ইরানের কারাগারে হার্ট অ্যাটাকের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির একটি হাসপাতালে ইরানি এই নোবেলজয়ী চিকিৎসাধীন রয়েছেন বলে শনিবার তার পরিবারের পরিচালিত একটি ফাউন্ডেশন জানিয়েছে। নিজের নামে প্রতিষ্ঠিত ইরানি এই নোবেলজয়ীর সংস্থা নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, নোবেলজয়ী নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটায় শনিবার তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নরওয়েজীয় নোবেল কমিটির সেক্রেটারি। তিনি বলেছিলেন, কারাগারে হার্ট অ্যাটাকের পর ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটছে। ৫০ বছর বয়সী মোহাম্মদি ইরানে নারীদের অধিকার রক্ষা…
Author: প্রাণের সংবাদ
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি গ্র্যাজুয়েট শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে, ঘাতক হিশাম আবুঘারবিয়াহ ‘চ্যাটজিপিটি’র কাছে হত্যাযজ্ঞ নিয়ে নানা তথ্য জানতে চান। ফ্লোরিডার প্রসিকিউটরদের দাখিল করা এক হলফনামা অনুযায়ী, গত ১৩ এপ্রিল তিনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, “মানুষকে কালো আবর্জনার ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কী ঘটে? চ্যাটজিপিটির কথোপকথন এখন অপরাধ তদন্তের এক ‘বিস্ফোরক ভাণ্ডার’ হিসেবে আবির্ভূত হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনেড সাম্প্রতিক এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানুষের গোপনীয় আলাপচারিতা এখন আর ব্যক্তিগত থাকছে না, বরং তা আদালতের গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নৃশংস…
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। ৬ উইকেটের হারে সিরিজ ১-১ সমতায় শেষ হলো। পুরো সিরিজে মাঠের বাইরের আকর্ষণ ছিল একটি বিশেষ পুরস্কার। বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছিল বিসিবি। আর সেই বিশেষ পুরস্কার হিসেবে ই-বাইক জিতলেন পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়ের পরই দারুণ এক খুশির খবর দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সেরা পারফর্ম করা বাংলাদেশি ক্রিকেটারকে ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অব দ্য ম্যাচ’ হিসেবে নির্বাচিত করা হবে। সেই পুরস্কার আজ নিজের করে নিলেন শরিফুল। শেষ ম্যাচে বল হাতে ১৯ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। প্রথম…
বিএনপি কী আগের মতোই দলীয়করণ, দুর্নীতি ও স্বেচ্ছাচারী কায়দায় সরকার চালাবে নাকি আদতেই ৩১ দফার ভিত্তিতে তারা রাষ্ট্র মেরামত করবে, গত ২ মাসে জনগণ তা কিছুটা আঁচ করতে পেরেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, দুই মাসেই জনগণ বুঝে গেছে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার শাসন কেমন হবে। শনিবার (০২ মে) এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান এ বক্তব্য দেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার। দলের সিনিয়র নেতাদের মধ্যে…
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব কার্যকর পদক্ষেপ একসঙ্গে নিতে হবে। অনেক শিক্ষার্থী (ফাজিল-কামিল পর্যায়ে) ক্লাসে অংশগ্রহণ না করলেও পরীক্ষায় অংশ নেয়, যা নিয়ে অধ্যক্ষদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ফাজিল (অনার্স) স্তরের ১০৮টি মাদ্রাসার অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা এবং মূল সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, অধিভুক্ত মাদ্রাসাগুলোর ফাজিল (অনার্স) শিক্ষা কার্যক্রমকে অধিকতর কর্মমুখী ও গবেষণাবান্ধব করার মাধ্যমে দক্ষ জনসম্পদ হিসাবে গড়ে তুলতে হবে। এভাবে প্রকৃত আলেম তৈরি করা সম্ভব নয়।…
