পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কড়া নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা গুরুতর শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছেন, তারা এ বছর হজের পারমিট বা অনুমতি পাবেন না। একই সঙ্গে হজযাত্রীদের জন্য বেশ কিছু টিকা বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, হজের কঠিন আনুষ্ঠানিকতা পালনে যারা শারীরিকভাবে অক্ষম হতে পারেন, তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী রয়েছে, ১. কিডনির জটিলতা বা ডায়ালাইসিস প্রয়োজন এমন অবস্থা। ২. হার্ট ফেইলিউর বা হৃৎপিণ্ডের গুরুতর সমস্যা। ৩. লিভার সিরোসিস। ৪. জটিল মানসিক…
Author: প্রাণের সংবাদ
তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিই জ্বালানি তেল সংকটের মূল কারণ ছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (২ মে) বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গত তিন মাসে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছি। দায়িত্ব নেওয়ার ৭৫ দিন পার হয়েছে; আমি বিদ্যুৎ ও জ্বালানি নিয়েই ব্যস্ত আছি। জ্বালানি সংকট যেটা দেখা দিয়েছিল, তার মূল কারণ ছিল তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি। জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছিলেন, অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি। জ্বালানি সংকটের পেছনে কৃত্রিম কারণ ছিল উল্লেখ করে…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল রোববার (৩ মে) জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করতে যাচ্ছে। দলের সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী চার পর্বে এ কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট, বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা অংশ নেবেন। শনিবার (২ মে) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, সরকার শুরু থেকেই শপথ ভঙ্গ করেছে এবং সংস্কার পরিষদে শপথ নেয়নি। এর পরিপ্রেক্ষিতে তাঁরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, তাঁদের দল সংস্কার বাস্তবায়নে উদ্যোগ নেবে। তিনি আরও বলেন, আমরা বুঝেছি এটি দীর্ঘমেয়াদি…
ইরানকে ঘিরে চলমান অবরোধ পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ কাজ করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি একটি সামরিক অভিযানের বর্ণনা দিতে গিয়ে এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, “আমরা জাহাজের ওপর নেমে পড়ি এবং সেটি দখলে নিই। আমরা কার্গো নিয়েছি, তেল নিয়েছি- এটি খুবই লাভজনক ব্যবসা।” এ সময় সমর্থকদের উল্লাস করতে দেখা যায়। এর মধ্যেই তিনি আরও যোগ করেন, “তবে আমরা কোনও খেলা খেলছি না; অত্যন্ত গুরুত্বের সাথে এটি করছি।” তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান অবরোধ ও সামুদ্রিক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন। বিশেষ করে বৈশ্বিক তেল-গ্যাস…
ভারত-পাকিস্তান হ্যান্ডশেক ইস্যুতে গত এশিয়া কাপে কম সমালোচনা হয়নি। মাঠের খেলা ছাপিয়ে বিষয়টি হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এশিয়া কাপ শেষ হয়েছে সাত মাস আগে। লম্বা সময় পর আলোচিত হ্যান্ডশেক ইস্যুতে নতুন তথ্য দিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে সেবার তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়িয়েছে। একবারও প্রতিবেশী দেশের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি সূর্যকুমার যাদবের দল। এমনকি প্রথম ম্যাচের পর সতীর্থদের নিয়ে সালমান ভারতীয় দলের ড্রেসিংরুমে গেলেও ফিরিয়ে দেওয়া হয়। এক ভিডিওতে এমন অভিযোগ করেছেন সালমান। হ্যান্ডশেক না করার ব্যাখ্যায় সূর্য জানিয়েছিলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে পাকিস্তানের সঙ্গে হাত মেলানো থেকে বিরত…
