Author: প্রাণের সংবাদ

চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ মাসে দেশে একটি তীব্র (৪০-৪১.৯ সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। রোববার (৩ মে) দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে আরো বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৮ দিন হালকা/মাঝারি যার মধ্যে ২-৩ দিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, এ মাসে…

Read More

অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামীকাল সোমবার একযোগে ছয় ভেন্যুতে হবে প্রথম রাউন্ডের খেলা। দেশের ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট অনেক গুরুত্বপূর্ণ। বিশেষে করে রুটিরুজির বিষয়ে। জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়ও মনে করিয়ে দিলেন সেটি। আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় বলেন, ‘প্রত্যেকটা ক্রিকেটারের জন্য টুর্নামেন্ট খেলাটা অনেক জরুরি ছিল। আপনি যদি দেখেন যে, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনের প্লেয়াররাও খেলতে পারেনি। আমরা প্রিমিয়ার লিগের কিছু প্লেয়ার ফার্স্ট ক্লাস খেলি, আর ঘরোয়াতে কোনো না কোনো টুর্নামেন্ট খেলি। যারা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে থাকে, তারা খেলতে পারছে না। তাদের জন্য অবশ্যই এটা একটু কষ্টের বিষয়।’ ‘আমার মনে হয় অনেক প্লেয়ার…

Read More

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে নয় শিশু ও নিশ্চিত হামে এক শিশু মারা গেছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ২৬১। রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ২৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৪৪ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত…

Read More

মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে এলপিজির দাম। ফলে ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপি সিলিন্ডার কিনতে গ্রাহকদের গুনতে হবে ১ হাজার ৯৪০ টাকা। রোববার (৩ মে) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। তবে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম বেড়েছে। এপ্রিল মাসের তুলনায় ২ পয়সা বাড়িয়ে মে মাসে ৮৯ টাকা ৫২ পয়সা মূল্য নির্ধারণ করা হয়েছে।

Read More

ঝালকাঠি সদর হাসপাতালের ইমারজেন্সি গেটসংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পাশের একটি ড্রেনের ওপর পরিত্যক্ত স্থানে নবজাতকের মৃত দেহ পাওয়া গেছে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শ সূত্রে জানা যায়,রোববার (৩ মে) সকালে পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রুণটির নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মানব ভ্রুণ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ শিশুটিকে এখানে ফেলে রেখে গেছে। তবে এটি কীভাবে ঘটেছে—তা এখনো নিশ্চিত নয়। হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশের পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রুণ পাওয়া গেছে বলে নিশ্চিত করেন হাসপাতালের তত্বাবদয়ক ড. মাসুম ইফতেখার। এ বিষয় ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ জানান, হাসপাতালের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দুর্নীতির সঙ্গে আমরা কোনো আপস করতে চাই না। দলমত-নির্বিশেষে সবাইকে নিয়মের মধ্যে আনাই সরকারের লক্ষ্য। আমরা সুশাসন রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি করতে চাচ্ছি।’ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রতিফলন ঘটে। সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলি নীতি।

Read More

ভারতের পশ্চিমবঙ্গে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার (৪ মে) ফলাফল প্রকাশ করা হবে। এবারের নির্বাচনের আগে কথিত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে অনেককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এছাড়া কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্বাবাদী বিজেপি বিভিন্ন ক্ষেত্রে এ নির্বাচনের সঙ্গে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করেছে। পশ্চিমবঙ্গের নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ? বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সীমান্ত রয়েছে তার প্রায় অর্ধেকই পশ্চিমবঙ্গে পড়েছে। বাণিজ্যিক পথ, অভিবাসন প্যাটার্ন, একই ধরনের রাজনৈতিক ন্যারেটিভ এখানেই বিরাজমান। এছাড়া দুই পাড়ের মানুষও একই ভাষায় কথা বলেন। কলকাতা ভারতের পররাষ্ট্রনীতির কোনো কিছু ঠিক করে না। তবে নীতি কিভাবে মাঠপর্যায়ে কাজ করবে সেটি…

Read More

ওয়ানডেতে জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও শুভসূচনা করেছিল বাংলাদেশ। মাঝে দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ হারের আর কোনো শঙ্কা ছিল। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিতে সিরিজের দখল নিতে পারত লিটন দাসের দল। কিন্তু শেষ ম্যাচে গতকাল (শনিবার) ২০ বল এবং ৬ উইকেট হাতে রেখে হেসেখেলে জিতেছে কিউইরা। পরে স্বাগতিক দর্শকদের উন্মাদনায় ব্যাঘাত ঘটানোয় খেলা শেষে দুঃখপ্রকাশ করেন কিউই অধিনায়ক। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন টম ল্যাথামের ইনজুরিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া নিক কেলি। প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে তিনি বলেন, ‘(বাংলাদেশের) দুইটি ভিন্ন বোলিং আক্রমণ। দুই দলেই ক্লাস ছিল। দুই সিরিজের (বাংলাদেশ দলে) একদম ভিন্ন ধাঁচের…

Read More

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ এড়িয়ে ১৯ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ (ভিএলসিসি)। জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা ট্র্যাকার্স ডটকম এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের এই জাহাজে থাকা তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার। জাহাজটি সর্বশেষ এক সপ্তাহ আগে শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। ট্র্যাকার্স ডটকমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ এপ্রিল যখন মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে অবরোধের ঘোষণা দেয়, তখন জাহাজটি ইরানের জলসীমায় ছিল। গত ২০ মার্চ মালাক্কা প্রণালি…

Read More

লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যও শেষ পর্যন্ত হার এড়াতে পারল না ইন্টার মিয়ামিকে। নতুন মাঠ ‘নু স্টেডিয়াম’-এ আবারও জয়ের মুখ না দেখেই মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ গোলে ওরল্যান্ডো সিটির কাছে অবিশ্বাস্যভাবে হেরেছে তারা। ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্ট করে শুরুটা দারুণই করেছিলেন মেসি। প্রথমার্ধেই মিয়ামি যেন জয় নিশ্চিত করে ফেলেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে হঠাৎ ভেঙে পড়ে তাদের রক্ষণভাগ, আর তাতেই ম্যাচ হাতছাড়া হয়ে যায়। খেলার চতুর্থ মিনিটেই এগিয়ে যায় মিয়ামি। মেসির পাস থেকে তেলাস্কো সেগোভিয়ার ক্রসে হেড করে গোল করেন ইয়ান ফ্রে। ২৫ মিনিটে আবার মেসির দারুণ পাস থেকে গোল করেন সেগোভিয়া। এরপর অল্প…

Read More