ভারতে পুদুচেরিতে টি-টোয়েন্টি দলে জায়গা না পেয়ে অ্যাঞ্জেল গাঙ্গওয়ানি নামে এক নারী ক্রিকেটার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৯ বছর বয়সী এই ক্রিকেটার একজন কলেজ ছাত্রী ছিলেন এবং পুদুচেরিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রতিবেদন অনুসারে, অ্যাঞ্জেল গাঙ্গওয়ানি গত ১২ বছর ধরে চেন্নাইতে থাকা জিএসটি সুপারিনটেনডেন্ট কাশ্মীর কুমারের কন্যা। প্রতিবেদনে জানা গেছে, অ্যাঞ্জেল থিলাসপেটের একটি কোচিং সেন্টারে ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং সম্প্রতি থুলিপেটে পুদুচেরি টি-টোয়েন্টি দলের জন্য বাছাইপর্বে অংশ নিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পারেননি। এই ঘটনায় তিনি ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অ্যাঞ্জেল গত কয়েক বছর ধরে পুদুচেরির সোক্কানাথনপেটে একটি ভাড়া বাড়িতে থাকতেন। তিনি ভেলরামপেটের…
বিশ্বকাপ শুরুর বাকি অল্প সময় থাকলেও ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। পরিস্থিতি ক্রমেই জটিল হওয়ায় নানা ইস্যুতে শিগগিরই ফিফার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নেওয়ার কথা ছিল ইরানি প্রতিনিধিদের। তবে টরন্টো বিমানবন্দরে কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণের কারণে তারা দেশে ফিরে যেতে বাধ্য হন। দেশে ফিরে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, ফিফার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, ‘আমাদের অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে। শিগগিরই আমরা ফিফার সঙ্গে বৈঠকে বসব।’ আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমের খবরে জানা গেছে, ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম ইরানকে আগামী ২০…
নতুন প্রজন্মের ওপর আগামীর বাংলাদেশ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি চাই তোমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি সবাইকে খেলাধুলা করতে হবে। রাষ্ট্র ও সরকার তোমাদের পাশে আছে। ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে তোমরাই। আমাদের সময় প্রায় শেষ। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকেই এগিয়ে নিতে হবে। তোমাদের মধ্য থেকেই একদিন বড় খেলোয়াড় হবে,…
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গত বৃহস্পতিবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিনিদের কাছে প্রস্তাবটি পৌঁছে দেয় তেহরান। নাম প্রকাশ না করার শর্তে আজ শনিবার (২ মে) বার্তাসংস্থা রয়টার্সকে ইরানি এক কর্মকর্তা বলেছেন, তাদের নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের কথা বলা হয়েছে। অপরদিকে পারমাণবিক কর্মসুচি নিয়ে আলোচনার বিষয়টি পরবর্তীতে আলোচনার জন্য রাখা হয়েছে। এ কর্মকর্তা বলেছেন, ইরানের বিশ্বাস পারমাণবিক আলোচনা পরবর্তী স্তরে রাখা হয়েছে একটি চুক্তি করার জন্যই। তিনি বলেন, “এ কাঠামোতে পারমাণবিক কার্যক্রমের মতো জটিল ইস্যুটি আলোচনার সর্বশেষ স্তরে নিয়ে যাওয়া হয়েছে আরও অনুকূল পরিবেশ তৈরির জন্য।” এ প্রস্তাবে বলা…
ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম ইলাহি মধ্যপ্রাচ্যে যুদ্ধে বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ অব্যাহত থাকায় পুরো বিশ্ব সবাই দুর্ভোগ পোহাচ্ছে। শনিবার (২ মে) একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় ইলাহি সকল দেশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বলার আহ্বান জানিয়েছেন। সংঘাত বন্ধ হলে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও দাবি করেন এই কূটনৈতিক। হাকিম ইলাহি বলেন, আমাদের ন্যায্যতা ও ন্যায়বিচার প্রয়োজন। ইরানকে ‘কেন’ জিজ্ঞাসা করার পরিবর্তে, যারা এই যুদ্ধ শুরু করেছে তাদের এটি বন্ধ করতে বলা উচিত। কারণ আমরা সবাই দুর্ভোগ পোহাচ্ছি। যদি তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে থামতে বলে, তাহলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।…