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সময় ‘দুলাভাই’ ‘দুলাভাই’ স্লোগান মুখর হয়ে ওঠে সিলেটের সমাবেশস্থল। এতে মঞ্চ ও সমাবেশস্থলে উপস্থিত জনতার মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। এসময় ‘দুলাভাই’ স্লোগানের প্রতি উত্তরে প্রধানমন্ত্রীও জনতার উদ্দেশ্যে পাল্টা রসিকতা করেন। জনতার ‘দুলাভাই’ ‘দুলাভাই’ স্লোগানের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও পাল্টা রসিকতা করে হাসতে হাসতে বলেন, কথা বলতে চুপ করতে হবে। আমি কথা বলি, শ্বশুরবাড়ির লোকজনকে শুনতে হবে কথা। আর, দুলাভাইকে কথা বলতে না দিলে, দুলাভাই যাবে গিয়া, যাই আমি। যাবো? শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কাজ উদ্বোধন শেষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনের আগে…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দীর্ঘ ১০ বছর পর চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলার জট খুলতে শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মামলার অগ্রগতির বিষয়ে নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন। এছাড়া এবারের ঈদের দিন ফোন করে তনু হত্যা মামলার অগ্রগতির বিষয়ে জানতে তিনি। শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং উক্ত প্রতিবন্ধকতাসমূহ নিরসনের কার্যকর উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে গবেষণাটি করা হয়েছে। তনু হত্যা মামলার বর্তমান…
নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। আজ শনিবার বৃষ্টিবিঘ্নিত দিন সিলেট জেলা স্টেডিয়ামে দেশের সবচেয়ে বৃহৎ জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিকেল ৫টায় নতুন কুঁড়ি প্রতিযোগিতার উদ্বোধন তিনি। সেখান থেকেই একসঙ্গে দেশের ৬৪টি জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের সময় প্রধামন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেছেন, আগামী বাংলাদেশের দায়িত্ব নিতে হবে তাদের। এ সময় শিশু-কিশরোর পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করার কথা বলেছৈন। জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের পর নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে একটি…
চীনের সাংহাইয়ে বিশ্বকাপ আরচ্যারি স্টেজ-২ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রিকার্ভ-কম্পাউন্ড পুরুষ-নারী ব্যক্তি, দলগত ও মিশ্র সব মিলিয়ে ১০ ইভেন্টেই অংশগ্রহণ করবে। বাংলাদেশের ১৩ আরচ্যার বিশ্বকাপে অংশ নিচ্ছেন। এর মধ্যে রিকার্ভ নারী আরচ্যার নাসরিন আক্তারের বিষয়টি একটু বিশেষ। মাত্র ১৩ মাসের সন্তান রেখে তিনি দেশের জন্য বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে আরচ্যারি ফেডারেশন সংবাদ সম্মেলন আয়োজন করে। সেই সম্মেলনে আরচ্যাররাও উপস্থিত ছিলেন। মাত্র ১৩ মাসের সন্তানকে রেখে বিশ্বকাপ খেলতে যাওয়া সম্পর্কে নাসরিন বলেন, ‘বিষয়টি মা হিসেবে একটু কঠিনই। কারণ আমার সন্তান এখনো অবুঝ। মাকে খুঁজবে কিছুক্ষণ পরপরই। এরপরও দেশের জন্য বিশ্বকাপে খেলতে যাচ্ছি।’ এক বছর বয়সী সন্তান রেখে দেশের বাইরে খেলতে…
এক দিনে সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহনের রেকর্ড করেছে চীনের রেলওয়ে নেটওয়ার্ক। দেশটির সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্য অনুযায়ী, গতকাল ১ মে শুক্রবার ২৪ ঘণ্টায় মোট ২ কোটি ৪৮ লাখ যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়েছে চীনের ট্রেনগুলো। এর আগে বিশ্বের কোনো দেশের রেল নেটওয়ার্ক এক দিনে এত বেশি সংখ্যক যাত্রী বহন করেছে— এমন রেকর্ড নেই। চীনের জাতীয় রেলওয়ে দপ্তরের কর্মকর্তরা সিনহুয়াকে জানিয়েছেন, আজ শনিবারও দিন-রাত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯৭ লাখ যাত্রী চলাচল করবেন বলে আশা করছেন তারা। চীনে সরকারি ছুটির দিন রোববার। তবে গতকাল ১ মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে সরকারি ছুটি ছিল চীনজুড়ে। তাই তিন দিনের ছুটি কাটাতে অনেকেই বাড়িতে নিজ…
