের বনাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। টানা ১১ দিনের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকল ও সামরিক বাহিনীর সদস্যরা। কর্মকর্তারা জানিয়েছেন, এটি গত ৩০ বছরের মধ্যে জাপানের দ্বিতীয় বৃহত্তম দাবানল। এপ্রিলের শেষ দিক থেকে শত শত দমকলকর্মী এবং সহস্রাধিক সামরিক সদস্য আগুন নেভাতে কাজ করেন। দাবানলটি ইওয়াতে অঞ্চলের পার্বত্য এলাকায় প্রায় ১ হাজার ৬০০ হেক্টর জুড়ে ছড়িয়ে পড়ে, যা আয়তনে সেন্ট্রাল পার্কের প্রায় পাঁচ গুণ। বার্তা সংস্থা এএফপি জানায়, ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, দাবানলে অন্তত আটটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন সামান্য আহত হয়েছেন। আগুনের কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া…

Read More

নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন মাঠ কার্যালয়ে ঝুলে আছে প্রায় ৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন। এসব আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। রোববার (৩ মে) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানান। এনআইডি’র তথ্যানুযায়ী, মাঠ পর্যায়ে মোট পেডিং আবেদন ৬৭ হাজার ৮৬৪টি। এর মধ্যে ক-১ ক্যাটাগরিতে রয়েছে ১ হাজার ২৭৩টি, ক ক্যাটাগরিতে রয়েছে ১৬ হাজার ১৬ হাজার ৪২১টি, খ-১ ক্যাটগরিতে রয়েছে ৫ হাজার ৭২৫টি, খ ক্যাটাগরিতে রয়েছে ২৫ হাজার ৩১৮টি এবং গ ক্যাটাগরিতে রয়েছে ১৯ হাজার ১২৭টি।

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই আসনের গেজেট প্রকাশ না করার জন্য রিটার্নিং অফিসারের নিকট লিখিত অনুরোধ জানিয়েছেন। রোববার (০৩ মে) মনিরা শারমিন রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদন জমা দেন। আবেদনে জানানো হয়, মনিরা শারমিন এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও গত ২০ এপ্রিল তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। ওই আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগেও আবেদন করেছিলেন, যা গত ২৮ এপ্রিল খারিজ হয়ে…

Read More

গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৭৫ দশমিক ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। রবিবার এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, এপ্রিল মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৭৫.৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত এবং অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পশ্চিমা লঘুচাপের সাথে পুবালি বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ৬-৯ ও ২৬-৩০ এপ্রিল দেশের অধিকাংশ স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং মাসের অধিকাংশ দিন দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই সাথে বজ্রপাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ দমকা ও ঝড়ো…

Read More

স্প্যানিশ লা লিগার শিরোপা নির্ধারণে আজই বড় সিদ্ধান্ত আসতে পারে। আজ রাতে এসপানিওলের মাঠে রিয়াল মাদ্রিদ হেরে গেলে বা ড্র করলেই চার ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। গতকাল ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে শিরোপার সমীকরণ নিজেদের পক্ষে এনে ফেলেছে বার্সেলোনা। দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর ম্যাচের ৮১ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে এগিয়ে যায় দলটি। এরপর ৮৬ মিনিটে ফেরান তোরেস ব্যবধান বাড়ালে জয় নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে রাউল গার্সিয়া একটি গোল শোধ করলেও সমতায় ফিরতে পারেনি ওসাসুনা। এই জয়ে ৩৪ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৮৮। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৪। দুই দলের ব্যবধান…

Read More

সম্প্রতি হাওড় এলাকায় জমিতে পানি ঢুকে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের তিন মাস সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রবিবার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ এবং পরিবহন নিশ্চিতকরণ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, হাওড় এলাকায় কিছু ফসল নষ্ট হলেও তা খুব বড় পরিমাণ নয়। তারপরও যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তিন মাস সহায়তা দেবে সরকার। তিনি বলেন, হাওড় এলাকায় ফসল রক্ষায় বেরিবাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ভবিষ্যতে এমন ক্ষতি কমাতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণে…

Read More

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল। শান্তি প্রস্তাবনা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শিগগিরই ইরানের প্রস্তাব বিবেচনা করবেন। যদিও তিনি মনে করছেন যে সব প্রস্তাবনা দেওয়া হয়েছে সেগুলো গ্রহণযোগ্য না। ইরান জানিয়েছে, তারা যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা পেশ করেছে। এখন যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে সংঘাতের পথ বেছে নেবে নাকি কূটনীতিকভাবে সমাধান করবে।

Read More

দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থানে নিতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খোঁজার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সঠিক পরিচর্যার মাধ্যমে আন্তর্জাতিক মানে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রীর মতে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই উদ্যোগ নিয়ে সরকারও বেশ আশাবাদী। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিবিড় তদারকি করা হবে। ক্রীড়াঙ্গনের…

Read More

বাংলাদেশে শিক্ষিত বেকার সমস্যা সমাধানে নতুন করে ভাবতে হবে। রাজস্ব আয়ে অটোমেশন এবং বড় প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি বন্ধসহ একাধিক উদ্যোগ নিলে অর্থনৈতিক স্থবিরতা কেটে উঠবে। রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মুক্তিযোদ্ধা হলে জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের প্রথম সেশনে বক্তারা এসব কথা বলেছেন। অর্থনৈতিক পুনর্গঠন: দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান বিষয়ে সেশনটি আয়োজিত হয়। আলচনায় অংশ নেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম. মাসরুর রিয়াজ, বিডিজবস-এর সিইও ফাহিম মাসরুর, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শামস মাহমুদ, এবং চার্টার্ড ফাইনান্সিয়াল এনালিস্ট আসিফ…

Read More

ফ্রান্সের উত্তর উপকূল থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করার সময় দুই তরুণীর মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা সম্ভবত সুদানের নাগরিক ছিলেন এবং তাদের বয়স প্রায় ২০ বছর। আঞ্চলিক কর্মকর্তা ক্রিস্টোফ মার্কস জানান, ৮২ জন আরোহী নিয়ে নৌকাটি শনিবার রাত থেকে রোববারের মধ্যে সমুদ্রে যাত্রা শুরু করে। তবে যাত্রার কিছুক্ষণের মধ্যেই নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায় এবং এটি ভেসে যেতে থাকে। পরবর্তীতে ১৭ জনকে সমুদ্র থেকে উদ্ধার করে বুলোইন-সুর-মের বন্দরে নেওয়া হয়। বাকি ৬৫ জন আরোহীসহ নৌকাটি পরে নেফশাতেল-হার্দেলোর কাছাকাছি একটি সৈকতে আটকে যায়। কর্তৃপক্ষ জানায়, নিহত দুই নারীকে নৌকার ভেতরেই মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ১৩ জন মাঝারি…

Read More